7 Crore+ Customers
Affordable Premium
7 Crore+ Customers
Affordable Premium
মোটর ইন্স্যুরেন্স অন্যান্য যে-কোনও ইন্স্যুরেন্স পলিসির মতোই, তবে এটি, ‘বাধ্যতামূলক’! এবং, নাম থেকেই বোঝা যায়, যে এটি এমন একটি ইন্স্যুরেন্স যা সব ধরনের যানবাহনের সাথে সম্পর্কিত, যেমন মোটরসাইকেল, গাড়ি, জিপ, বাণিজ্যিক যানবাহন ইত্যাদি।
সরকার আপনার এবং অন্যদের সুরক্ষার জন্য মোটর ইন্স্যুরেন্সকে বাধ্যতামূলক করেছে। কোনও দুর্ঘটনার জন্য আপনার যা ক্ষতি হতে পারে, তার তুলনায় অনেক কম বার্ষিক প্রিমিয়াম দিয়ে আপনি আরও অনেক বেশি সুবিধা উপভোগ করতে পারেন।
একটি ভুল ধারণা রয়েছে অনেকের মধ্যে, তা হল যে মোটর ইন্স্যুরেন্স শুধুমাত্র মোটর ভেহিকেলের ক্ষতিরই কভার করে।
সুতরাং প্রথমে, মোটর ইন্স্যুরেন্স পলিসির ধরনগুলি দিয়ে শুরু করা যাক, এবং সব মিলিয়ে সেগুলি যা-যা কভার করে! মোটর ইন্স্যুরেন্সকে দু’টি বিষয়ের উপর ভিত্তি শ্রেণীবদ্ধ করা যেতে পারে:
• আপনি যে-ধরনের গাড়ির জন্য ইন্স্যুরেন্স নিচ্ছেন
• আপনি নিজের গাড়ির জন্য যে-পরিমাণ কভারেজ নিতে চান
সুতরাং, মালিকানাধীন গাড়ির ধরনের উপর ভিত্তি করে ভারতে বিভিন্ন প্রকার ভেহিকেল ইন্স্যুরেন্সগুলি কী-কী, তা দেখে নেওয়া যাক?
থার্ড-পার্টি
কম্প্রিহেন্সিভ
|
অ্যাক্সিডেন্টের ফলে নিজের দু’চাকার গাড়ির ক্ষতি/হারিয়ে যাওয়া |
×
|
✔
|
|
আগুন লাগার ফলে নিজের দু’চাকার গাড়ির ক্ষতি/হারিয়ে যাওয়া |
×
|
✔
|
|
প্রাকৃতিক দুর্যোগের ফলে নিজের দু’চাকার গাড়ির ক্ষতি/হারিয়ে যাওয়া |
×
|
✔
|
|
থার্ড-পার্টি গাড়ির ক্ষতি |
✔
|
✔
|
|
থার্ড-পার্টি সম্পত্তির ক্ষতি |
✔
|
✔
|
|
পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার |
✔
|
✔
|
|
থার্ড-পার্টি ব্যক্তির আঘাত/মৃত্যু |
✔
|
✔
|
|
আপনার স্কুটার বা বাইকের চুরি |
×
|
✔
|
|
আপনার আইডিভি (IDV) কাস্টমাইজ করা |
×
|
✔
|
|
কাস্টমাইজড অ্যাড-অন সহ অতিরিক্ত সুরক্ষা |
×
|
✔
|
কম্প্রিহেন্সিভ ও থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য সম্বন্ধে আরও জানুন
কয়েকটি ‘অ্যাড অন’ কভার নীচে তালিকাভুক্ত করা হল যা একটি সাধারণ মোটর ইন্স্যুরেন্স পলিসির খরচের সঙ্গে সামান্য বেশি প্রিমিয়াম যোগ করে পাওয়া যেতে পারে।
সুতরাং, আপনি হয়তো ভাবছেন যে কেন কেউ এই ইন্স্যুরেন্স কিনবে যখন কেউ ব্যক্তিগতভাবে এর থেকে উপকৃত হবে না। তাই তো?
আপনি যদি আপনার গাড়ি দৈনন্দিন যাতায়াতের জন্য ব্যবহার না করে, কেবল মাঝে-মধ্যে ব্যবহার করেন, তবে আপনার জন্য থার্ড পার্টি ইন্স্যুরেন্সই সঠিক।
এছাড়াও, আপনি যদি কিছু দিন বা কয়েক মাসের মধ্যে আপনার গাড়িটি বিক্রি করার পরিকল্পনা করছেন, তাহলে গোটা বছর ধরে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সের এত বেশি প্রিমিয়াম দেওয়ার কোনও মানে হয় না!
আরেকটি বিষয় লক্ষণীয়, কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সে যে-মোটা পরিমাণ প্রিমিয়াম দিতে হয়, তা অনেকেরই সীমিত বাজেটের বাইরে চলে যায়! এই কারণেই বেশিরভাগ লোকেরাই থার্ড পার্টি ইন্স্যুরেন্স নিতে পছন্দ করেন।
তা সত্ত্বেও, আমরা এখনও থার্ড পার্টি ইন্স্যুরেন্সের চেয়ে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য সুপারিশ করি। এর সহজ কারণ, এই জন্য আপনি যা প্রিমিয়াম দেবেন তার তুলনায় যে-সুবিধাগুলি পাবেন তা অত্যন্ত মূল্যবান।
দিনের শেষে মোটর ইন্স্যুরেন্স নির্বাচন করার ক্ষেত্রে এই পদ্ধতিই কাজে দেবে - “সস্তার চাইতে টেকসই কেনা ভাল 😊!”