hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance

বুয়া হেলথ ইন্সুরেন্স, উপ তো ২০% ডিসকাউন্ট

usp icon

9000+

Cashless Hospitals

usp icon

2.5 Crore+

Lives Insured

usp icon

4.5 Lacs+

Claims Settled

0% GST on Health Premiums
false

I agree to the Terms & Conditions

Get Exclusive Porting Benefits

0% GST on Health Premiums

I agree to the Terms & Conditions

true

Get exclusive Benefits

health

Check Prices

arrow
×
car

Buy Health Insurance, Up to 20% Discount

Port Existing Policy

Buy a New Health Policy

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স কাকে বলে?

এই ভিডিওর মাধ্যমে ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স বুঝুন

digit-play video

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্সের বৈশিষ্ট্য

  • শেয়ার্ড‌ সাম ইনসিওর্ড‌ - ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্সের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য এটি শেয়ার্ড‌ সাম ইনসিওর্ড‌ প্রদান করে। সাম ইনসিওর্ড একটি ছাতা যা একক পলিসির অধীনে পরিবারের সকল সদস্যকে কভার করে। হাসপাতালে ভর্তি বা মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে পরিবারের যে কোনও সদস্য মোট কভারেজ অ্যামাউন্ট ব্যবহার করতে পারেন।
    অতএব, পরিবারের সদস্য সংখ্যা এবং তাদের প্রোফাইলের উপর নির্ভর করে, একজন পলিসিহোল্ডার নিজেদের প্রয়োজনীয় কভারেজ নির্ধারণ করতে পারেন।

  • নেটওয়ার্ক হাসপাতাল - হেলথ ইনস্যুরেন্স হাসপাতালের একটি বিস্তৃত নেটওয়ার্ক অ্যাক্সেস সরবরাহ করে যেখানে পলিসিহোল্ডার ক্যাশলেস চিকিৎসা পেতে পারেন। ক্যাশলেস ট্র্যানজাকশনে আপনার হাসপাতাল অভিজ্ঞতা নিশ্চিতভাবে মসৃণ এবং চাপহীন হবে।
  • রুম রেন্ট - ফ্যামিলি ফ্লোটার প্ল্যান সাধারণত হসপিটালাইজেশন সময় রুম রেন্টের খরচ কভার করে। সাম আসিওর্ড‌ এবং নির্বাচিত নির্দিষ্ট প্ল্যানসাপেক্ষে রুম রেন্টের জন্য কভারেজের অ্যামাউন্ট পরিবর্তিত হতে পারে।

  • কো-পে - কিছু ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স প্ল্যানে কো-পে ধারা থাকতে পারে, যেখানে ইনসিওর্ড‌কে মেডিকেল এক্সপেন্সের একটি নির্দিষ্ট শতাংশ বহন করতে হবে এবং ইনস্যুরার অবশিষ্ট অংশ কভার করবে।
  • মেডিকেল পরীক্ষা - ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স প্ল্যানের ক্ষেত্রে একটি প্রি-পলিসি মেডিকেল পরীক্ষার প্রয়োজন হতে পারে বিশেষত সাম ইনসিওর্ড বেশি হলে, পরিবারে বেশি বয়সের সদস্য থাকলে বা কোনও সদস্যের মেডিকেল ইতিহাস জড়িত থাকলে।

  • অ্যাড-অন - ফ্যামিলি ফ্লোটার প্ল্যানে প্রায়শই বিকল্প অ্যাড-অন বা রাইডার থাকে যা পলিসিহোল্ডার নিজের নির্দিষ্ট প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারেন। কিছু জনপ্রিয় অ্যাড-অনের মধ্যে ক্রিটিক্যাল ইলনেস কভার, মেটারনিটি কভার এবং দুর্ঘটনাজনিত অক্ষমতা কভার অন্যতম।

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স কীভাবে কাজ করে?

আমাদের হেলথ ইনস্যুরেন্সে কী কী কভার করা আছে?

কভারেজ

ডাবল ওয়ালেট প্ল্যান

ইনফিনিটি ওয়ালেট প্ল্যান

ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্ট প্ল্যান

গুরুত্বপূর্ণ ফিচার

সমস্ত হসপিটালাইজেশন - দুর্ঘটনা, অসুস্থতা, ক্রিটিক্যাল ইলনেস বা কোভিডের কারণে

এটি অসুস্থতা, দুর্ঘটনা, ক্রিটিক্যাল ইলনেস বা এমনকি কোভিড -19 জাতীয় মহামারীর কারণে হসপিটালাইজেশনের সমস্ত এক্সপেন্স কভার করে। টোটাল এক্সপেন্স আপনার সাম ইনসিওর্ড‌ পর্যন্ত হওয়া পর্যন্ত এটি একাধিক হসপিটালাইজেশনের জন্য ব্যবহার করা যেতে পারে।

প্রাথমিক ওয়েটিং পিরিয়ড

কোনও নন-অ্যাক্সিডেন্টাল অসুস্থতার জন্য আপনাকে নিজের পলিসির প্রথম দিন থেকে একটি নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি প্রাথমিক ওয়েটিং পিরিয়ড।

ওয়েলনেস প্রোগ্রাম

হোম হেলথ কেয়ার, টেলি কনসালটেশন, যোগ এবং মাইন্ডফুলনেস এবং আরও অনেক কিছুর এক্সক্লুসিভ ওয়েলনেস বেনিফিট আমাদের অ্যাপে পাওয়া যায়।

সাম ইনসিওর্ড‌ ব্যাক আপ

আমরা একটি ব্যাক-আপ সাম ইনসিওর্ড‌ প্রদান করি যা আপনার সাম ইনসিওর্ড‌ অ্যামাউন্টের 100%। সাম ইনসিওর্ড‌ ব্যাক আপ কীভাবে কাজ করে? ধরুন আপনার পলিসির সাম ইনসিওর্ড‌ 5 লাখ টাকা। আপনি 50,000 টাকা ক্লেম করলেন। ডিজিট স্বয়ংক্রিয়ভাবে ওয়ালেট বেনিফিট ট্রিগার করবে। সুতরাং আপনার কাছে এখন বাকি বছরের জন্য 4.5 লাখ + 5 লাখ সাম ইনসিওর্ড‌ আছে। তবে, একটি একক ক্লেম, উপরের ক্ষেত্রে, 5 লাখের মতো বেস সাম ইনসিওর্ডে‌র থেকে বেশি হতে পারে না।

পলিসি মেয়াদে রিলেটেড এবং আনরিলেটেড ইলনেস নো এক্সহশন ক্লজ একই ব্যক্তিকে কভার করবে।
পলিসি পিরিয়ডের আনলিমিটেড রিইনস্টেটমেন্ট রিলেটেড এবং আনরিলেটেড ইলনেস নো এক্সসসন একই ব্যক্তিকেও কভার করা হয়ে থাকে।
পলিসি মেয়াদে রিলেটেড এবং আনরিলেটেড ইলনেস নো এক্সহশন ক্লজ একই ব্যক্তিকে কভার করবে।
কিউম্যুলেটিভ বোনাস
digit_special Digit Special

পলিসি বছরে কোনও ক্লেম নেই? আপনি একটি বোনাস পাবেন - সুস্থ এবং ক্লেম ফ্রি থাকার জন্য আপনার মোট সাম-ইনসিওর্ড‌ অ্যামাউন্টের অতিরিক্ত!

প্রতিটি ক্লেম-ফ্রি বছরের জন্য বেস সাম ইনসিওর্ডে‌র 10%, সর্বোচ্চ 100% পর্যন্ত।
প্রতিটি ক্লেম-ফ্রি বছরের জন্য বেস সাম ইনসিওর্ডে‌র 50%, সর্বোচ্চ 100% পর্যন্ত।
প্রতিটি ক্লেম-ফ্রি বছরের জন্য বেস সাম ইনসিওর্ডে‌র 50%, সর্বোচ্চ 100% পর্যন্ত।
রুম রেন্ট ক্যাপিং

বিভিন্ন ধরনের রুম রেন্ট আলাদা। ঠিক যেমন হোটেলের ঘরে ট্যারিফ থাকে। আপনার সাম ইনসিওর্ড‌ের নিচে থাকা পর্যন্ত ডিজিট প্ল্যান আপনাকে কোনও রুম রেন্ট ক্যাপ না থাকার বেনিফিট প্রদান করে।

ডে কেয়ার প্রসিডিওর

হেলথ ইনস্যুরেন্স শুধুমাত্র 24 ঘন্টার বেশি হসপিটালাইজেশনের জন্য মেডিকেল এক্সপেন্স কভার করে। ডে কেয়ার প্রসিডিওর বলতে বোঝায় টেকনোলজি প্রযুক্তির কারণে 24 ঘণ্টারও কম সময় হাসপাতালে থেকে নেওয়া মেডিকাল প্রসিডিওর যেমন ছানি, ডায়ালিসিস ইত্যাদি প্রয়োজন।

ওয়ার্ল্ডওয়াইড কভারেজ
digit_special Digit Special

ওয়ার্ল্ডওয়াইড কভারেজের সাহায্যে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা উপভোগ করুন! আপনার ডাক্তার ভারতে আপনার স্বাস্থ্য পরীক্ষার সময় কোনও অসুস্থতা শনাক্ত করেন এবং আপনি বিদেশে চিকিৎসা করাতে চাইলে আমরা আপনার জন্য আছি। আপনাকে কভার করা হবে!

×
×
হেলথ চেক-আপ

আমরা আপনার প্ল্যানে উল্লিখিত পরিমাণ পর্যন্ত আপনার হেলথ চেক-আপ এক্সপেন্সের জন্য পে করি। কি ধরনের পরীক্ষা হবে তার উপর কোন বিধিনিষেধ নেই! ইসিজি বা থাইরয়েড প্রোফাইল যাই হোক না কেন। ক্লেম লিমিট পরীক্ষা করার জন্য আপনি নিজের পলিসির শিডিউল পড়ে নিশ্চিত হন।

বেস সাম ইনসিওর্ডে‌র 0.25%, প্রতি দুই বছর পর সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত।
বেস সাম ইনসিওর্ডে‌র 0.25%, প্রতি বছর সর্বোচ্চ 1,500 টাকা পর্যন্ত।
সাম ইনসিওর্ডে‌র 0.25%, প্রতি বছর সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত।
ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স এক্সপেন্স

জরুরী লাইফ-থ্রেটনিং হেলথ কন্ডিশনে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। আমরা অবস্থাটি পুরোপুরি বুঝতে পারি এবং বিমান বা হেলিকপ্টারে করে আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় এক্সপেন্স পরিশোধ করি।

×
বয়স/ অঞ্চল ভিত্তিক কো-পেমেন্ট
digit_special Digit Special

কো-পেমেন্ট মানে হেলথ ইনস্যুরেন্স পলিসির অধীনে কস্ট ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা যেখানে পলিসিহোল্ডার/ ইনসিওর্ড‌ ব্যক্তি গ্রহণযোগ্য ক্লেম অ্যামাউন্টের একটি নির্দিষ্ট শতাংশ বহন করবে। এটি সাম ইনসিওর্ড হ্রাস করে না। এই শতাংশ আপনার বয়স বা কখনও কখনও আপনার চিকিৎসাপ্রাপ্তির শহর কোন জোন ভিত্তিক ইত্যাদি বিভিন্ন কারণের উপর নির্ভর করে। আমাদের প্ল্যানে, কোনও বয়স-ভিত্তিক বা জোন-ভিত্তিক কো পেমেন্ট জড়িত না।

কোনও কো-পেমেন্ট নেই
কোনও কো-পেমেন্ট নেই
কোনও কো-পেমেন্ট নেই
রোড অ্যাম্বুলেন্স এক্সপেন্স

আপনি হাসপাতালে ভর্তি হলে রোড অ্যাম্বুলেন্সের এক্সপেন্সের জন্য় রিইম্বার্স‌মেন্ট উপভোগ করুন।

বেস সাম ইনসিওর্ডে‌র 1%, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত।
বেস সাম ইনসিওর্ডে‌র 1%, সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত।
বেস সাম ইনসিওর্ডে‌র 1%, সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত।
প্রি/ পোস্ট হসপিটালাইজেশন

এই কভারটি প্রি/ পোস্ট হসপিটালাইজেশন সমস্ত রোগ নির্ণয়, পরীক্ষা এবং রিকভারি এক্সপেন্সের জন্য।

30/60 দিন
60/180 দিন
60/180 দিন

অন্যান্য ফিচার

প্রি-এক্সিসটিং ডিজিজ (পিইডি) ওয়েটিং পিরিয়ড

যে রোগ বা কন্ডিশনে আপনি ইতিমধ্যেই ভুগছেন এবং পলিসি কেনার আগে আমাদের কাছে প্রকাশ করেছেন এবং আমাদের দ্বারা গৃহীত হয়েছে তাতে আপনার বেছে নেওয়া প্ল্যান অনুযায়ী পলিসি শিডিউলে উল্লিখিত একটি ওয়েটিং পিরিয়ড আছে।

3 বছর
3 বছর
3 বছর
নির্দিষ্ট অসুস্থতার ওয়েটিং পিরিয়ড

কোনও নির্দিষ্ট অসুস্থতার জন্য ক্লেম করতে পারা পর্যন্ত আপনাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে। ডিজিটে এটি 2 বছর এবং পলিসি অ্যাক্টিভেশনের দিন থেকে শুরু হয়। এক্সক্লুশনের সম্পূর্ণ তালিকার জন্য, আপনার পলিসি ওয়ার্ডিং‌সের স্ট্যান্ডার্ড এক্সক্লুশন (Excl02) পড়ুন।

2 বছর
2 বছর
2 বছর
ইনবিল্ট ব্যক্তিগত দুর্ঘটনা কভার

পলিসি পিরিয়ডে কোনও দুর্ঘটনাজনিত শারীরিক আঘাতের ফলে দুর্ঘটনার তারিখ থেকে বারো (12) মাসের মধ্যে তা আপনার মৃত্যুর একমাত্র এবং সরাসরি কারণ হলে আমরা পলিসি শিডিউলে উল্লিখিত আপনার বেছে নেওয়া প্ল্যান অনুযায়ী কভারের সাম ইনসিওর্ডের 100% প্রদান করব।

50,000 টাকা
1,00,000 টাকা
1,00,000 টাকা
অর্গ্যা‌ন ডোনার এক্সপেন্স
digit_special Digit Special

অর্গ্যা‌ন ডোনার আপনার পলিসির আওতাভুক্ত। আমরা ডোনারের প্রি/ পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেরও খেয়াল রাখি। অর্গ্যা‌ন ডোনেশন চিরকালীন মহান কর্তব্যগুলির মধ্যে অন্যতম আর আমরা নিজেদের সেই মহান কাজের অংশ হিসেবে দেখতে চেয়েছিলাম!

ডোমিসিলিয়ারি হাসপাতালে ভর্তি করা

হসপিটালে বেড না থাকতে পারে অথবা রোগীর অবস্থা হসপিটালাইজেশনের অনুকূল নাও হতে পারে। প্যানিক করবেন না! আপনি নিজের থেকে বাড়িতে চিকিৎসা করালেও আমরা আপনার মেডিকেল এক্সপেন্স কভার করি।

ব্যারিয়াট্রিক সার্জারি

ওবেসিটি একাধিক হেলথই স্যুর মূল কারণ হতে পারে। আমরা এটি পুরোপুরি বুঝতে পারি এবং তা মেডিকাল প্রয়োজনীয়তা হলে এবং আপনার ডাক্তার পরামর্শ দিলে আমরা ব্যারিয়াট্রিক সার্জারির জন্য কভার করি। তবে, কসমেটিক কারণে এই চিকিৎসা জন্য হসপিটালাইজেশন হলে আমরা কভার করি না।

মনোরোগ-সংক্রান্ত অসুস্থতা

কোনও ট্রমার কারণে পরিবারের কোনও সদস্যকে মনোরোগ-সংক্রান্ত অসুস্থতার চিকিৎসা করার জন্য হাসপাতালে ভর্তি করতে হলে তা 1,00,000 টাকা পর্যন্ত এই বেনিফিট কভারেজে থাকবে। তবে, ওপিডি কনসাল্টেশন কভার করা হয় না। মনোরোগ-সংক্রান্ত অসুস্থতা কভারের জন্য অপেক্ষার সময়কাল নির্দিষ্ট অসুস্থতার অপেক্ষার সময়ের সমান।

কনজ্যুমেবল কভার

হসপিটালে থাকাকালীন বা আগে, এবং পরে, অন্যান্য অনেক মেডিকেল সহায়তা এবং এক্সপেন্স যেমন হাঁটার সহায়ক, ক্রেপ ব্যান্ডেজ, বেল্ট ইত্যাদি দেওয়া হয়, যার জন্য আপনার পকেটে টান পড়ে। এই কভারটি এইসব একপেন্সের খেয়াল রাখে যা সচরাচর পলিসি থেকে বাদ দেওয়া হয়।

অ্যাড-অন হিসাবে উপলভ্য
অ্যাড-অন হিসাবে উপলভ্য
অ্যাড-অন হিসাবে উপলভ্য

কী কী কভার করা হয় না?

প্রি-নেটাল এবং পোস্ট-নেটাল এক্সপেন্স

প্রি-নেটাল এবং পোস্ট-নেটাল মেডিকেল এক্সপেন্স, যদি না এটি হস্পিটালাইজেশনের দিকে এগোয়

প্রি-এক্সিসটিং ডিজিজ

প্রি-এক্সিসটিং ডিজিজের ক্ষেত্রে, ওয়েটিং পিরিয়ড শেষ না হলে, সেই রোগ বা অসুস্থতার জন্য ক্লেম করা যাবে না।

ডাক্তারের সুপারিশ ছাড়াই হসপিটালাইজেশন

যে কন্ডিশনে আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন তা ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে না মিললে তা কভার করা হয় না।

কিভাবে একটি ক্লেম ফাইল করবেন?

  • রিইম্বার্সমেন্ট ক্লেম - হাসপাতালে ভর্তির ক্ষেত্রে ভর্তির দুই দিনের মধ্যে 1800-258-4242 নম্বরে আমাদের জানান বা healthclaims@godigit.com-এ আমাদের ইমেল করুন। উত্তরে আমাদের পাঠানো একটি লিঙ্কে আপনি নিজের হাসপাতালের বিল এবং সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্ট‌ আপলোড করতে পারবেন।
  • ক্যাশলেস ক্লেম - নেটওয়ার্ক হাসপাতাল বেছে নিন। আপনি এখানে নেটওয়ার্ক হাসপাতালের সম্পূর্ণ তালিকা দেখতে পারেন। হাসপাতালের হেল্পডেস্কে ই-হেলথ কার্ড দেখান এবং ক্যাশলেস অনুরোধ ফর্ম চেয়ে নিন। সবকিছু ঠিক থাকলে আপনার ক্লেম তখনই এবং সেখান থেকেই প্রসেস করা হবে।
  • আপনি করোনাভাইরাসের জন্য ক্লেম করে থাকলে নিশ্চিত করুন আইসিএমআর – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, পুনের অনুমোদিত কেন্দ্র থেকে আপনার পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে ।

আপনার কেন ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স প্রয়োজন?

কো-পেমেন্ট

নেই

রুম রেন্ট ক্যাপিং

নেই

ক্যাশলেস হাসপাতাল

ভারত জুড়ে 16400+ নেটওয়ার্ক হাসপাতাল

ওয়েলনেস বেনিফিট

10+ ওয়েলনেস পার্টনারের থেকে পাওয়া যায়

শহর ভিত্তিক ডিসকাউন্ট

10% পর্যন্ত ডিসকাউন্ট

ওয়ার্ল্ডওয়াইড কভারেজ

হ্যাঁ*

ভাল হেলথ ডিসকাউন্ট

5% পর্যন্ত ডিসকাউন্ট

কনজ্যুমেবল কভার

অ্যাড-অন হিসাবে উপলভ্য

* শুধুমাত্র ওয়ার্ল্ড ওয়াইড ট্রিটমেন্ট প্ল্যানে পাওয়া যায়

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স প্ল্যান বনাম ইন্ডিভিজুয়াল ফ্যামিলি হেলথ ইনস্যুরেন্স প্ল্যান

তুলনা ক্ষেত্র

ইন্ডিভিজুয়াল হেলথ ইনস্যুরেন্স

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স

সংজ্ঞা

একটি ইন্ডিভিজুয়াল হেলথ ইনস্যুরেন্স প্ল্যানের ক্ষেত্রে প্রতিটি প্ল্যানে কেবলমাত্র একজন ব্যক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে। এর অর্থ হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়াম এবং সাম ইনসিওর্ড‌ দুটোই কেবল একজন ব্যক্তির জন্য নিবেদিত এবং শেয়ার করা যায় না।

একটি ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স প্ল্যানে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা একটি প্ল্যান শেয়ার করেন। এর অর্থ আপনার হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়াম এবং সাম ইনসিওর্ড দুটোই প্ল্যানের সমস্ত সদস্যের মধ্যে শেয়ার করা হবে।

কভারেজ

এই ক্ষেত্রে শুধুমাত্র এই প্ল্যানে ইনসিওর্ড‌ একক ব্যক্তিকে কভারেজ প্রদান করা হয়। উদাহরণস্বরূপ; আপনি 10 লাখ টাকার প্ল্যান কিনে থাকলে পুরো পলিসি মেয়াদে শুধুমাত্র আপনার জন্য 10 লাখ টাকা পর্যন্ত বেনিফিট দেওয়া হবে।

এই প্ল্যানে ইনসিওর্ড‌ পরিবারের সকল সদস্যকে কভারেজ প্রদান করা হয়। উদাহরণস্বরূপ; আপনার প্ল্যানে 10 লাখ টাকা সাম ইনসিওর্ড‌ হলে পলিসি মেয়াদে পুরো পরিবারের জন্য এই পরিমাণ শেয়ার করা হবে।

সুবিধা

একটি ইন্ডিভিজুয়াল হেলথ ইনস্যুরেন্স প্ল্যানের সবচেয়ে বড় বেনিফিট এর কভারেজ বেশি বিস্তৃত কারণ প্রতিটি ব্যক্তির নিজস্ব সাম ইনসিওর্ড‌ আছে, অন্যদিকে ফ্যামিলি ফ্লোটারে সাম ইনসিওর্ড‌ প্ল্যানের সমস্ত ইনসিওর্ড‌ ব্যক্তির মধ্যে শেয়ার করা হয়। সিনিয়র বাবা মায়ের ক্ষেত্রে এটি খুবই সহায়ক।

একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা এক্ষেত্রে হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়াম খুবই সাশ্রয়ী, কারণ পরিবারের সকল সদস্যের জন্য এটি এককালীন প্রিমিয়াম।

অসুবিধা

একটি ইন্ডিভিজুয়াল হেলথ ইনস্যুরেন্সের একমাত্র অসুবিধা এক পলিসি পলিসিহোল্ডার একবছরের মধ্যে যথেষ্ট কভারেজ নিতে পারবেন। উপরন্তু, বছরের মধ্যে ক্লেম না করলে, তারা নো ক্লেম বোনাস থেকে উপকৃত হতে পারে 😊

একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের অন্যতম প্রধান অসুবিধা, সাম ইনসিওর্ড‌ পরিবারের সমস্ত সদস্যদের জন্য যথেষ্ট নাও হতে পারে।

উদাহরণ

আনুমানিক 30 বছরের কোনও কর্মজীবী মহিলা নিজের এবং তার সিনিয়র বাবার জন্য একটি ইন্ডিভিজুয়াল হেলথ ইনস্যুরেন্স প্ল্যান বেছে নেন। প্রতিটি 5 লাখ টাকা পর্যন্ত সাম ইনসিওর্ড‌ সাপেক্ষে তিনি দুটি পৃথক প্ল্যান কেনেন। এর অর্থ, তিনি এবং তার বাবা উভয়ই সারা বছর তাদের মেডিকেল প্রয়োজন মেটাতে 5 লাখ টাকা পাবেন।

দুটি বাচ্চাসহ একটি দম্পতি একটি পারিবারিক ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স প্ল্যান কেনা বেছে নেয়; এর অধীনে এই চারজন সদস্যকে নিজেদের মধ্যে টোটাল সাম অ্যাসিওর্ড‌ শেয়ার করতে হবে। উদাহরণস্বরূপ; তারা 5 লাখ টাকার সাম ইনসিওর্ডের কোনও প্ল্যান কিনলে, তারা এক বছরের মধ্যে নিজেদের সমস্ত হেলথ সংক্রান্ত ক্লেমের জন্য শুধুমাত্র 5 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারে।

সেরা পছন্দ

বড় পরিবারের জন্য একটি পৃথক হেলথ ইনস্যুরেন্স কেনার পরামর্শ দেওয়া হয়, বা যে পরিবারে বৃদ্ধ বাবা মা আছেন সেখানে ফ্লোটার যথেষ্ট নাও হতে পারে।

একটি ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স কোনও অল্প বয়স্ক দম্পতি বা ছোট এবং নিউক্লিয়ার ফ্যামিলির ক্ষেত্রে সহায়ক হবে।

পরামর্শ এবং সুপারিশ

আপনি কোনও ইন্ডিভিজুয়াল হেক্তহ ইনস্যুরেন্স প্ল্যান কিমতে চাইলে নিশ্চিত করুন আপনি প্রত্যেক সদস্যের প্রাসঙ্গিক সব অ্যাড-অনও বেছে নিয়েছেন। উদাহরণস্বরূপ; আপনি নিজের বাবা মায়ের জন্য একটি ইন্ডিভিজুয়াল প্ল্যান কিনলে আপনার প্ল্যানে আয়ুষ অ্যাড-অন অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ দেওয়া হবে।

আপনি কোনও ফ্যামিলি ফ্লোটার প্ল্যান কিনতে চাইলে একটি হাই সাম ইনসিওর্ড‌ বেছে নিন কারণ আপনাকে নিশ্চিত করতে হবে সাম ইনসিওর্ড‌ পরিবারের সকল সদস্যের জন্য যথেষ্ট।

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স কেনার আগে যেসব বিষয় বিবেচনা করতে হবে

Family Profile

ফ্যামিলি প্রোফাইল

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স প্ল্যান বেছে নেওয়ার আগে নিজের ফ্যামিলি প্রোফাইল মূল্যায়ন করুন। পরিবারের প্রতি সদস্যের বয়স, মেডিকেল ইতিহাস এবং প্রয়োজনীয় নির্দিষ্ট হেলথকেয়ার বিবেচনা করুন। এটি আপনার পরিবারের মেডিকেল এক্সপেন্স পর্যাপ্তভাবে মেটানোর প্রয়োজনীয় উপযুক্ত কভারেজ নির্ধারণে সহায়তা করবে।

Coverage

কভারেজ

বিভিন্ন ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের কভারেজ পর্যালোচনা করুন। নিশ্চিত করুন যে পলিসিটি হসপিটালাইজেশন এক্সপেন্সেস, প্রি-এন্ড-পোস্ট-হসপিটালাইজেশন, ডে কেয়ার প্রসিডিওর এবং ক্রিটিকাল ইলনেসের জন্য কম্প্রিহেনসিভ কভারেজ প্রদান করে। এছাড়াও, আপনার পরিবারের প্রয়োজনের উপর ভিত্তি করে কভারেজ আরও বাড়ানোর জন্য প্ল্যানে অ্যাড-অন বিকল্প অফার করা হয় কিনা দেখুন।

Network Hospitals

নেটওয়ার্ক হাসপাতাল

ইনস্যুরেন্স প্রোভাইডারের সাথে যুক্ত নেটওয়ার্ক হাসপাতালের তালিকা দেখুন। আপনার শহর বা অঞ্চলে বিস্তৃত হাসপাতাল নেটওয়ার্ক আছে তা নিশ্চিত করুন, কারণ এটি ক্যাশলেস চিকিৎসা এবং ইমার্জে‌ন্সি পরিস্থিতিতে সহজেই কোয়ালিটি হেলথকেয়ার অ্যাক্সেস পাওয়ার অনুমোদন দেয়।

Waiting Period

ওয়েটিং পিরিয়ড

পলিসি সংশ্লিষ্ট ওয়েটিং পিরিয়ড জানুন। কভারেজ সক্রিয় হওয়ার আগে কিছু ফ্যামিলি ফ্লোটার প্ল্যানে নির্দিষ্ট অসুস্থতা বা প্রি-এক্সিসটিং কন্ডিশনে ওয়েটিং পিরিয়ড থাকতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে সিনিয়র সিটিজেনদের পলিসিতে অন্তর্ভুক্ত করা হলে। সেভাবেই নিজের মেডিকেল এক্সপেন্স প্ল্যান করার জন্য এই ওয়েটিং পিরিয়ড সম্পর্কে ওয়াকিবহাল থাকুন।

Claim Settlement Ratio

ক্লেম সেটেলমেন্ট রেশিও

ইনস্যুরেন্স প্রোভাইডারের ক্লেম সেটেলমেন্ট রেশিও নিয়ে গবেষণা করুন। হাই ক্লেম সেটেলমেন্ট রেশিও দক্ষভাবে এবং অবিলম্বে নিষ্পত্তির আরও ভাল ট্র্যাক রেকর্ড নির্দেশ করে। প্রয়োজনে একটি মসৃণ ক্লেম প্রসেস নিশ্চিত করার জন্য ক্লেম নিষ্পত্তির ভাল খ্যাতিসম্পন্ন ইনস্যুরার বেছে নিন।

Co-Pay and Sub-limits

কো-পে এবং সাব-লিমিট

পলিসির যে কোনও কো-পে বা সাব-লিমিট ক্লজ সম্পর্কে বিশদে জানুন। কে-পে করার জন্য আপনাকে মেডিকেল এক্সপেন্সের একটি নির্দিষ্ট শতাংশ বহন করতে হবে, আর তখন সাব-লিমিট নির্দিষ্ট মেডিকেল এক্সপেন্সের উপর একটি ক্যাপ আরোপ করে। এইসব শর্ত সম্পর্কে সচেতন থাকলে আপনি সহজেই আউট-অফ-পকেট এক্সপেন্সগুলি কার্যকরীভাবে পরিচালনা করতে পারবেন।

Exclusions

এক্সক্লুশন

পলিসি ডকুমেন্টে উল্লিখিত হেলথ ইনস্যুরেন্স এক্সক্লুশন তালিকাটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করুন। ক্লেম করার সময় কোনও রকম চমক এড়ানোর জন্য প্ল্যানের আওতাভুক্ত নয় এমন মেডিকেল কন্ডিশন, চিকিৎসা বা পরিস্থিতির সম্পর্কে আগে থেকে ভালো করে জানুন।

Premiums and Affordability

প্রিমিয়াম এবং ক্রয়যোগ্যতা

বিভিন্ন ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের প্রিমিয়াম তুলনা করুন এবং আপনার বাজেটে মানানসই একটি বেছে নিন। ভ্যালু ফর মানি নিশ্চিত করার জন্য পলিসি প্রদত্ত কভারেজের সাথে প্রিমিয়াম অ্যামাউন্ট তুলনা করে বিবেচনা করুন। প্রিমিয়ামের পাশাপাশি, কিউম্যুলেটিভ বোনাস ইত্যাদি ডিসকাউন্ট এবং বেনিফিট বিবেচনা করুন।

ফ্যামিলি ফ্লোটার প্ল্যান সম্পর্কে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী