hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance

অনলাইনে হেলথ ইন্স্যুরেন্স পলিসি

usp icon

9000+

Cashless Hospitals

usp icon

2.5 Crore+

Lives Insured

usp icon

4.5 Lacs+

Claims Settled

0% GST on Health Premiums
false

I agree to the Terms & Conditions

Get Exclusive Porting Benefits

0% GST on Health Premiums

I agree to the Terms & Conditions

true

Get exclusive Benefits

health

Check Prices

arrow
×
car

Buy Health Insurance, Up to 20% Discount

Port Existing Policy

Buy a New Health Policy

ডিজিট ইন্স্যুরেন্সের মাধ্যমে ভারতে অনলাইনে হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিনুন

“আমার হেলথ ইনস্যুরেন্স দরকার নেই”

আপনি যদি এটি বিশ্বাস করেন, তাহলে পড়ুন।

Pollution
অনেক অঞ্চলে ভেক্টর-বাহিত রোগের ফলে মৃত্যু একটি সমস্যা। 2020 সালে, আমাদের দেশে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে সর্বাধিক সংখ্যক ম্যালেরিয়া কেস রেকর্ড করা হয়েছে। [1]
Sedentary lifestyles
প্রায় 61 শতাংশ ভারতীয় মহিলা ও প্রায় 47 শতাংশ ভারতীয় পুরুষ তাদের খাদ্যাভ্যাস ও বসে বসে কাজ করার অভ্যাসের ফলে অস্বাস্থ্যকর জীবনধারণ করছেন। [2]
Cancer Patient
ভারতে, নয়জনের মধ্যে একজন ব্যক্তির জীবদ্দশায় ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, 2020 সালের তুলনায় 2025 সালে ক্যানসারের ঘটনা 12.8 শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। [3]
Medical Inflations
ভারতের বর্তমান চিকিৎসায় মূল্যস্ফীতির হার 14% - 2021 সালে এশিয়ান দেশগুলির মধ্যে সর্বোচ্চ। 2023 সালে, আরও 10% বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। [4]
Mental Health
প্রকৃতপক্ষে, প্রাপ্তবয়স্কদের মধ্যে মোট রোগের মধ্যে মানসিক স্বাস্থ্য ব্যাধিগুলির পরিমাণ প্রায় 14.3 শতাংশে দাঁড়িয়েছে। [5]
Heart Disease
ক্যানসার ও ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রবণতার সাথে হৃদরোগ দুই দশকেরও বেশি সময় ধরে ভারতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

ডিজিটের হেলথ ইন্স্যুরেন্সের ভালো দিকগুলি কী-কী?

Health Insurance Plans in India
  • সহজ অনলাইন প্রসেস - হেলথ ইন্স্যুরেন্স পলিসি কেনা থেকে ক্লেম করা পর্যন্ত সবকিছুই পেপারলেস, সহজ, দ্রুত ও নির্ঝঞ্ঝাট! এমনকি ক্লেম করার জন্যেও কোনো হার্ড কপি লাগবে না!

  • কোনো বয়স-ভিত্তিক বা জোন-ভিত্তিক কো-পেমেন্ট নেই - আমাদের হেলথ ইন্স্যুরেন্সে কোনো বয়স-ভিত্তিক বা জোন-ভিত্তিক কোপেমেন্ট নেই। অর্থাৎ, হেলথ ইন্স্যুরেন্স ক্লেম করার সময় আপনাকে নিজের পকেট থেকে কিছুই পে করতে হবে না।

  • রুমের ভাড়ায় কোনো সীমাবদ্ধতা নেই  - আমরা বুঝি যে প্রত্যেকের পছন্দ আলাদা। সেই কারণে আমাদের রুমের ভাড়ায় কোনো সীমাবদ্ধতা নেই। আপনি নিজের পছন্দসই যে-কোনো হাসপাতাল বেছে নিতে পারেন।

  • এসআই ওয়ালেটের সুবিধা  - আপনি যদি পলিসির সময়কালের মধ্যে ইন্স্যুরেন্সের অর্থপরিমাণ শেষ করে ফেলেন, তাহলে আমরা তা আপনার জন্য আবার পূরণ করে দেব।

  • যে-কোনো হাসপাতালে চিকিৎসা করান  - ভারতে ক্যাশলেস চিকিৎসার জন্য আমাদের 10500+ নেটওয়ার্ক হাসপাতালের মধ্যে কোনো একটি বেছে নিন অথবা রিইম্বার্সমেন্টের সুবিধা নিন।

  • সুস্থতার সুবিধা - সর্বোত্তম স্বাস্থ্য ও সুস্থতার পার্টনারদের সহযোগিতায় ডিজিট অ্যাপে পান অনন্য সুস্থতার সুবিধা

ডিজিট ইনফিনিটি ওয়ালেট প্ল্যান সহ অসীইইইম হেলথ ইনস্যুরেন্স

digit-play video

প্রত্যেকের জন্য উপযুক্ত হেলথ ইন্স্যুরেন্স বিকল্প

তরুণ ও কমবয়সীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

তরুণ ও কমবয়সীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

আমরা বুঝি যে অল্পবয়সীরা অনেক বেশি স্বাস্থ্যবান এবং তারা জীবনের প্রথম দিকেই হেলথ ইন্স্যুরেন্স পেতে প্রায়ই খুব চিন্তিত বোধ করে। তবে, আপনি যখন অল্পবয়সী, তখন একটি হেলথ ইন্স্যুরেন্স পাওয়ার অর্থ হল আপনি আরও সস্তা প্রিমিয়াম পাবেন, ওয়েটিং পিরিয়ড দ্রুত অতিক্রম করতে পারবেন, সঠিক সময় এলে মাতৃত্বকালীন সুবিধা পেতে পারেন এবং এমনকি যে-কোনও ছোটোখাটো চিকিৎসা এবং আঘাতের জন্য আমাদের ওপিডি (OPD) কভার ব্যবহার করতে পারেন!

বিশাল ভারতীয় পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্স

বিশাল ভারতীয় পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্স

যখন আপনি একজন অভিভাবক হয়ে শুধুমাত্র নিজেকেই নয়, সাথে আপনার সুন্দর পরিবারকেও রক্ষা করতে চান। আপনার পরিবারের জন্য একটি হেলথ ইন্স্যুরেন্স একটি ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের আকারে বা পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা আলাদা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের আকারে কেনা যেতে পারে। আমাদের বিশেষ সুবিধা যেমন ইন্স্যুরেন্সকৃত অর্থ পরিমাণ রিফিল, মাতৃত্বকালীন সুবিধা এবং নবজাতক শিশুর কভার এবং আরও অনেক কিছু সহ আমাদের হেলথ ইন্স্যুরেন্স ছোট এবং বড়, উভয় পরিবারের জন্যই উপযুক্ত।

বৃদ্ধদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

বৃদ্ধদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

আপনি নিজেকে বা আপনার সবচেয়ে কাছের মানুষ হিসাবে আপনার বাবা-মাকে সুরক্ষিত রাখতে চাইলে রয়েছে আমাদের বরিষ্ঠ নাগরিকদের জন্য হেলথ ইন্স্যুরেন্স, যা বৃদ্ধদের জন্য বিশেষভাবে তৈরি। আয়ুষ চিকিৎসা, হোম হসপিটালাইজেশন, রুমের ভাড়ায় কোনো ক্যাপিং না থাকা এবং করোনাভাইরাসের জন্য হসপিটালাইজেশনের সুবিধাসহ আমাদের হেলথ ইন্স্যুরেন্স বোঝে যে আপনার বাবা-মায়ের ঠিক কী-কী প্রয়োজন।

ফিটনেস উৎসাহীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

ফিটনেস উৎসাহীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

আমরা জানি যে ফিটনেস উৎসাহীরা সবচেয়ে স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের মধ্যে অন্যতম। যদিও এঁদের অসুস্থতার ঝুঁকি কম, তবুও এখনই একটি হেলথ ইন্স্যুরেন্স কেনার ফলে আরও সস্তা প্রিমিয়াম এবং ট্যাক্স সেভিংয়ের মতো সুবিধা পাওয়া যাবে এবং সাধারণ ব্যায়ামজনিত আঘাতের ক্ষেত্রেও আমাদের ওপিডি (OPD) সুবিধার মাধ্যমে যেটি ব্যবহার করা যাবে।

কর্পোরেট হটশটদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

কর্পোরেট হটশটদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

সম্ভবত আপনার জন্য ইতিমধ্যেই কর্পোরেট মেডিক্যাল ইন্স্যুরেন্স কভার রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে সেগুলি প্রায়ই খুব সীমাবদ্ধ থাকে? এমনকি আপনি যদি আরোগ্য সঞ্জীবনী পলিসির মতো একটি স্ট্যান্ডার্ড হেলথ ইন্স্যুরেন্স নাও নিতে চান, তাহলেও আপনি নিজের কর্পোরেট প্ল্যানের উপরে অতিরিক্ত পরিমাণে কভার করার জন্য একটি টপ-আপ হেলথ ইন্স্যুরেন্স বেছে নিতেই পারেন। এতে সবদিকই রক্ষা হয়!

কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

কর্মচারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

সম্ভবত আপনি একটি বড় কোম্পানির জন্য মানবসম্পদ পরিচালনা করেন অথবা আপনার নিজস্ব একটি ছোট বা মাঝারি উদ্যোগ চালান। আপনি আপনার কর্মচারীদের জন্য সাশ্রয়ী মূল্যের প্রিমিয়ামে একটি হেলথ ইন্স্যুরেন্স কিনতে পারেন যা শুধুমাত্র তাদের সুরক্ষাই নিশ্চিত করবে না তাই নয়, বরং তাদের আরও সুখীও রাখবে কারণ কর্মচারীর হেলথ ইন্স্যুরেন্স এমন একটি সুবিধা যার মূল্য সমস্ত কর্মচারীই দেয়!

উপযুক্ত মূল্য সন্ধানকারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

উপযুক্ত মূল্য সন্ধানকারীদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

যারা সাশ্রয়ী মূল্যের কিন্তু মূল্যবান হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানের সন্ধানে রয়েছেন, তাঁরা আরোগ্য সঞ্জীবনী পলিসির মতো স্ট্যান্ডার্ড হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান অথবা একটি টপ-আপ হেলথ ইন্স্যুরেন্সও নিতে পারেন যার ডিডাকটিবল থাকলেও, এটি কম হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সহ আসে।

আমাদের হেলথ ইন্স্যুরেন্সে কী-কী কভার করা হয়?

কভারেজ

ডাবল ওয়ালেট প্ল্যান

ইনফিনিটি ওয়ালেট প্ল্যান

ওয়ার্ল্ডওয়াইড ট্রিটমেন্ট প্ল্যান

গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য

সব ধরনের হসপিটালাইজেশন- দুর্ঘটনা, অসুস্থতা, জটিল অসুস্থতা ও কোভিডের ফলে

এটি অসুস্থতা, দুর্ঘটনা, জটিল অসুস্থতা, এমনকি কোভিড 19-এর মতো অতিমারীর ফলে হসপিটালাইজেশনের সব খরচ কভার করে। মোট খরচের পরিমাণ আপনার ইন্স্যুরেন্সের অর্থপরিমাণের সমান না হওয়া পর্যন্ত এটি একাধিক হসপিটালাইজেশন কভার করতে পারে।

অপেক্ষার প্রাথমিক সময়কাল

দুর্ঘটনা ছাড়া যে-কোনো অসুস্থতার চিকিৎসায় কভার পাওয়ার জন্য আপনার পলিসির প্রথম দিন থেকে একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটিকে অপেক্ষার প্রাথমিক সময়কাল বলা হয়।

সুস্থতা কার্যক্রম

আমাদের অ্যাপে হোম হেলথকেয়ার, টেলিফোনে পরামর্শ, যোগব্যায়াম ও ধ্যান এবং আরও অনেক সুস্থতার সুবিধা উপলব্ধ রয়েছে।

ইন্স্যুরেন্সের অর্থপরিমাণের ব্যাক আপ

আমরা ইন্স্যুরেন্সের একটি ব্যাক-আপ অর্থপরিমাণ দিই, যা আপনার ইন্স্যুরেন্সের অর্থপরিমাণের 100%। ইন্স্যুরেন্সের অর্থপরিমাণের ব্যাক-আপ কীভাবে কাজে লাগে? ধরে নিন, আপনার পলিসিতে ইন্স্যুরেন্সের অর্থপরিমাণ 5 লক্ষ টাকা। আপনি 50,000 টাকার একটি ক্লেম করলেন। ডিজিট তখন স্বয়ংক্রিয়ভাবে ওয়ালেটের সুবিধা চালু করে দেয়। অর্থাৎ এখন আপনার কাছে রয়েছে 4.5 লক্ষ + 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্সের অর্থপরিমাণ। তবে, উপরে উল্লেখ করা 5 লক্ষের ঘটনার মতো একটিমাত্র ক্লেম ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের থেকে বেশি হতে পারে না।

পলিসির সময়কালে একবার সম্পর্কিত বা অসম্পর্কিত অসুস্থতা কোনো এক্সজশন ক্লজ নেই একই ব্যক্তি কভার হবেন।
পলিসির সময়কালে অসীমা রিইনস্টেটমেন্ট সম্পর্কিত বা অসম্পর্কিত অসুস্থতা কোনো এক্সজশন ক্লজ নেই একই ব্যক্তি কভার হবেন।
পলিসির সময়কালে একবার সম্পর্কিত বা অসম্পর্কিত অসুস্থতা কোনো এক্সজশন ক্লজ নেই একই ব্যক্তি কভার হবেন।
কিউমুলেটিভ বোনাস
digit_special Digit Special

পলিসির বছরে কোনো ক্লেম করেননি? আপনি বোনাস পাবেন- সুস্থ ও ক্লেমমুক্ত থাকার জন্য আপনার ইন্স্যুরেন্সের মোট অর্থপরিমাণের সাথে একটি অতিরিক্ত রাশি যোগ করা হবে!

প্রতি ক্লেমমুক্ত বছরের জন্য ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 10%, সর্বাধিক 100% পর্যন্ত।
প্রতি ক্লেমমুক্ত বছরের জন্য ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 50% সর্বাধিক 100% পর্যন্ত।
প্রতি ক্লেমমুক্ত বছরের জন্য ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 50% সর্বাধিক 100% পর্যন্ত।
রুমের ভাড়ায় কোনো ক্যাপিং নেই

বিভিন্ন ধরনের রুমের ভাড়া বিভিন্ন হয়। ঠিক যেমনভাবে হোটেলের বিভিন্ন রুমের ভাড়া আলাদা হয়। ডিজিটের প্ল্যানগুলিতে রুমের ভাড়ায় কোনো ক্যাপিং নেই, যতক্ষণ পর্যন্ত সেটির মূল্য আপনার ইন্স্যুরেন্সের অর্থপরিমাণের থেকে কম আছে।

ডে কেয়ার প্রক্রিয়া

হেলথ ইন্স্যুরেন্স কেবল 24 ঘণ্টার বেশি সময়ের হসপিটালাইজেশনের খরচই কভার করে। ডে কেয়ার প্রক্রিয়া হল হাসপাতালে করানো চিকিৎসা, যেখানে প্রযুক্তিগত উন্নতির ফলে 24 ঘণ্টার থেকে কম সময় লাগে, যেমন ছানি, ডায়ালিসিস ইত্যাদি।

বিশ্বব্যাপী কভারেজ
digit_special Digit Special

বিশ্বব্যাপী কভারেজের মাধ্যমে বিশ্বমানের চিকিৎসা পান! যদি ভারতে শারীরিক পরীক্ষা করার সময় আপনার ডাক্তার কোনো রোগ নির্ণয় করেন এবং আপনি বিদেশে সেটির চিকিৎসা করাতে চান, তাহলে আমরা আপনার পাশে আছি। আপনাকে কভার করা আছে!

×
×
হেলথ চেক-আপ

আমরা আপনার প্ল্যানে উল্লিখিত রাশি পর্যন্ত আপনার হেলথ চেক-আপের খরচ পে করি। কোনো পরীক্ষায় বিধিনিষেধ নেই! তা ইসিজি বা থাইরয়েড প্রোফাইলও হতে পারে। ক্লেমের সীমা জানার জন্য অবশ্যই আপনার পলিসি শিডিউল দেখে নিন।

ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 0.25%, প্রতি দু’বছর অন্তর সর্বাধিক ₹ 1,000 পর্যন্ত।
ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 0.25%, প্রতি এক বছর অন্তর সর্বাধিক ₹ 1,500 পর্যন্ত।
এসআই-এর 0.25%, প্রতি এক বছর অন্তর সর্বাধিক ₹ 2,000 পর্যন্ত।
আপতকালীন এয়ার অ্যাম্বুলেন্সের খরচ

আপতকালীন প্রাণহানীকর শারীরিক পরিস্থিতি হতে পারে, যেখানে হাসপাতালে ভর্তি করার জন্য তৎক্ষণাৎ পরিবহনের প্রয়োজন হয়। আমরা এই পরিস্থিতি বুঝি এবং বিমান বা হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে আপনার পরিবহনের জন্য হওয়া খরচ রিইম্বার্স করি।

×
বয়স/জোন ভিত্তিক কো-পেমেন্ট
digit_special Digit Special

কো-পেমেন্ট হল একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে থাকা মূল্য ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা, যেখানে বলা থাকে যে পলিসিহোল্ডার/ইন্স্যুর্ড ব্যক্তি ক্লেমের অনুমোদিত রাশির নির্দিষ্ট শতকরা ভাগ খরচ করবেন। এটি ইন্স্যুরেন্সের অর্থপরিমাণ কমায় না। এই শতকরা অংশ বিষয়ের উপর নির্ভর করে, যেমন বয়স অথবা কখনও আপনি যে শহরে চিকিৎসা করাচ্ছেন, তার উপরেও নির্ভর করে, যেটিকে জোন ভিত্তিক কো-পেমেন্ট বলা হয়। আমাদের প্ল্যানে, কোনো বয়স ভিত্তিক বা জোন ভিত্তিক কো-পেমেন্ট নেই।

কোনো কো-পেমেন্ট নেই
কোনো কো-পেমেন্ট নেই
কোনো কো-পেমেন্ট নেই
রোড অ্যাম্বুলেন্সের খরচ

আপনি হসপিটালাইজড হলে রোড অ্যাম্বুলেন্সের খরচগুলির ক্ষেত্রে রিইম্বার্সমেন্ট পান।

ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 1%, সর্বাধিক ₹ 10,000 পর্যন্ত।
ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 1%, সর্বাধিক ₹ 15,000 পর্যন্ত।
ইন্স্যুরেন্সের মূল অর্থপরিমাণের 1%, সর্বাধিক ₹ 10,000 পর্যন্ত।
হসপিটালাইজেশনের আগের/পরের খরচ

এই কভারটি হসপিটালাইজেশনের আগের ও পরের সবরকম খরচের জন্য, যেমন রোগনির্ণয়, পরীক্ষা ও রোগ নিরাময়।

30/60 দিন
60/180 দিন
60/180 দিন

অন্যান্য বৈশিষ্ট্য

আগে থেকে বিদ্যমান রোগের (পিইডি) অপক্ষার সময়কাল

যে রোগ বা শারীরিক অবস্থায় আপনি আগে থেকেই ভুগছেন এবং পলিসি নেওয়ার আগে আমাদের তা জানিয়েছেন ও আমরা তা গ্রহণ করেছি, সেটির জন্য গৃহীত প্ল্যান অনুযায়ী অপেক্ষার সময়কাল রয়েছে এবং তা আপনার পলিসি শিডিউলে উল্লেখ করা আছে।

3 বছর
3 বছর
3 বছর
নির্দিষ্ট রোগের জন্য অপেক্ষার সময়কাল

কোনো নির্দিষ্ট অসুস্থতার জন্য ক্লেম করতে সক্ষম হওয়ার আগে এই পরিমাণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে। ডিজিটে এটির পরিমাণ 2 বছর এবং তা পলিসি সক্রিয় হওয়ার তারিখ থেকে শুরু হয়। ব্যতিক্রমের সম্পূর্ণ তালিকার জন্য আপনার পলিসি নিয়মাবলীর স্ট্যান্ডার্ড এক্সক্লুশন্স ((Excl02)) পড়ুন।

2 বছর
2 বছর
2 বছর
ইনবিল্ট পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার

যদি পলিসির মেয়াদকালে কোনো দুর্ঘটনার ফলে আপনি কোনো দৈহিক আঘাত পান, যা দুর্ঘটনার তারিখ থেকে বারো (12) মাসের মধ্যে আপনার মৃত্যুর একমাত্র ও প্রত্যক্ষ কারণ হয়, তাহলে আমরা এই কভারে পলিসি শিডিউলে উল্লিখিত ও গৃহীত প্ল্যান অনুযায়ী ইন্স্যুরেন্সের 100% অর্থপরিমাণ পে করব।

₹ 50,000
₹ 1,00,000
₹ 1,00,000
ডিজিটের বিশেষ সুবিধা
digit_special Digit Special

আপনার অঙ্গদাতা আপনার পলিসিতে কভার হন। আমরা দাতার হসপিটালাইজেশনের আগের ও পরের খরচের বিষয়ও খেয়াল রাখি। অঙ্গদাতা অন্যতম সুন্দর একটি কাজ এবং আমরা এমন একটি কাজের অংশ হতে চাই!

ডমিসিলিয়ারি হসপিটালাইজেশন

হাসপাতালে বেড শেষ হয়ে যেতে পারে অথবা রোগীর অবস্থা এমনও হতে পারে, যখন তাঁকে হাসপাতালে ভর্তি করাও কঠিন হয়ে পড়ে। ভয় পাবেন না! আপনি যদি বাড়িতে চিকিৎসা করান, তাহলেও আমরা সেটিতে হওয়া খরচ কভার করি।

ব্যারিয়াট্রিক সার্জারি

স্থূলত্ব অনেক শারীরিক সমস্যার মূল কারণ হতে পারে। আমরা এটি বুঝি এবং ব্যারিয়াট্রিক সার্জারি কভার করি, যদি তা চিকিৎসাগতভাবে প্রয়োজনীয় হয় এবং আপনার ডাক্তার এটির পরামর্শ দিয়ে থাকেন। তবে, যদি কস্মেটিক কারণে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলে আমরা তা কভার করি না।

মানসিক অসুস্থতা

যদি কোনো মানসিক আঘাতের ফলে মানসিক চিকিৎসা করানোর জন্য কোনো সদস্যকে হাসপাতালে ভর্তি হতে হয়, তাহলে তা এই সুবিধায় 1,00,000 টাকা পর্যন্ত কভার করা হবে। তবে, এতে ওপিডি কন্সাল্টেশন কভার করা হয় না। মানসিক চিকিৎসার অপেক্ষার সময়কাল ও অন্যান্য নির্দিষ্ট অসুস্থতার অপেক্ষার সময়কালের পরিমাণ সমান।

কনজিউমেবল কভার

হসপিটালাইজেশনের আগে, চলাকালীন ও পরে আরও অনেক মেডিকেল সরঞ্জাম ও খরচ থাকে, যেমন ওয়াকিং এড, ক্রেপ ব্যান্ডেজ, বেল্ট ইত্যাদি, যা আপনাকে নিজের খরচে কিনতে হয়। এই কভার এই ধরনের খরচগুলি খেয়াল রাখে, যেগুলি এমনিতে পলিসিতে থাকে না।

অ্যাড-অন হিসাবে উপলব্ধ
অ্যাড-অন হিসাবে উপলব্ধ
অ্যাড-অন হিসাবে উপলব্ধ

কী-কী কভার করা হয় না?

ডাক্তারের সুপারিশ ছাড়াই হাসপাতালে ভর্তি

যদি একজন প্রবীণ নাগরিক ডাক্তারের সুপারিশ ছাড়াই যে-কোনও অবস্থার জন্য হাসপাতালে ভর্তি হন, তবে তার খরচ ক্লেম করা যায় না।

প্রাক-বিদ্যমান রোগ

প্রাক-বিদ্যমান রোগের ক্ষেত্রে, ওয়েটিং পিরিয়ড শেষ না হলে, সেই রোগ বা অসুস্থতার জন্য ক্লেম করা যাবে না। 

ডাক্তারের পরামর্শ ছাড়াই হাসপাতালে ভর্তি

ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে মেলে না এমন যে-কোনও অবস্থার জন্য আপনি হাসপাতালে ভর্তি হলে কভার করা হবে না।

কো-পেমেন্ট

নেই

রুমের ভাড়ায় ক্যাপিং

নেই

ক্যাশলেস হাসপাতাল

সারা ভারতে 16400+ নেটওয়ার্ক হাসপাতাল

পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার অন্তর্ভুক্ত

হ্যাঁ

সুস্থতার সুবিধা

10+ ওয়েলনেস পার্টনারের কাছ থেকে উপলব্ধ

শহর ভিত্তিক ছাড়

10% পর্যন্ত ছাড়

বিশ্বব্যাপী কভারেজ

হ্যাঁ*

ভালো স্বাস্থ্যের জন্য ছাড়

5% পর্যন্ত ছাড়

কনজিউমেবল কভার

অ্যাড-অন হিসাবে উপলব্ধ

*কেবল ওয়ার্ল্ডওয়াইড ট্রিটমেন্ট প্ল্যানে উপলব্ধ

সব কিছুই ঠিক আছে- সব হেলথ কাস্টোমারদের জন্য সুস্থতার সুবিধা

ডিজিট দিয়ে হেলথ ইনস্যুরেন্স কীভাবে কিনবেন?

ডিজিটে আপনার হেলথ ইনস্যুরেন্স কীভাবে রিনিউ করবেন?

কীভাবে ক্লেম ফাইল করবেন?

Digit Health Insurance Claims
  • রিইম্বার্সমেন্ট ক্লেম - হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে ভর্তির দুই দিনের মধ্যে 1800-258-4242 নম্বরে আমাদের জানান বা healthclaims@godigit.com -এ আমাদেরকে ইমেল করুন। আমরা আপনাকে একটি লিঙ্ক পাঠাব যেখানে  রিইম্বার্সমেন্টের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি আপনার হাসপাতালের বিল এবং সমস্ত প্রাসঙ্গিক নথি আপলোড করতে পারবেন।

  • ক্যাশলেস ক্লেম - নেটওয়ার্ক হাসপাতাল বেছে নিন। আপনি এখানে নেটওয়ার্ক হাসপাতালের সম্পূর্ণ তালিকা পেতে পারেন।  হাসপাতালের হেল্পডেস্কে ই-হেলথ্ কার্ড প্রদর্শন করুন এবং ক্যাশলেস অনুরোধ ফর্মের জন্য জিজ্ঞাসা করুন।  যদি সবকিছু ঠিক থাকে, আপনার ক্লেম তখনই এবং সেখানেই প্রক্রিয়া করা হবে।

  • আপনি যদি করোনাভাইরাসের জন্য ক্লেম করে থাকেন, তাহলে নিশ্চিত করুন যে আপনার ICMR-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, পুনের একটি অনুমোদিত কেন্দ্র থেকে পরীক্ষার একটি পজিটিভ রিপোর্ট আছে।

Cashless Hospitals by Digit

ডিজিটের ক্যাশলেস নেটওয়ার্ক হাসপাতালগুলি

ভারত জুড়ে 16400+ হাসপাতালে ক্যাশলেস চিকিৎসা পান

একটি হেলথ ইন্স্যুরেন্স ক্লেম কীভাবে কাজ করে?

ভারতে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স অপশনের প্রকারভেদ

ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স

একটি ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স হল এমন একটি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান যা পুরো পরিবার ভাগ করে নেয়!

ব্যক্তিগত হেলথ ইন্স্যুরেন্স

শুধুমাত্র আপনার জন্য কাস্টমাইজ করা একটি স্বাধীন, ব্যক্তিগত হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান!

প্রবীণ নাগরিকদের জন্য হেলথ ইন্স্যুরেন্স

একটি কাস্টমাইজড সিনিয়র হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান যা 60 বছরের বেশি বয়সীদের জন্য উপযুক্ত।

সুপার টপ-আপ হেলথ ইন্স্যুরেন্স

যখন আপনি আপনার কর্পোরেট প্ল্যান শেষ করে ফেলেন অথবা আপনার পকেট থেকে আর অর্থ প্রদান করতে পারেন না তখন একটি সুপার টপ-আপ প্ল্যান আপনাকে বাঁচাতে চলে আসে।

গ্রুপ মেডিক্যাল ইন্স্যুরেন্স

একটি গ্রুপ মেডিক্যাল ইন্স্যুরেন্স একাধিক ব্যক্তির জন্য কেনা যেতে পারে, যেমন একটি কোম্পানির কর্মচারীদের জন্য।

মাতৃত্বকালীন হেলথ ইন্স্যুরেন্স

যখন আপনার আদরের সন্তান এই পৃথিবীতে আসছে, তখন একটি মাতৃত্বকালীন হেলথ ইন্স্যুরেন্স হাসপাতালে ভর্তির খরচ মেটানোর জন্য নিবেদিত হয়েছে। 

ব্যক্তিগত দুর্ঘটনা ইন্স্যুরেন্স

রাস্তায় আকস্মিক কোনও আঘাত ও পড়ে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত দুর্ঘটনা ইন্স্যুরেন্স কভার করে!

আরোগ্য সঞ্জীবনী পলিসি

একটি স্ট্যান্ডার্ড হেলথ ইন্স্যুরেন্স যা উপযুক্ত মূল্য সন্ধানকারীদের জন্য খুব ভাল কাজ করে। আরোগ্য সঞ্জীবনী পলিসি ঠিক এটাই!

করোনা কবচ

করোনাভাইরাসের কারণে হাসপাতালে ভর্তির খরচ কভার করার জন্য এককালীন রক্ষা কবচ।

করোনা রক্ষক

এক ধরনের করোনভাইরাস হেলথ ইন্স্যুরেন্স যা কোভিডের কারণে হওয়া খরচের জন্য একটি সমষ্টিগত অর্থ পরিমাণ অফার করে কভার করতে সাহায্য করে।

ভারতে ক্রমবর্ধমান হেলথ ইনস্যুরেন্স পাওয়ার সুবিধা ও সচেতনতা

আপনার হেলথ ইনস্যুরেন্স কেন নেওয়া উচিত?

আপনার স্বাস্থ্যের জন্য ইনভেস্ট করুন: এমন পরিস্থিতি যা হেলথ কভারেজের গুরুত্ব দেখায়

হেলথ ইনস্যুরেন্স কেনার সঠিক বয়স

আমি অনলাইনে হেলথ ইনস্যুরেন্স কিনব কেন?

অনলাইনে একটি হেলথ ইনস্যুরেন্স কেনা একটি দ্রুত প্রসেস এবং কয়েক মিনিটের মধ্যে এটি করা যেতে পারে।
ডিজিটাল বান্ধব প্রসেসকে ধন্যবাদ, অনলাইনে একটি হেলথ ইনস্যুরেন্স কেনার অর্থ হল শারীরিকভাবে ফর্ম পূরণ করা বা এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই এবং এটি সম্পূর্ণ স্পর্শহীন ও যোগাযোগহীন।
আপনার নখদর্পণে সমস্ত তথ্যের সাহায্যে, আপনি সহজেই আপনার বাড়িতে বসে হেলথ ইনস্যুরেন্স প্ল্যানগুলি মূল্যায়ন করতে পারেন এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন৷
অনলাইনে একটি হেলথ ইনস্যুরেন্স কেনা আপনার হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়ামে কিছু টাকা সাশ্রয় করতে পারে কারণ এতে কোনও মধ্যস্বত্বভোগী নেই।
বেশিরভাগ ইনস্যুরার ওয়েলনেস সার্ভিসও প্রদান করে যা আপনি তাদের মোবাইল অ্যাপে অ্যাক্সেস করতে পারেন। এর মধ্যে রয়েছে একচেটিয়া সুবিধা যেমন হোম হেলথ কেয়ার, টেলি কনসালটেশন, যোগব্যায়াম ও মাইন্ডফুলনেস এবং আরও অনেক ডিসকাউন্ট, পরিষেবা ও অফার।

ইনকাম ট্যাক্সের 80D সেকশনের অধীনে হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে ট্যাক্স সেভ করুন

একটি হেলথ ইনস্যুরেন্স কেনা শুধুমাত্র ক্রমবর্ধমান মেডিকেল কস্টের বিপরীতে আপনার পকেট সাশ্রয় করে না বরং ট্যাক্সের বেনিফিটও দেয়। এখানে কয়েকটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে ট্যাক্স বাঁচাতে পারেন:

নিজের, জীবনসঙ্গী ও সন্তানদের প্রিমিয়ামের মাধ্যমে ট্যাক্স সেভ করুন।

ইনকাম ট্যাক্স অ্যাক্ট, 1961-এর সেকশন 80D-এর অধীনে, আপনি আপনার উপর নির্ভরশীলদের কভার করার জন্য হেলথ ইনস্যুরেন্স পলিসির প্রিমিয়ামের উপর ₹25,000 পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পেতে পারেন। আপনি একজন সিনিয়র সিটিজেন হলে, এই লিমিট 50,000 টাকা পর্যন্ত হবে। একটি ভালো হেলথ ইনস্যুরেন্স পলিসিতে ইনভেস্ট করে, আপনি আপনার নিজের পলিসির জন্য প্রদত্ত প্রিমিয়ামের উপর ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারেন।

অভিভাবকদের জন্য প্রদত্ত প্রিমিয়ামের মাধ্যমে ট্যাক্স সেভ করুন

আপনি আপনার পিতামাতার হেলথ ইনস্যুরেন্স পলিসির জন্য প্রদত্ত প্রিমিয়ামের উপর ট্যাক্স ডিডাকশনের ক্লেম করতে পারেন। যদি আপনার পিতামাতা সিনিয়র সিটিজেন হন, আপনি ₹50,000 পর্যন্ত ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারেন এবং যদি তাদের বয়স 60 বছরের কম হয়, তাহলে আপনি তাদের পলিসির জন্য প্রদত্ত প্রিমিয়ামের উপর ₹25000/- পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারেন। এটি আপনাকে ট্যাক্স ডিডাকশনে উল্লেখযোগ্য অ্যামাউন্টের টাকা বাঁচাতে সহায়তা করতে পারে।

প্রিভেন্টিভ হেলথ চেক-আপে ট্যাক্স বাঁচান

সেকশন 80D-এর অধীনে, আপনি নিজের, আপনার জীবনসঙ্গী, সন্তান এবং নির্ভরশীল পিতামাতার জন্য প্রিভেন্টিভ হেলথ চেক-আপের কস্টের 5,000 টাকা পর্যন্ত ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারেন। এর মানে হল আপনি যে শুধুমাত্র নিয়মিত চেক-আপ করে সুস্থ থাকতে পারবেন তাই নয়, সেই সঙ্গে ট্যাক্সও বাঁচাতে পারবেন।

কিছু সাধারণ হেলথ ইন্স্যুরেন্স পরিভাষা সহজ ভাষায়

ওয়েটিং পিরিয়ড

আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসির যে-কোনও সুবিধা ব্যবহার করা শুরু করার আগে আপনাকে যতটা পরিমাণ সময় অপেক্ষা করতে হবে।

কো-পেমেন্ট

কো-পেমেন্টের অর্থ হল আপনি এবং আপনার ইন্স্যুরেন্স প্রদানকারী বিলগুলিকে ভাগ করতে চলেছেন, উদাহরণ হিসেবে বলা যায়, আপনার ইন্স্যুরেন্স প্রদানকারী বিলের একটি বড় অংশের জন্য অর্থ প্রদান করবে, এবং কিছু অংশ আপনাকে পরিশোধ করতে হবে।

প্রাক-বিদ্যমান রোগ

আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসি পাওয়ার আগে যে-কোনও রোগ বা স্বাস্থ্যের অবস্থা, যার উপসর্গ আপনার ইতিমধ্যেই ছিল, বা যার চিকিৎসা করা হয়েছে, তা একটি প্রাক-বিদ্যমান রোগ হিসাবে বিবেচিত হয়।

ডে-কেয়ার পদ্ধতি

যখন একজনকে চিকিৎসা বা অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়, কিন্তু শুধুমাত্র 24 ঘণ্টার কম সময়ের জন্য। এই চিকিৎসাগুলিকে ডে-কেয়ার পদ্ধতি হিসাবে উল্লেখ করা হয়।

হাসপাতালে ভর্তির আগে খরচ

হাসপাতালে ভর্তির সময় আপনার থাকার জন্য আপনাকে যা দিতে হবে মেডিক্যাল বিল তার চেয়ে অনেক বেশি হয়। হাসপাতালে ভর্তির আগে যে-চিকিৎসা খরচ হয় তাকে হাসপাতালে ভর্তির আগের খরচ বলা হয়। উদাহরণ হিসাবে: ডায়াগনস্টিক পরীক্ষার কারণে খরচ।

কিউমুলেটিভ বোনাস

আপনি যখন একটি বছরের মধ্যে কোনওরকম হেলথ ইন্স্যুরেন্স ক্লেম করেন না, তখন আপনার ইন্স্যুরেন্স প্রদানকারী এর জন্য আপনার কাছ থেকে কোনও অতিরিক্ত প্রিমিয়াম না নিয়ে আপনার ইন্স্যুরেন্সের পরিমাণ বাড়িয়ে দেবে। আপনার ইন্স্যুরেন্সকৃত অর্থের এই বৃদ্ধিকে কিউমুলেটিভ বোনাস বলা হয়।

ডিডাক্টিবল

কিছু হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে আপনার জন্য কভার করার আগে আপনাকে নিজের পকেট থেকে অর্থ প্রদান করতে হবে। এই পরিমাণকে ডিডাক্টিবল বলা হয়।  আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসি কেনার সময় এই অর্থ পরিমাণ সাধারণত আপনার দ্বারাই নির্ধারিত হয়।

ইন্স্যুরেন্সকৃত অর্থের পরিমাণ

এটি হল সর্বাধিক পরিমাণ অর্থ যা আপনার হেলথ ইন্স্যুরেন্স প্রদানকারী এক বছরে আপনার জন্য কভার করতে সক্ষম হবে।

পোর্টেবিলিটি

যখন আপনি আপনার বর্তমান হেলথ ইন্স্যুরেন্সকারীর সাথে খুব বেশি সন্তুষ্ট নন এবং ওয়েটিং পিরিয়ড হারাতে না চেয়ে স্যুইচ করতে চান। এই প্রক্রিয়াটিকে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পোর্টেবিলিটি বলা হয়।

হেলথ ইনস্যুরেন্স কেনার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

আপনার হেলথ ইন্স্যুরেন্সকে প্রভাবিত করার কারণগুলি

কীভাবে সঠিক ইন্স্যুরেন্সকৃত অর্থ পরিমাণ বেছে নেবেন?

হেলথ ইন্স্যুরেন্স কেনার টিপস

কোন মেডিকেল ইনস্যুরেন্স প্ল্যান আপনার জন্য উপযুক্ত

সঠিক মেডিক্যাল ইনস্যুরেন্স প্ল্যান নির্বাচন করা কঠিন হতে পারে। বিভিন্ন পরিস্থিতিতে সঠিক প্ল্যান বেছে নিতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু নির্দেশিকা রয়েছে:

হেলথ ইনস্যুরেন্স সম্পর্কে কিছু প্রচলিত কথা

ভারতে হেলথ ইনস্যুরেন্স পলিসি কেনার বিষয়ে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নাবলী

ডিজিটের হেলথ ইনস্যুরেন্স সম্পর্কে অনন্য কী?

up-arrow

অনলাইন ও ডিজিটাল প্রসেস ছাড়াও; ডিজিটের হেলথ ইনস্যুরেন্স প্ল্যান অনন্য সুবিধা প্রদান করে যেমন কাস্টমাইজেশন, রুম ভাড়ার উপর কোনও ক্যাপিং নেই, এসআই ওয়ালেট বেনিফিট, কোনও জোন ভিত্তিক কো-পে নেই, ইনবিল্ট পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, মানসিক সহায়তা অন্তর্ভুক্ত এবং আরও অনেক কিছু যা ইনসিওর্ড ব্যক্তি ও তার পরিবার উভয়ের জন্যই মানসম্পন্ন হেলথকেয়ার নিশ্চিত করে।

লাইফ ইনস্যুরেন্স ও হেলথ ইনস্যুরেন্সের মধ্যে পার্থক্য কী?

up-arrow

লাইফ ইনস্যুরেন্স হল একটি লং-টার্ম পলিসি যা মৃত্যুর পরে ইনসিওর্ড ব্যক্তির পরিবারকে ক্লেমের অ্যামাউন্ট পে করতে সাহায্য করে। অপরদিকে, হেলথ ইনস্যুরেন্স হল ইনসিওর্ড ব্যক্তির হেলথকেয়ার এবং মেডিকেল এক্সপেন্সের জন্য পেমেন্ট করতে, যা অসুস্থতা, রোগ এবং দুর্ঘটনার কারণে ঘটতে পারে।

আমার হেলথ ইনস্যুরেন্স পলিসি কি সারা ভারতে ভ্যালিড হবে?

up-arrow

হ্যাঁ, ডিজিটের হেলথ ইনস্যুরেন্স পলিসি সমগ্র ভারতে ভ্যালিড।

হ্যাঁ, ডিজিটের হেলথ ইনস্যুরেন্স পলিসি সমগ্র ভারতে ভ্যালিড।

ডোনার এক্সপেন্স বলতে কী বোঝায়?

up-arrow

অঙ্গ প্রতিস্থাপনের সময় ডোনর দ্বারা হাসপাতালে ভর্তির সমস্ত খরচ ডোনর এক্সপেন্সের অন্তর্ভুক্ত।

অঙ্গ প্রতিস্থাপনের সময় ডোনর দ্বারা হাসপাতালে ভর্তির সমস্ত খরচ ডোনর এক্সপেন্সের অন্তর্ভুক্ত।

আমার নিয়োগকর্তার কর্পোরেট হেলথ ইনস্যুরেন্স থাকলেও আমার কি পার্সোনাল হেলথ ইনস্যুরেন্স কেনা উচিত?

up-arrow

হ্যাঁ। আপনার এমপ্লয়ার দ্বারা অফার করা নিয়মিত কর্পোরেট প্ল্যানের পাশাপাশি একটি পার্সোনাল হেলথ ইনস্যুরেন্স কভার রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে চাকরি পরিবর্তন বা চাকরি হারানোর মতো পরিস্থিতিতে আপনি আপনার হেলথ কভার না হারান।

ইনস্যুরেন্স পলিসির উপাদান কী কী?

up-arrow

প্রতিটি ইনস্যুরেন্স পলিসির পাঁচটি অংশ থাকে: ঘোষণা, ইনস্যুরিং এগ্রিমেন্ট, সংজ্ঞা, এক্সক্লুশন ও কন্ডিশন। অনেক পলিসিতে ষষ্ঠ অংশ থাকে: এনডোর্সমেন্ট। এই সেকশনগুলি পলিসিগুলি পর্যালোচনা করার জন্য গাইডপোস্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। এর মূল বিধান এবং প্রয়োজনীয়তা জানতে প্রতিটি অংশ পরীক্ষা করুন।

জোন ভিত্তিক ডিসকাউন্ট পেতে আমাকে কি যে কোনও সময়ে আমার বসবাসের অঞ্চল প্রমাণ করতে হবে?

up-arrow

না, আপনার প্রিমিয়ামে জোন ভিত্তিক ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনাকে কোনও প্রমাণ জমা দিতে হবে না। তবে, ক্লেম করার সময়, আপনি যে জোন বি-তে আছেন, তা নিশ্চিত করে আমাদের ঠিকানার প্রমাণ দিতে হবে এবং তারপরে কোনও কো-পেমেন্ট চার্জ করা হবে না। তবে, যদি আপনি প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে না পারেন, তাহলে আপনাকে 10% কোপেমেন্ট দিতে হবে।

ভারতে হেলথ ইনস্যুরেন্সের ট্যাক্স বেনিফিট কী?

up-arrow

আপনার এবং আপনার নির্ভরশীল পরিবারের জন্য, আপনি প্রদত্ত হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়ামের উপর ₹25000/- পর্যন্ত ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারেন। যদি পরিবারের কোনও সদস্যের বয়স 60 বছরের বেশি হয়, তাহলে এই ডিডাকশনের লিমিট ₹50000/- পর্যন্ত। এছাড়াও, আপনার পিতামাতার জন্য, আপনি একটি অতিরিক্ত ₹25000/- ডিডাকশন পেতে পারেন, যদি তারা 60 বছরের কম বয়সী হন অথবা ₹50000/- ডিডাকশন পেতে পারেন, যদি তারা সিনিয়র সিটিজেন হন।

আপনার এবং আপনার নির্ভরশীল পরিবারের জন্য, আপনি প্রদত্ত হেলথ ইনস্যুরেন্স প্রিমিয়ামের উপর ₹25000/- পর্যন্ত ট্যাক্স ডিডাকশন ক্লেম করতে পারেন। যদি পরিবারের কোনও সদস্যের বয়স 60 বছরের বেশি হয়, তাহলে এই ডিডাকশনের লিমিট ₹50000/- পর্যন্ত।

এছাড়াও, আপনার পিতামাতার জন্য, আপনি একটি অতিরিক্ত ₹25000/- ডিডাকশন পেতে পারেন, যদি তারা 60 বছরের কম বয়সী হন অথবা ₹50000/- ডিডাকশন পেতে পারেন, যদি তারা সিনিয়র সিটিজেন হন।

ক্লেম করার সময় আমার কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?

up-arrow

এটি প্রাথমিকভাবে আপনি যে ধরনের ক্লেম করছেন তার উপর নির্ভর করবে। ক্যাশলেস ক্লেমের ক্ষেত্রে, আপনাকে যা করতে হবে তা হল হাসপাতালের টিপি দ্বারা প্রদত্ত প্রয়োজনীয় ফর্মটি পূরণ করা; অপরদিকে, রিইম্বার্সমেন্টের ক্ষেত্রে- আপনাকে আপনার ইনভয়েসগুলি যেমন বিল, চিকিৎসার ডকুমেন্ট ইত্যাদি আপলোড/সাবমিট করতে হবে। 

আমি কি একটি নন-নেটওয়ার্ক হাসপাতালে ভর্তি হতে পারি?

up-arrow

হ্যাঁ, পারবেন। তবে, এই ক্ষেত্রে- আপনাকে রিইম্বার্সমেন্ট ক্লেম করতে হবে কারণ ক্যাশলেস ক্লেমগুলি শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক হাসপাতালে উপলভ্য।

হ্যাঁ, পারবেন। তবে, এই ক্ষেত্রে- আপনাকে রিইম্বার্সমেন্ট ক্লেম করতে হবে কারণ ক্যাশলেস ক্লেমগুলি শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক হাসপাতালে উপলভ্য।

জরুরি হসপিটালাইজেশনের সময় আমি কাকে কল করব?

up-arrow

সময় বা দিন যাই হোক না কেন, আমরা আপনার জন্য থাকব। আমাদের 1800-258-4242 নম্বরে একবার কল করলেই আমরা আপনার বিষয় দেখে নেব।

সময় বা দিন যাই হোক না কেন, আমরা আপনার জন্য থাকব। আমাদের 1800-258-4242 নম্বরে একবার কল করলেই আমরা আপনার বিষয় দেখে নেব।

কোনও হেলথ ইনস্যুরেন্স ক্লেম বাতিল বা প্রত্যাখ্যান করা হতে পারে?

up-arrow

হ্যাঁ, একটি হেলথ ইনস্যুরেন্স ক্লেম প্রত্যাখ্যান করা হতে পারে যদি এটি আপনার পলিসির শর্তাবলী না মানে। উদাহরণ স্বরূপ: যদি আপনি ওয়েটিং পিরিয়ড শেষ করার আগে একটি প্রি-এক্সিস্টিং ডিজিজ-সম্পর্কিত চিকিৎসার জন্য ক্লেম করেন, তাহলে আপনার ক্লেম প্রত্যাখ্যান করা হতে পারে।

আমি কি প্রথম দিন থেকে আমার হেলথ ইনস্যুরেন্স পলিসি ব্যবহার শুরু করতে পারি?

up-arrow

না, 30-দিনের প্রাথমিক ওয়েটিং পিরিয়ড আছে। তবে, কোনও দুর্ঘটনাজনিত হাসপাতালে ভর্তি সংক্রান্ত ক্লেমের ক্ষেত্রে, কোনও প্রাথমিক ওয়েটিং পিরিয়ড নেই এবং আপনার পলিসি কেনার পর যে কোনও সময় আপনার পলিসি ব্যবহার করা যেতে পারে।

হাসপাতালে ভর্তি 24 ঘণ্টার কম হলে আমি কি ক্লেম করতে পারি?

up-arrow

হ্যাঁ, আপনি করতে পারেন যদি এটি ডে-কেয়ার পদ্ধতি বা ওপিডি হয় - তবে সেক্ষেত্রে আপনার হেলথ ইনস্যুরেন্সে ওপিডি কভার থাকতে হবে।

হ্যাঁ, আপনি করতে পারেন যদি এটি ডে-কেয়ার পদ্ধতি বা ওপিডি হয় - তবে সেক্ষেত্রে আপনার হেলথ ইনস্যুরেন্সে ওপিডি কভার থাকতে হবে।

ইনস্যুরেন্স কোম্পানির দ্বারা ক্লেম সেটলমেন্টের জন্য আইআরডিএআই-এর নির্দিষ্ট সময়সীমা কী?

up-arrow

আইআরডিএআই রেগুলেশন অনুযায়ী, কোম্পানি শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 30 দিনের মধ্যে একটি ক্লেম সেটলমেন্ট বা প্রত্যাখ্যান করবে। কোনও ক্লেমের পেমেন্টে দেরি হলে কোম্পানি পলিসিহোল্ডারদের শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে ক্লেম পে করার তারিখ পর্যন্ত ব্যাঙ্ক রেটের 2% বেশি রেটে ইন্টারেস্ট দিতে দায়বদ্ধ থাকবে। তবে, যেখানে ক্লেমের পরিস্থিতি কোম্পানির মতামতের ভিত্তিতে তদন্তের পরোয়ানা দেয়, সেখানে এটি যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের তদন্ত শুরু করবে এবং শেষ করবে, যে কোনও ক্ষেত্রেই শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 30 দিনের মধ্যে নয়। এই ধরনের ক্ষেত্রে, কোম্পানি শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 45 দিনের মধ্যে ক্লেম সেটলমেন্ট বা প্রত্যাখ্যান করবে। নির্ধারিত 45 দিনের বেশি বিলম্বের ক্ষেত্রে, কোম্পানি শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে ক্লেম পেমেন্টের তারিখ পর্যন্ত ব্যাঙ্ক রেটের 2% বেশি রেটে পলিসিহোল্ডারকে ইন্টারেস্ট দিতে দায়বদ্ধ থাকবে। "ব্যাঙ্ক রেট" হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দ্বারা নির্ধারিত হার, আর্থিক বছরের শুরুতে যে হারে ক্লেম বকেয়া হয়েছে।

আইআরডিএআই রেগুলেশন অনুযায়ী, কোম্পানি শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 30 দিনের মধ্যে একটি ক্লেম সেটলমেন্ট বা প্রত্যাখ্যান করবে।

  • কোনও ক্লেমের পেমেন্টে দেরি হলে কোম্পানি পলিসিহোল্ডারদের শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে ক্লেম পে করার তারিখ পর্যন্ত ব্যাঙ্ক রেটের 2% বেশি রেটে ইন্টারেস্ট দিতে দায়বদ্ধ থাকবে।

  • তবে, যেখানে ক্লেমের পরিস্থিতি কোম্পানির মতামতের ভিত্তিতে তদন্তের পরোয়ানা দেয়, সেখানে এটি যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের তদন্ত শুরু করবে এবং শেষ করবে, যে কোনও ক্ষেত্রেই শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 30 দিনের মধ্যে নয়। এই ধরনের ক্ষেত্রে, কোম্পানি শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে 45 দিনের মধ্যে ক্লেম সেটলমেন্ট বা প্রত্যাখ্যান করবে।

  • নির্ধারিত 45 দিনের বেশি বিলম্বের ক্ষেত্রে, কোম্পানি শেষ প্রয়োজনীয় ডকুমেন্ট প্রাপ্তির তারিখ থেকে ক্লেম পেমেন্টের তারিখ পর্যন্ত ব্যাঙ্ক রেটের 2% বেশি রেটে পলিসিহোল্ডারকে ইন্টারেস্ট দিতে দায়বদ্ধ থাকবে।

"ব্যাঙ্ক রেট" হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) দ্বারা নির্ধারিত হার, আর্থিক বছরের শুরুতে যে হারে ক্লেম বকেয়া হয়েছে।

হেলথ ইনস্যুরেন্স ক্লেম ফাইল করার সময়সীমা কত?

up-arrow

এই সীমা বিভিন্ন ইনস্যুরেন্স প্রদানকারীর ক্ষেত্রে ভিন্ন। ডিজিটে, ডিসচার্জের 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে এবং পরবর্তীতে ডিসচার্জের 30 দিনের মধ্যে ক্লেমগুলি অবশ্যই ফাইল করতে হবে।

এই সীমা বিভিন্ন ইনস্যুরেন্স প্রদানকারীর ক্ষেত্রে ভিন্ন। ডিজিটে, ডিসচার্জের 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে হবে এবং পরবর্তীতে ডিসচার্জের 30 দিনের মধ্যে ক্লেমগুলি অবশ্যই ফাইল করতে হবে।

আমি কি বছরে একাধিকবার আমার হেলথ ইনস্যুরেন্স ক্লেম করতে পারি?

up-arrow

আপনার হেলথ ইনস্যুরেন্সে আপনি কতগুলি ক্লেম করতে পারেন তার কোনও লিমিট নেই। তবে, মোট ক্লেম ভ্যালু আপনার মোট সাম ইনসিওর্ডের মধ্যে হতে হবে।

আপনার হেলথ ইনস্যুরেন্সে আপনি কতগুলি ক্লেম করতে পারেন তার কোনও লিমিট নেই। তবে, মোট ক্লেম ভ্যালু আপনার মোট সাম ইনসিওর্ডের মধ্যে হতে হবে।

ক্লেম না করলে কি আমরা হেলথ ইনস্যুরেন্সের টাকা ফেরত পাব?

up-arrow

না। হেলথ ইনস্যুরেন্সের জন্য প্রদত্ত প্রিমিয়াম সম্মত মেয়াদের জন্য আপনার মেডিকেল রিস্ক কভার করে। তাই এটি রিফান্ডেবল নয়।

না। হেলথ ইনস্যুরেন্সের জন্য প্রদত্ত প্রিমিয়াম সম্মত মেয়াদের জন্য আপনার মেডিকেল রিস্ক কভার করে। তাই এটি রিফান্ডেবল নয়।

আমি যখন হেলথ ইনস্যুরেন্স ক্লেম করি তখন আমার সাম ইনসিওর্ডের কী হবে?

up-arrow

আপনি যখন আপনার হেলথ ইনস্যুরেন্স ক্লেম করেন, তখন সাম ইনসিওর্ড থেকে ক্লেমের পরিমাণ হ্রাস পায়। এছাড়াও, আপনার কিউমুলেটিভ বোনাস বাতিল হয়ে যাবে।

আপনি যখন আপনার হেলথ ইনস্যুরেন্স ক্লেম করেন, তখন সাম ইনসিওর্ড থেকে ক্লেমের পরিমাণ হ্রাস পায়। এছাড়াও, আপনার কিউমুলেটিভ বোনাস বাতিল হয়ে যাবে।

হেলথ ইনস্যুরেন্স কেনার সেরা বয়স কত?

up-arrow

উত্তর সহজ। আপনি যত কম বয়সী হবেন, আপনার প্রারম্ভিক এবং পরবর্তী প্রিমিয়াম তত কম হবে। এছাড়াও, যদি আপনার বয়স কম হয়, তাহলে আপনি বিভিন্ন কভার ভ্যালিড হওয়ার জন্য ওয়েটিং পিরিয়ড কাটাবেন। কমবয়সীরা আর্থিকভাবে নিরাপদ নাও হতে পারেন এবং হাসপাতালে ভর্তি ও অন্যান্য চিকিৎসার খরচ মেটানো কঠিন হতে পারে। অতএব, জীবনের প্রথম দিকে হেলথ ইনস্যুরেন্স নেওয়া সুবিধাজনক। মূলত, যখনই আপনি উপার্জন শুরু করবেন, তখনই এটিও শুরু করুন।

উত্তর সহজ। আপনি যত কম বয়সী হবেন, আপনার প্রারম্ভিক এবং পরবর্তী প্রিমিয়াম তত কম হবে। এছাড়াও, যদি আপনার বয়স কম হয়, তাহলে আপনি বিভিন্ন কভার ভ্যালিড হওয়ার জন্য ওয়েটিং পিরিয়ড কাটাবেন। কমবয়সীরা আর্থিকভাবে নিরাপদ নাও হতে পারেন এবং হাসপাতালে ভর্তি ও অন্যান্য চিকিৎসার খরচ মেটানো কঠিন হতে পারে।

অতএব, জীবনের প্রথম দিকে হেলথ ইনস্যুরেন্স নেওয়া সুবিধাজনক। মূলত, যখনই আপনি উপার্জন শুরু করবেন, তখনই এটিও শুরু করুন।

আমার কি একাধিক হেলথ ইনস্যুরেন্স পলিসি থাকতে পারে?

up-arrow

হ্যাঁ, আপনার একাধিক হেলথ ইনস্যুরেন্স পলিসি থাকতে পারে!

হ্যাঁ, আপনার একাধিক হেলথ ইনস্যুরেন্স পলিসি থাকতে পারে!

একজন এনআরআই কি ভারতে হেলথ ইনস্যুরেন্স নিতে পারেন?

up-arrow

হ্যাঁ, একজন এনআরআই ভারতে হেলথ ইনস্যুরেন্স কিনতে পারেন। কভারেজ ভারতে চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। তবে, টার্ম ও কন্ডিশন আপনার ইনস্যুরেন্স প্রদানকারীর উপর নির্ভর করে।

হ্যাঁ, একজন এনআরআই ভারতে হেলথ ইনস্যুরেন্স কিনতে পারেন। কভারেজ ভারতে চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। তবে, টার্ম ও কন্ডিশন আপনার ইনস্যুরেন্স প্রদানকারীর উপর নির্ভর করে।

যদি আমার একটি বিদ্যমান হেলথ ইনস্যুরেন্স প্ল্যান থাকে এবং আমি এর কভারেজ বাড়াতে চাই তাহলে কী হবে?

up-arrow

আপনি অবশ্যই কভারেজ বাড়াতে পারেন, কিন্তু বছরের মাঝামাঝি এটি করা যাবে না। আপনি শুধুমাত্র রিনিউ করার সময় এটি করতে পারেন, যা আপনার ইনস্যুরেন্স প্রদানকারীর উপরও নির্ভর করে।

আপনি অবশ্যই কভারেজ বাড়াতে পারেন, কিন্তু বছরের মাঝামাঝি এটি করা যাবে না। আপনি শুধুমাত্র রিনিউ করার সময় এটি করতে পারেন, যা আপনার ইনস্যুরেন্স প্রদানকারীর উপরও নির্ভর করে।

আমার সম্প্রতি ডায়াবেটিস ধরা পড়েছে। আমি গত মাসে হেলথ ইনস্যুরেন্স কিনেছিলাম। আমাকে কি এর জন্য মেডিকেল কভারেজ দেওয়া হবে?

up-arrow

আইআরডিএআই অনুসারে, পূর্ব-বিদ্যমান রোগ বলতে এমন কোনও অবস্থা, অসুস্থতা, আঘাত বা রোগ বোঝায় যা আপনার হেলথ ইনস্যুরেন্স পলিসি কেনার 48 মাস পর্যন্ত পূর্বে নির্ণয় করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে, ডায়াবেটিসের মতো রোগ প্রাক-বিদ্যমান হিসাবে বিবেচনা করা হবে এবং আপনার ইনস্যুরেন্স পূর্ব-বিদ্যমান শর্তের নিয়ম অনুসারে কভার করা হবে।

হেলথ ইনস্যুরেন্স কেনার প্রথম দিন থেকে কি আমার হেলথ কভারেজ শুরু হবে?

up-arrow

না। বেশিরভাগ হেলথ ইনস্যুরেন্স পলিসিতে কভার করা শুরু করার আগে একটি প্রাথমিক ওয়েটিং পিরিয়ড থাকে। এটি সাধারণত 30 দিনের। এছাড়াও, আগে থেকে বিদ্যমান এবং নির্দিষ্ট অসুস্থতার জন্য ওয়েটিং পিরিয়ড আছে, যা আপনার কভারেজ শুরু হওয়ার আগে সম্পূর্ণ করতে হবে।

আমি যদি সময়মতো আমার রিনিউয়াল প্রিমিয়াম দিতে না পারি তাহলে কী হবে?

up-arrow

ওহ্‌! আপনি যদি সময়মতো আপনার রিনিউয়াল প্রিমিয়াম দিতে না পারেন, এমনকি গ্রেস পিরিয়ডের মেয়াদ শেষ হওয়ার পরেও যদি না পারেন, আপনার হেলথ ইনস্যুরেন্স পলিসির মেয়াদ শেষ হয়ে যাবে এবং আপনাকে আবার নতুন করে একটি নতুন হেলথ ইনস্যুরেন্স পলিসি কেনার প্রক্রিয়া শুরু করতে হবে! এর অর্থ হল যে আপনি আপনার সমস্ত সঞ্চিত সুবিধা যেমন ওয়েটিং পিরিয়ড, কিউমুলেটিভ বোনাস ইত্যাদি হাতছাড়া হয়ে যাবে এবং আবার শুরু করতে হবে।

হেলথ ইনস্যুরেন্সে গ্রেস পিরিয়ডের মেয়াদ কত?

up-arrow

গ্রেস পিরিয়ডের মেয়াদ আপনার হেলথ ইনস্যুরেন্স প্রদানকারীর উপর নির্ভর করে এবং 1-30 দিনের মধ্যে হতে পারে।

গ্রেস পিরিয়ডের মেয়াদ আপনার হেলথ ইনস্যুরেন্স প্রদানকারীর উপর নির্ভর করে এবং 1-30 দিনের মধ্যে হতে পারে।

ডিজিট হেলথ ইনস্যুরেন্স কি পোর্টেবিলিটির সুবিধা দেয়?

up-arrow

হ্যাঁ, ডিজিট হেলথ ইনস্যুরেন্স আপনার পলিসি পোর্ট করার সুবিধা দেয়।

হ্যাঁ, ডিজিট হেলথ ইনস্যুরেন্স আপনার পলিসি পোর্ট করার সুবিধা দেয়।

আমি পোর্টেবিলিটির জন্য কখন আবেদন করতে পারি?

up-arrow

আপনি বর্তমান পলিসির রিনিউয়ালের তারিখের অন্তত 45 দিন আগে আপনার হেলথ ইনস্যুরেন্স পোর্ট করার জন্য আবেদন করতে পারেন।

আপনি বর্তমান পলিসির রিনিউয়ালের তারিখের অন্তত 45 দিন আগে আপনার হেলথ ইনস্যুরেন্স পোর্ট করার জন্য আবেদন করতে পারেন।

আমি পোর্ট করার সময় কি আমার বিভিন্ন সুবিধা, যেমন কিউমুলেটিভ বোনাস বা ওয়েটিং পিরিয়ড প্রভাবিত হবে?

up-arrow

না, পোর্টিং-এর সুবিধা হল যে আপনি একটি নতুন হেলথ ইনস্যুরেন্সে শিফট করলেও, আপনার ওয়েটিং পিরিয়ড বাতিল হয়ে যায় না, অর্থাৎ, আপনাকে শুরু থেকেই আপনার ওয়েটিং পিরিয়ড শুরু করতে হবে না। এছাড়াও, এনসিবি-এর মতো সুবিধাগুলি নতুন ইনস্যুরারের কাছে নিয়ে যাওয়া হয়।

পোর্টিংয়ের পরিবর্তে, আমি কি আমার বর্তমান হেলথ ইনস্যুরেন্স প্রদানকারীর কাছে আমার প্ল্যান পরিবর্তন করতে পারি?

up-arrow

হ্যাঁ, পারবেন। সাধারণত, আপনার হেলথ ইনস্যুরেন্স রিনিউয়ালের সময় আপনার এক্সিস্টিং হেলথ ইনস্যুরেন্স প্রদানকারীর কাছে প্ল্যান ও কভারেজ পরিবর্তন করা যেতে পারে। তবে, আপনার ইনস্যুরেন্স প্রদানকারীর উপর নির্ভর করে আপনার পলিসিতে যে কোনও পরিবর্তন করা যেতে পারে।