hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance
অনলাইনে মোটর ভেহিকল ইন্স্যুরেন্স

7 Crore+ Customers

Affordable Premium

ওন ড্যামেজ ইন্স্যুরেন্স বা ওডি (OD) ইন্স্যুরেন্স সম্পর্কে বিস্তারিত গাইড

কার একটি স্বতন্ত্র ওডি (OD) ইন্স্যুরেন্স করা উচিত?

Own damage insurance
  • আপনি যদি সম্প্রতি Digit থেকে একটি থার্ড-পার্টি ইন্স্যুরেন্স কিনে থাকেন, তাহলে আপনি এখন আপনার নিজের গাড়িকে ক্ষতি ও লোকসান থেকে সুরক্ষিত রাখতে একটি স্বতন্ত্র ওন ড্যামেজ কভারও পেতে পারেন।
  • আপনি যদি সম্প্রতি একটি গাড়ি কিনে থাকেন এবং অন্য কোনো ইন্স্যুরেন্স প্রদানকারীর কাছ থেকে একটি থার্ড-পার্টি ইন্স্যুরেন্স কিনে থাকেন, তাহলে আপনি Digit-এর থেকে আপনার স্বতন্ত্র ওন ড্যামেজ কভার কিনতে পারেন। এতে অ্যাক্সিডেন্ট, প্রাকৃতিক দুর্যোগ, চুরি ইত্যাদির ক্ষেত্রে আপনার গাড়ির জন্য কভারেজ থাকবে এবং সেই সঙ্গে আপনি কভারেজ বাড়ানোর জন্য বিভিন্ন অ্যাড-অন কভারও নিতে পারেন।

ওডি (OD) ইন্স্যুরেন্সে কী কভার করা হয়?

యాక్సిడెంట్‌లో మీ వాహనానికి జరిగే డ్యామేజ్‌లు

অ্যাক্সিডেন্টে আপনার গাড়ির ক্ষতি

অ্যাক্সিডেন্ট বা ধাক্কা লাগার ফলে আপনার গাড়ি বা বাইকের ক্ষতি কভার করে।

మీ వాహనం దొంగతనానికి గురైతే

আপনার গাড়ি চুরি যাওয়া

আপনার গাড়ি বা বাইক কোনওভাবে চুরি হলে আপনাকে ক্ষতিপূরণ দেয়।

అగ్నిప్రమాదంలో మీ వాహనానికి జరిగే నష్టాలు

আগুন লাগার ফলে আপনার গাড়ির ক্ষতি

আগুন লাগার ফলে আপনার গাড়ি বা বাইকের ক্ষতি হলে তার জন্য আপনার ওন ড্যামেজ কভার তা কভার করবে।

ప్రకృతి వైపరీత్యం కారణంగా మీ వాహనానికి కలిగే నష్టం

প্রাকৃতিক দুর্যোগের ফলে আপনার গাড়ির ক্ষতি

প্রাকৃতিক দুর্যোগ কখনওই আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু এর ফলে আপনার গাড়ি বা বাইক ক্ষতিগ্রস্ত হলে আমরাই তার সমাধান করব।

কী-কী কভার করা হয় না?

ওন ড্যামেজ কভার আপনার গাড়ির সুরক্ষার জন্য দারুণ হলেও এর কিছু ব্যতিক্রম আছে।

থার্ড-পার্টি লায়াবিলিটি

এটি একটি স্বতন্ত্র ওন ড্যামেজ ইন্স্যুরেন্স পলিসি। তাই আপনার থার্ড-পার্টির দায়বদ্ধতা এর অন্তর্ভুক্ত হবে না। আপনার থার্ড-পার্টি ভেহিকল ইন্স্যুরেন্স সেই বিষয়টির খেয়াল রাখবে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো

এটি আইনবিরুদ্ধ, সুতরাং আপনি মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে ক্লেম কভার করা হবে না। 

লাইসেন্স ছাড়া গাড়ি চালানো

সাধারণ নিয়ম হিসাবে, বেআইনিভাবে গাড়ি চালালে, কোনও ইন্স্যুরেন্স ক্লেম গ্রহণ করতে পারে না। সুতরাং, আপনি বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালালে, তবেই ক্লেম করতে পারবেন।

অ্যাড-অন কেনেননি

এটাই তো স্বাভাবিক, তাই না? আপনি যদি নির্দিষ্ট কোনও অ্যাড-অন না কেনেন, তবে তার সুবিধাও আপনি পাবেন না। যেমন, টায়ার সুরক্ষা কভার না কিনলে অ্যাক্সিডেন্ট ছাড়া অন্য কোনও সময়ে আপনার টায়ারের সুরক্ষা দেওয়া হবে না। 

অনুবর্তী ক্ষতি

কোনও অ্যাক্সিডেন্টের পরে হওয়া ক্ষতিকে অনুবর্তী ক্ষতি বলা হয়। দুর্ভাগ্যবশত, ক্ষতিটি যদি অ্যাক্সিডেন্টের সময় না হয়ে থাকে, তাহলে সেটি কভার করা হবে না।

ইচ্ছাকৃত অবহেলা

সহজ ভাষায় বলা যায়, আপনি যদি এমন কিছু করেন, যা আপনার করা উচিত নয়, তাহলে আপনার গাড়ি কভার করা হবে না। যেমন, আপনার শহরে বন্যা হয়েছে এবং তা জানা সত্বেও আপনি নিজের গাড়ি বা বাইক বের করেছেন।

লাইসেন্স হোল্ডার ছাড়া গাড়ি চালানো

আইনত, আপনার যদি লার্নার্স লাইসেন্স থাকে, তাহলে আপনার সঙ্গে এমন কাউকে থাকতে হবে, যাঁর কাছে স্থায়ী ড্রাইভিং লাইসেন্স আছে। যদি এমনটা না হয়, তাহলে আপনার গাড়ি কভার করা হবে না।

ওন ড্যামেজ ইন্স্যুরেন্সের সঙ্গে যে অ্যাড-অনগুলি আছে

ওন ড্যামেজ প্রিমিয়াম কী?

থার্ড-পার্টি প্রিমিয়াম এবং ওন ড্যামেজ প্রিমিয়ামের মধ্যে পার্থক্য

আমরা জানি যে ভারতে মোটর ভেহিকল আইন, 1988 অনুযায়ী আমাদের দু’ধরনের পলিসি থাকতে পারে। একটি হল ওন ড্যামেজ ও লায়াবিলিটি কভার সহ কম্প্রিহেন্সিভ পলিসি এবং অপরটি একটি স্বতন্ত্র থার্ড-পার্টি লায়াবিলিটি পলিসি। সময়ের সাথে সাথে দায়বদ্ধতার ক্লেম ক্রমশ বাড়ার ফলে থার্ড-পার্টি প্রিমিয়াম বেড়েছে।

থার্ড-পার্টি প্রিমিয়াম

ওন ড্যামেজ প্রিমিয়াম

গণনার ভিত্তি

এটি গাড়ির কিউবিক ক্যাপাসিটির ভিত্তিতে ইন্স্যুরেন্স রেগুলেটর দ্বারা নির্ধারিত হয়।

অপরদিকে, ওন ড্যামেজ প্রিমিয়াম আইডিভি (IDV), গাড়ি কেনার বছর, অবস্থান ও গাড়ির ধরনের ভিত্তিতে গণনা করা হয়।

স্থায়িত্ব

রেগুলেটর আইআরডিএআই (IRDAI) থার্ড-পার্টি প্রিমিয়াম বাড়াতে বা কমাতে পারে।

সময়ের সাথে গাড়ির যত মূল্যহ্রাস হয়, ওন ড্যামেজ প্রিমিয়াম তত কমতে থাকে।

মোটর প্রিমিয়ামে শেয়ার

কম্প্রিহেন্সিভ হোক বা স্বতন্ত্র, মোটর পলিসিতে নির্দিষ্ট শেয়ার সবসময় থাকবে।

এটি মোটর পলিসি প্রিমিয়ামে শেয়ার তৈরি করতে পারে বা নাও পারে।

আমাদের সচেতনতা সবসময় আমাদের সতর্কতা মেনে চলতে বলে। আমরা যখন রাস্তায় গাড়ি চালাই, তখন সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেই কারণে আর্থিক বোঝা এড়াতে একটি কম্প্রিহেন্সিভ মোটর পলিসি বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

আমার কী নেওয়া উচিত?

ভারতে ওন ড্যামেজ ইন্স্যুরেন্স সম্বন্ধে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নগুলি

✓ ইন্স্যুরেন্সে ওডি-র (OD) অর্থ কী?

up-arrow

ইন্স্যুরেন্সে ওডি (OD)-র অর্থ হল ‘ওন ড্যামেজ’, অর্থাৎ এটি আপনার নিজের গাড়ির ক্ষতি কভার করে।  

ইন্স্যুরেন্সে ওডি (OD)-র অর্থ হল ‘ওন ড্যামেজ’, অর্থাৎ এটি আপনার নিজের গাড়ির ক্ষতি কভার করে।

✓ কে ওডি (OD) ইন্স্যুরেন্স কেনার যোগ্য?

up-arrow

একটি বৈধ থার্ড-পার্টি মোটর ইন্স্যুরেন্স আছে, এমন যে-কোনও ব্যক্তি নিজের গাড়ির ক্ষতি কভার করার জন্য একটি স্বতন্ত্র ওডি (OD) ইন্স্যুরেন্স কিনতে পারেন।  

একটি বৈধ থার্ড-পার্টি মোটর ইন্স্যুরেন্স আছে, এমন যে-কোনও ব্যক্তি নিজের গাড়ির ক্ষতি কভার করার জন্য একটি স্বতন্ত্র ওডি (OD) ইন্স্যুরেন্স কিনতে পারেন।

✓ কী-কী ধরনের মোটর ইন্স্যুরেন্স পলিসি রয়েছে?

up-arrow

আপনি তিন ধরনের মোটর ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারেন: থার্ড-পার্টি মোটর ইন্স্যুরেন্স পলিসি, কম্প্রিহেন্সিভ বা স্ট্যান্ডার্ড মোটর ইন্স্যুরেন্স পলিসি এবং ওন ড্যামেজ মোটর ইন্স্যুরেন্স পলিসি।   

আপনি তিন ধরনের মোটর ইন্স্যুরেন্স পলিসি কিনতে পারেন: থার্ড-পার্টি মোটর ইন্স্যুরেন্স পলিসি, কম্প্রিহেন্সিভ বা স্ট্যান্ডার্ড মোটর ইন্স্যুরেন্স পলিসি এবং ওন ড্যামেজ মোটর ইন্স্যুরেন্স পলিসি। 

✓ ওডি (OD) ইন্স্যুরেন্স কি আইনত বাধ্যতামূলক?

up-arrow

না, আপনার গাড়ি বা বাইকের জন্য ওডি (OD) ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নয়, কিন্তু আপনার নিজের গাড়ির সুরক্ষার জন্য এটি কেনার পরামর্শ দেওয়া হয়। মোটর ভেহিকল আইন অনুযায়ী, সাধারণ থার্ড-পার্টি ইন্স্যুরেন্স সব গাড়ির জন্য বাধ্যতামূলক। এছাড়াও, আপনি একটি কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স নিতে পারেন, যেটি একই সাথে থার্ড-পার্টি দায়বদ্ধতা ও নিজস্ব ক্ষতি, দুই’ই কভার করে।  

✓ ওডি (OD) ইন্স্যুরেন্স কবে থেকে কার্যকরী হয়েছে?

up-arrow

যেসব গাড়ি ও বাইকের মালিক 2019 সালের মার্চ মাসে দীর্ঘমেয়াদি থার্ড-পার্টি পলিসি কিনেছিলেন (আইন অনুযায়ী), বিশেষত তাঁদের জন্য 2019 সালের সেপ্টেম্বর মাসে আইআরডিএআই (IRDAI) একটি স্বতন্ত্র ওডি (OD) ইন্স্যুরেন্স নিয়ে আসে, যাতে সেই ব্যক্তিরা নিজস্ব ক্ষতি কভার করারও সুযোগ পান। এছাড়াও, এই কভারটি এমন যে-কোনও ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যাঁর একটি সক্রিয় থার্ড-পার্টি মোটর ইন্স্যুরেন্স পলিসি আছে।   

✓ আমার থার্ড-পার্টি পলিসির মেয়াদ যদি জুন মাসে শেষ হয়, তাহলেও কি আমি ওডি (OD) পলিসি কিনতে পারি?

up-arrow

হ্যাঁ, আপনি ওডি (OD) পলিসি ততক্ষণ পর্যন্ত নিতে পারেন, যতক্ষণ না আগামী চার মাসের মধ্যে আপনার থার্ড-পার্টি পলিসির মেয়াদ শেষ হচ্ছে।  

হ্যাঁ, আপনি ওডি (OD) পলিসি ততক্ষণ পর্যন্ত নিতে পারেন, যতক্ষণ না আগামী চার মাসের মধ্যে আপনার থার্ড-পার্টি পলিসির মেয়াদ শেষ হচ্ছে।