hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স

usp icon

9000+

Cashless Garages

usp icon

1000 Crore+

Paid-in Claims

usp icon

3 Cr+

Policies Sold

false
Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

Buy Online for Huge Savings

Digit Exclusive

Claim your Offer

Up to 80% Discount

Save big with Digit - Claim up to 80% discount on new bike insurance premium.

I agree to the Terms & Conditions

true
bike

Check Price

arrow
×
bike

Bike insurance Online, starting ₹752

It's a brand new Bike

Already have a Bike?

বাইকের জন্য ওন ড্যামেজ ইন্স্যুরেন্স কাকে বলে?

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স কার নেওয়া উচিত?

  • আপনি যদি সম্প্রতি বাইক কিনে থাকেন এবং সেই সঙ্গে নিজের বাইকের জন্য ডিজিটের থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্সও কিনে থাকেন, তাহলে আপনি নিজের দু’চাকার গাড়িকেও ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে একটি ওন ড্যামেজ কভার বেছে নিতে পারেন।
  • আপনার কাছে যদি অন্য কোনও ইন্স্যুরেন্স প্রদানকারীর থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্স পলিসি থাকে, তাহলে আপনি ডিজিট ইন্স্যুরেন্স থেকে একটি স্বতন্ত্র ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স কিনতে পারেন, যাতে আপনার নিজের বাইকটিকেও ক্ষতি থেকে কভার দেওয়া যায়।

বাইকের ওডি (OD) ইন্স্যুরেন্সে কী-কী কভার করা হয়?

অ্যাক্সিডেন্টে আপনার বাইকের ক্ষতি

অ্যাক্সিডেন্টে আপনার বাইকের ক্ষতি

অ্যাক্সিডেন্টের সময় আপনার বাইকে যে ক্ষয়-ক্ষতি হয়, তা কভার করে।

আপনার দু’চাকার গাড়িটি চুরি হয়ে যাওয়া

আপনার দু’চাকার গাড়িটি চুরি হয়ে যাওয়া

আপনার বাইকটি যদি দুর্ভাগ্যবশত চুরি হয়ে যায়, তাহলে সেই ক্ষতি কভার করে।

আগুন লাগার ফলে ক্ষতি

আগুন লাগার ফলে ক্ষতি

আগুন লাগার ফলে আপনার বাইক ক্ষতিগ্রস্ত হলে সেটিকে কভার করে।

প্রাকৃতিক দুর্যোগের ফলে আপনার বাইকের ক্ষতি

প্রাকৃতিক দুর্যোগের ফলে আপনার বাইকের ক্ষতি

যে-কোনও প্রাকৃতিক দুর্যোগের ফলে আপনার বাইকে কোনও ক্ষতি হলে, তা কভার করে।

ওডি (OD) বাইক ইন্স্যুরেন্সের সঙ্গে অ্যাড-অন কভার

জিরো ডেপ্রিসিয়েশন কভার

এটি অনেকটা আপনার বাইক ও তার বিভিন্ন যন্ত্রাংশের জন্য কার্যকরী অ্যান্টি-এজিং ক্রিমের মতো। সাধারণত ক্লেমের সময় প্রয়োজনীয় মূল্যহ্রাসের অঙ্ক বাদ দেওয়া হয়। তবে, জিরো ডেপ্রিসিয়েশন কভার থাকলে এটি সুনিশ্চিত যে কোনও মূল্যহ্রাস বিবেচনা করা হবে না, ফলে আপনি ক্লেমের সময় মেরামত/বদলানোর সম্পূর্ণ মূল্য পান।

ইনভয়েসে ফেরত কভার

যদি আপনার বাইক চুরি হয়ে যায় বা এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা মেরামতের অযোগ্য, তাহলে এই অ্যাড-অন কাজে লাগবে। ইনভয়েসে ফেরতের অ্যাড-অনের মাধ্যমে আমরা আপনার জন্য রোড ট্যাক্স ও রেজিস্ট্রেশন ফি- সহ ওই বাইক বা একই রকমের বাইক পাওয়ার ব্যয় কভার করব।

ইঞ্জিন ও গিয়ার-বক্স সুরক্ষা কভার

আপনি কি জানেন, ইঞ্জিন বদলানোর খরচ প্রায় এর দামের 40%? একটি সাধারণ টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসিতে কেবল অ্যাক্সিডেন্টের সময়ে যে-ক্ষতি হয়, তা কভার করা হয়। তবে, এই অ্যাড-অনটি থাকলে অ্যাক্সিডেন্টের পরেও যদি কোনও ক্ষতি হয়, তাহলে তার জন্য আপনি নিজের গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ (অবশ্যই ইঞ্জিন ও গিয়ারবক্স!) কভার করতে পারেন। এমনটা জলের রিগ্রেশন, লুব্রিকেন্ট অয়েলের লিকেজ বা গাড়ির কাঠামোর ক্ষতির জন্য হতে পারে।

ভোগ্যপণ্যের কভার

ভোগ্যপণ্যের কভার আপনার দু’চাকার গাড়িকে অতিরিক্ত সুরক্ষা দেয়। অ্যাক্সিডেন্টের সময় এটি বাইকের ছোটখাটো সমস্যার খরচও কভার করে, যেমন ইঞ্জিন অয়েল, স্ক্রু, নাট-বল্টু, গ্রিজ ইত্যাদি।

ব্রেকডাউনে সহায়তা

রোডসাইড অ্যাসিস্টেন্স অ্যাড-অন নিশ্চিত করে যে কোনও ব্রেকডাউনের সময় আমরা আপনার ও আপনার দু’চাকার গাড়ির পাশে আছি। আর সবচেয়ে ভাল বিষয় হল, আমাদের কাছে সাহায্য চাইলে সেটিকে ক্লেম হিসাবে ধরা হবে না।

কী-কী কভার করা হয় না?

ওন ড্যামেজ কভার আপনার বাইকের সার্বিক সুরক্ষার জন্য দারুণ হলেও কিছু বিষয় আছে, যেগুলি কভার করা হয় না।

থার্ড-পার্টি লায়াবিলিটি

একটি স্বতন্ত্র ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স কেবল আপনার বাইকের নিজস্ব ক্ষতি কভার করে, থার্ড পার্টি বা অন্য পক্ষের কোনও ক্ষতি কভার করে না। এই বিষয়টি থার্ড পার্টি বাইক ইন্স্যুরেন্স দেখভাল করে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো

এটি আইনত দণ্ডনীয়, সুতরাং আপনি মদ খেয়ে গাড়ি চালালে আপনার বাইক ইন্স্যুরেন্স ক্লেম কভার করা হবে না।

লাইসেন্স ছাড়া গাড়ি চালানো

ক্লেম করা ব্যক্তি বেআইনিভাবে গাড়ি চালালে কোনও বাইক ইন্স্যুরেন্স ক্লেম গ্রহণ করা হবে না। সুতরাং, আপনার কাছে বৈধ টু-হুইলার লাইসেন্স থাকলে তবেই ক্লেম করা যায়।

অ্যাড-অন না কিনলে

আপনি যদি নির্দিষ্ট কোনও অ্যাড-অন না কেনেন, তাহলে আপনি স্বাভাবিকভাবেই সেগুলির সুবিধার জন্য ক্লেম করতে পারেন না।

অনুবর্তী ক্ষতি

দুর্ভাগ্যবশত, যে-ক্ষতি দুর্ঘটনার সময় হয়নি, সেটির জন্য আপনার বাইককে কভার করা হবে না।

ইচ্ছাকৃত গাফিলতি

এর অর্থ হল আপনার বাইক যদি এমন কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয়, যা আপনার করা উচিত ছিল না, তাহলে সেটিকে কভার করা হবে না। যেমন: আপনার শহরে বন্যা হওয়া সত্ত্বেও আপনি বাইক নিয়ে বাইরে বেরিয়েছেন এবং তার জন্য বাইকের ক্ষতি হয়েছে!

একজন লাইসেন্স হোল্ডার ছাড়া ড্রাইভিং

আইনত, যদি আপনার কাছে লার্নার্স লাইসেন্স থাকে, তাহলে আপনার পিছনের সিটে এমন একজনকে থাকতে হবে, যাঁর একটি স্থায়ী লাইসেন্স আছে। যদি তা না করেন, তাহলে আপনার ওডি (OD) ক্লেম অনুমোদিত হবে না।

আপনি ডিজিটের ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স কেন কিনবেন?

আপনার ওডি (OD) বাইক ইন্স্যুরেন্সে শুধু যে ক্লেমের প্রক্রিয়াই সহজ তাই নয়, সঙ্গে রয়েছে ক্যাশলেস সেটলমেন্ট করারও সুবিধা।

ক্যাশলেস মেরামত

ক্যাশলেস মেরামত

সারা ভারতে ছড়িয়ে থাকা 4400+ ক্যাশলেস নেটওয়ার্ক গ্যারেজের মধ্যে বেছে নিন

স্মার্টফোনের মাধ্যমে নিজেই ইন্সপেকশন করুন

স্মার্টফোনের মাধ্যমে নিজেই ইন্সপেকশন করুন

স্মার্টফোনের মাধ্যমে নিজে ইন্সপেকশন করুন, যেখানে দ্রুত ও কাগজপত্র ছাড়াই ক্লেম করা যায়

ঝটপট ক্লেম

ঝটপট ক্লেম

দু’চাকার গাড়ির ক্লেমের ক্ষেত্রে সেটলমেন্টের গড় সময় 11 দিন

আপনার বাইকের আইডিভি (IDV) কাস্টমাইজ করুন

আপনার বাইকের আইডিভি (IDV) কাস্টমাইজ করুন

আমাদের মাধ্যমে আপনি নিজের পছন্দ অনুযায়ী আপনার বাইকের আইডিভি (IDV) কাস্টমাইজ করতে পারেন!

24*7 সহায়তা

24*7 সহায়তা

আপনি পাবেন 24*7 কল সহায়তার সুবিধা, এমনকি জাতীয় ছুটির দিনেও

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স ক্লেম কীভাবে ফাইল করবেন?

আমাদের ওডি (OD) বাইক ইন্স্যুরেন্স প্ল্যান কেনা বা রিনিউ করার পরে আপনি নিশ্চিন্ত হয়ে যান, কারণ ক্লেমের প্রক্রিয়াটি মাত্র 3টি ধাপে সম্পূর্ণ করা যায় এবং এটি সম্পূর্ণ ডিজিটাল!

ধাপ 1

শুধু 1800-258-5956 নম্বরে কল করুন। কোনও ফর্ম ভরতে হবে না।

ধাপ 2

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে নিজে ইন্সপেকশন করার জন্য একটি লিঙ্ক পাবেন। ধাপে-ধাপে নির্দেশিত প্রক্রিয়ায় আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনার গাড়ির ক্ষতির ছবি তুলুন।

ধাপ 3

আপনি যে-পদ্ধতিতে মেরামত করতে চান, সেটি বেছে নিন। যেমন, আমাদের নেটওয়ার্ক গ্যারেজগুলিতে রিইম্বার্সমেন্ট করবেন নাকি ক্যাশলেস বিকল্প নেবেন।

Report Card

ডিজিট ইন্স্যুরেন্স ক্লেম কত দ্রুত সেটল করা হয়?

ইন্স্যুরেন্স কোম্পানি বদলানোর সময় এই প্রশ্নটিই প্রথমে আপনার মাথায় আসার কথা। আপনি সঠিক পথেই হাঁটছেন!

ডিজিটের ক্লেম রিপোর্ট কার্ড পড়ুন

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্সের প্রিমিয়াম গণনা

যে-বিষয়গুলি আপনার ওডি (OD) বাইক ইন্স্যুরেন্সের প্রিমিয়ামকে প্রভাবিত করে

ওন ড্যামেজ পলিসিতে আপনার বাইকের প্রিমিয়াম সাধারণত আপনার বাইকের সিসি (cc) ও আপনার বাইকের আইডিভি (IDV) দ্বারা গণনা করা হয়। এছাড়া, আপনার ওন ড্যামেজ কভারের প্রিমিয়াম গণনা করার সময় নীচের বিষয়গুলিও বিবেচনা করা হয়:

আইডিভি (IDV)

আপনার (IDV) হল আপনার বাইকের সঠিক বাজারদর। সুতরাং, আপনার বাইকের ওডি (OD) প্রিমিয়াম এর উপর নির্ভরশীল।

বাইকের সিসি (cc)

আপনার বাইকের সিসি (cc) বাইকের গতি নির্ধারণ করে, ফলে সেই অনুযায়ী আপনার বাইকের ঝুঁকিও নির্ধারিত হয়। সুতরাং, আপনার বাইকের সিসি (cc)-ও আপনার ওডি (OD) প্রিমিয়ামকে প্রভাবিত করে। সিসি (cc) যত বেশি হবে, ওডি (OD) প্রিমিয়াম তত বেশি হবে এবং একইভাবে উল্টোটাও প্রযোজ্য।

বাইকের গঠন ও মডেল

আপনার বাইকের গঠন ও মডেল আপনার ওডি (OD) প্রিমিয়ামকে সরাসরি প্রভাবিত করে। আপনার বাইক যত বেশি মহার্ঘ হবে, সেটির ওডি (OD) প্রিমিয়ামও তত বেশি হবে এবং একইভাবে উল্টোটাও প্রযোজ্য।

বাইকের বয়স

আপনার বাইক যত বেশি পুরনো হবে, সেটির ওডি (OD) প্রিমিয়ামও তত কম হবে এবং একইভাবে উল্টোটাও প্রযোজ্য!

নো ক্লেম বোনাস

যদি আপনার আগে একটি কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্সের ওন ড্যামেজ কভার থাকে এবং এখনও পর্যন্ত কোনও ক্লেম না করে থাকেন, তাহলে আপনি নিজের বর্তমান ওডি (OD) প্রিমিয়ামে ডিসকাউন্টের জন্য আপনার জমানো নো ক্লেম বোনাস ট্রান্সফার করতে পারেন।

যে অ্যাড-অনগুলি নেওয়া হয়েছে

প্রতিটি অ্যাড-অন আলাদা। সুতরাং, আপনি যে-ধরনের ও যতগুলি অ্যাড-অন বেছে নেবেন, আপনার ওডি (OD) প্রিমিয়াম সেই অনুযায়ী হবে।

তুলনা করুন: থার্ড পার্টি, ওন ড্যামেজ ও কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্স

থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্স

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স

কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্স

থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্স হল সবচেয়ে সাধারণ বাইক ইন্স্যুরেন্স। মোটর ভেহিকলস আইন অনুযায়ী, প্রত্যেক বাইকের মালিকের কাছে আইনত গাড়ি চালানোর জন্য অন্তত একটি থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক।

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স হল একটি স্বতন্ত্র বাইক ইন্স্যুরেন্স পলিসি, যেটি কেবল বাইকের নিজস্ব ক্ষতিকে কভার করে।

থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্স এবং ওন ড্যামেজ কভার যদি একত্রে আনেন, সেটি হল কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্স। এটি একাধারে থার্ড-পার্টি ও আপনার বাইকের ক্ষতি কভার করে।

থার্ড-পার্টির দায়বদ্ধতা কভার করার জন্য অন্তত একটি বাইক ইন্স্যুরেন্স থাকা আইনত বাধ্যতামূলক।

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স আইনত বাধ্যতামূলক নয়, কিন্তু এটি চালকের ক্ষেত্রে প্রয়োজনীয়, কারণ এটি তাঁর বাইকের নিজস্ব ক্ষতি কভার করে।

কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক নয়, কিন্তু এটি সবচেয়ে ভাল পলিসি, কারণ এটি সবরকম পরিস্থিতি কভার করে।

সব বাইকই থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্স কেনার যোগ্য।

যে-বাইকগুলির আগে থেকেই থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্স আছে, কেবল সেগুলিই ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স কেনার যোগ্য।

বাইক থাকা যে-কোনও ব্যক্তি কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্স পলিসি কেনার যোগ্য। তবে মনে রাখবেন, যেহেতু কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্স সবকিছু কভার করে, তাই আপনাকে অন্য কোনও বাইক ইন্স্যুরেন্স পলিসি কিনতে হবে না।

এই পলিসির সঙ্গে কোনও অ্যাড-অন উপলব্ধ নেই।

অ্যাড-অন উপলব্ধ আছে।

অ্যাড-অন উপলব্ধ আছে।

ওন ড্যামেজ বাইক ইন্স্যুরেন্স সম্বন্ধে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নাগুলি