hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance

আপনার বাইকের মেয়াদ শেষ হওয়া ইন্স্যুরেন্স রিনিউ করুন

usp icon

9000+

Cashless Garages

usp icon

1000 Crore+

Paid-in Claims

usp icon

3 Cr+

Policies Sold

false
Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

Buy Online for Huge Savings

Digit Exclusive

Claim your Offer

Up to 80% Discount

Save big with Digit - Claim up to 80% discount on new bike insurance premium.

I agree to the Terms & Conditions

true
bike

Check Price

arrow
×
bike

Bike insurance Online, starting ₹752

It's a brand new Bike

Already have a Bike?

মেয়াদোত্তীর্ণ টু হুইলার ইন্স্যুরেন্স অনলাইনে রিনিউ করুন

আপনার টু হুইলার ইন্স্যুরেন্সের মেয়াদ ফুরিয়ে গেলে কী হতে পারে?

অপনার বাইকটির ইন্স্যুরেন্স করানো খুবই জরুরি কারণ এটি আপনার বাইককে বিভিন্ন রকম ঝুঁকি থেকে সবসময় রক্ষা করবে।

বাইকের সমস্ত ক্ষয়-ক্ষতির খরচ আপনাকে বহন করতে হবে

যদি আপনার টু-হুইলার ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যায় এবং মেয়াদ উত্তীর্ণের তারিখের পরে গাড়িটির কিছু হয়, তাহলে বাইকের সমস্ত ক্ষয়-ক্ষতির খরচ আপনাকে মেটাতে হবে। এমনকী এই লকডাউনের সময়ে যদি আপনি গাড়িটি নাও চালান, তবুও আপনার প্রিয় বাইকটির নানা রকম ক্ষতি-লোকসান হতে পারে, যেমন, গাড়িটির অতিরিক্ত গরম হয়ে যাওয়া, বাইক বা সেটির কোনও অংশ চুরি হওয়া, বাইকটি পার্ক থাকা অবস্থায় কোনও কিছু সেটিকে আঘাত করার কারণে বাইকের ক্ষতি হয়ে যাওয়া ইত্যাদি।

ট্রাফিক পুলিশের জরিমানা করা

যদি আপনি নিজের টু-হুইলার ইন্স্যুরেন্স রিনিউ করতে ভুলে যান এবং ট্রাফিক পুলিশ রাস্তায় আপনাকে ধরে, তাহলে আপনাকে 1,000-2,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এটি খুবই বিরক্তিকর ব্যাপার, কারণ এর থেকে অনেক কম টাকায়, মাত্র 750 টাকা (আপনার দু’চাকা গাড়ির ধরনের উপর নির্ভর করে) থেকেই আপনি ইন্স্যুরেন্স করাতে পারবেন।

নো-ক্লেম বোনাস হারানো

পলিসি সক্রিয় থাকাকালীন যদি আপনি কখনওই বাইকের ইন্স্যুরেন্স ক্লেম না করে থাকেন, এবং আপনি যদি সময় থাকতে ইন্স্যুরেন্সটিকে রিনিউ না করেন, তাহলে আপনি নো-ক্লেম বোনাস পাবেন না! অর্থাৎ, বাইকের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে আপনি কোনও রিনিউয়াল ডিসকাউন্ট পাবেন না।

বাইকটির নতুন করে আবার ইন্সপেকশন করাতে হবে!

যখন আপনি বাইক ইন্স্যুরেন্স কেনেন, বিশেষ করে কম্প্রিহেন্সিভ অথবা নিজস্ব ক্ষতির কভার ইন্স্যুরেন্স, তখন পলিসিটি সক্রিয় করার আগে একটি সেলফ-ইন্সপেকশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যদি আপনি সময় থাকতে ইন্স্যুরেন্সটিকে রিনিউ না করেন, তাহলে আপনাকে সেই ইন্সপেকশন প্রক্রিয়া আবার করতে হবে, যার মানে হল যে আপনার ইন্স্যুরেন্সটি রিনিউ হতে অনেক বেশি সময় লাগবে।

মেয়াদোত্তীর্ণ বাইক ইন্স্যুরেন্স অনলাইনে কীভাবে রিনিউ করবেন?

আপনার বাইক ইন্স্যুরেন্স পলিসির মেয়াদ শেষ হয়ে গেলে যে-বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে

মেয়াদোত্তীর্ণ বাইক ইন্স্যুরেন্স পলিসি রিনিউ করা নিয়ে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নগুলি