8 Crore+ Customers
Affordable Premium
8 Crore+ Customers
Affordable Premium
এটি এমন একটি ইন্স্যুরেন্স, যা আপনাকে ও আপনার গাড়িকে (কার/বাইক/কমার্শিয়াল গাড়ি) আর্থিক ক্ষতি ও প্রাকৃতিক দুর্যোগ, চুরি, ডাকাতি, ক্ষতি করার উদ্দেশ্যে করা কাজ বা দুর্ঘটনার মতো ক্ষতি থেকে রক্ষা করে। ভারতে 3 প্রকারের মোটর ইন্স্যুরেন্স পাওয়া যায়।
এই ইন্স্যুরেন্স প্রত্যেককে নিতে হয়! মোটর ভেহিকল আইন 1988 অনুযায়ী, ভারতে আইনিভাবে গাড়ি চালানো/চড়ার জন্য সব গাড়ির জন্য অন্তত একটি থার্ড-পার্টি লায়াবিলিটি পলিসি থাকা আবশ্যক। এছাড়াও, আপনি যদি নিজের গাড়ির ক্ষেত্রেও একইভাবে (বা তাপ চেয়েও বেশি) যত্নবান হয়ে থাকেন, তাহলে আপনি একটি কম্প্রিহেন্সিভ পলিসির কথাও ভাবতে পারেন।
বিঃদ্রঃ: আপনার বেছে নেওয়া প্ল্যান অনুযায়ী সুবিধাগুলি বদলাতে পারে। আপনার সবকটি সুবিধা নিশ্চিত করতে একটি কম্প্রিহেন্সিভ প্ল্যান কেনাই ভালো।
আমাদের ব্যবসায় গ্রাহকদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, জেনে নিন কীভাবে নিম্নলিখিত সুবিধাগুলি অ্যাক্সেস করতে পারবেন…
বর্তমানে আমাদের কাছে অসংখ্য বিকল্প আছে। সেগুলির মধ্যে থেকে একটি সহজ, সাশ্রয়ী, সুরক্ষিত ও আপনাকে সব ধরনের পরিস্থিতিতে কভার করে এবং যত দ্রুত সম্ভব ক্লেম সেটল করার গ্যারেন্টি প্রদান করে এমন ইন্স্যুরেন্স পলিসি বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক না কেন, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ!
এখানে কিছু পরামর্শ দেওয়া হল, যা আপনার গাড়ির জন্য অনলাইনে সঠিক মোটর ইন্স্যুরেন্স বেছে নিতে সাহায্য করবে:
অনলাইনে আপনার মোটর ইন্স্যুরেন্স কেনা বা রিনিউ করার আগে, প্রিমিয়াম ক্যালকুলেটর ব্যবহার করে নেওয়া ভালো। এর ফলে আপনি দেখে নিতে পারবেন যে অ্যাড-অন সহ বিভিন্ন প্ল্যান বেছে নিলে আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত হতে পারে।
সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারলে ও চূড়ান্ত ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেখে নিলে, নিজের জন্য সঠিক মোটর ইন্স্যুরেন্স প্ল্যান বেছে নিতে আপনার সুবিধাই হবে।
কার ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটর বা বাইক ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটর ব্যবহার করে আপনার গাড়ির ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেট করুন।
সমস্ত ভেহিকল ইন্স্যুরেন্স এক রকম হয় না। আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিভিন্ন বিষয়ের ভিত্তিতে একে অপরের থেকে আলাদা হতে পারে। যেমন আপনি কী ধরনের পলিসি বেছে নিচ্ছেন (থার্ড-পার্টি বনাম স্ট্যান্ডার্ড/কম্প্রিহেন্সিভ), আপনার কারের মেক ও মডেল, আপনার কারের বর্তমান বাজার দর, আপনি কোন শহরে থাকেন, কারের ইঞ্জিনের ধরন, আপনার কার কী কাজে ব্যবহৃত হয় (ব্যক্তিগত/কমার্শিয়াল) এবং অবশ্যই আপনার গাড়ির ইঞ্জিন পেট্রোল, ডিজেল ও সিএনজি (CNG)-এর মধ্যে কোনটির মাধ্যমে চলে।
কম প্রিমিয়াম মূল্য অনেকের কাছেই আকর্ষণীয় হতে পারে, কিন্তু শুধু কিছু টাকা বাঁচানোর জন্য আপনার আইডিভি (IDV) ভুল বলবেন না অথবা শুধু একটি থার্ড-পার্টি পলিসি নেবেন না।
এখানে আরও কয়েকটি উপায় বলা হল, যেগুলির মাধ্যমে আপনি নিজেকে বা আপনার গাড়িকে ঝুঁকিতে না ফেলেও প্রিমিয়াম কম করতে পারবেন:
কম প্রিমিয়ামের ইন্স্যুরেন্সের উপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। অনলাইনে মোটর ইন্স্যুরেন্সের তুলনা করার সময়, নিচের বিষয়গুলি মনে রাখতে হবে:
আইডিভি (IDV) হল মোটর ইন্স্যুরেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আপনার গাড়ির ইন্স্যুর্ড ডিক্লেয়ার্ড ভ্যালু, যেটি আপনাকে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে দেওয়া হয়।
এটি আপনার গাড়ির বর্তমান বাজার দরের উপর নির্ভর করে (ডেপ্রিসিয়েশন সহ) এবং এটি সরাসরি আপনার প্রিমিয়ামকে প্রভাবিত করে। যেহেতু সময়ের সাথে সাথে গাড়ির দাম কমে যায় এবং এটি আইডিভি (IDV)-তে সরাসরি প্রভাব ফেলে, তার ফলে আপনার প্রিমিয়ামও এর ভিত্তিতে কমে যায়।
এনসিবি (NCB) হল নো-ক্লেম বোনাস, যেটি আপনি পলিসির মেয়াদের সময়সীমার মধ্যে কোনও ক্লেম না করলে আপনি পেতে পারবেন, অর্থাৎ আপনি একজন সুরক্ষিত ড্রাইভার এবং সেই কারণে আপনার ইন্স্যুরার ইন্স্যুরেন্স রিনিউয়াল করার সময় আপনার প্রিমিয়ামে একটি ছাড় দেবে। বাইক ইন্স্যুরেন্সে এনসিবি ও কার ইন্স্যুরেন্সে এনসিবি সম্বন্ধে আরও জানুন।
আগেই বলা হয়েছে যে এমন অনেক কিছু আছে, যেগুলির উপর আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম নির্ভর করে। এগুলির মধ্যে একটি হল আপনার গাড়ির জ্বালানি। যেমন, সিএনজি (CNG), এলপিজি (LPG) বা ডিজেলে চলা গাড়ির প্রিমিয়াম পেট্রোলে চলা গাড়ির প্রিমিয়ামের থেকে বেশি।