hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance

একজন ডিজিট পার্টনার হয়ে উঠুন

usp icon

Work

in spare time

usp icon

Earn

side income

usp icon

FREE

training by Digit

80K+ অংশীদার 5900 কোটি+ উপার্জন করেছে

Are you currently a Digit Life Insurance Partner?

Yes No

I agree to the Terms & Conditions

posp

Join Us

arrow
×
car

Become a Digit Partner

usp icon

Work

Cashless Garages

usp icon

Earn

side income

usp icon

FREE

training by Digit

হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট/পিওএসপি (POSP) কে?

একজন হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট একটি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে কাজ করে সেটির যে-কোনও স্বাস্থ্য-সম্বন্ধীয় ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করেন। আপনি যদি এরকমই একজন হতে চান, তাহলে আপনি ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী সঠিক পলিসি বেছে নিতে তাঁদের সাহায্য করবেন।

ডিজিটে আপনি কাস্টমাইজ করা হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বিক্রি করতে পারেন, যেগুলি একজন ব্যক্তি বা পরিবার, দুইয়ের ক্ষেত্রেই উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করে।

হেলথ ইন্স্যুরেন্স কাকে বলে?

হেলথ ইন্স্যুরেন্স এমন এক প্রকার ইন্স্যুরেন্স, যা স্বাস্থ্য বা চিকিৎসা-সম্বন্ধীয় যে-কোনও পরিস্থিতির জন্য হওয়া আর্থিক ক্ষতি থেকে মানুষকে সুরক্ষিত রাখে। একজন ইন্স্যুরেন্স করানো ব্যক্তি অসুস্থ বা আহত হলে এটি তাঁর চিকিৎসা ও সার্জারির খরচ বহন করে।

ভারতে হেলথ ইন্স্যুরেন্সের বাজার ক্রমবর্ধমান, কারণ 1.3 বিলিয়ন সম্ভাব্য সুবিধাভোগীর মধ্যে মাত্র 20% মানুষ বর্তমানে কভারে আছেন।

*সতর্কীকরণ - এজেন্টদের জন্য কোনও নির্দিষ্ট শ্রেণি নেই। আপনি যদি একজন জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট হওয়ার জন্য নিবন্ধন করেন, তাহলে আপনি সব ধরনের জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিক্রি করতে পারেন।

Read More

ভারতে হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু আকর্ষণীয় তথ্য

1
ভারতে হেলথ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি দ্রুততম ক্রমবর্ধমান শিল্প, যেটি 2018 সালে 24% বৃদ্ধি পেয়েছে। (1)
2
ভারতের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি অর্থবছর 2020-তে (ডিসেম্বর 2019 পর্যন্ত) 40.17 লক্ষ কোটি টাকার প্রিমিয়াম উপার্জন করেছে। (2)
3
বর্তমানে 20%-এরও কম ভারতীয়দের হেলথ ইন্স্যুরেন্স কভার আছে, তাই এখানে বৃদ্ধির সম্ভাবনা খুবই প্রবল। (3)

ডিজিটের হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট/পিওএসপি (POSP) কেন হবেন?

আপনি হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট কেন হবেন এবং কেন আপনার ডিজিটকে বেছে নেওয়া উচিত, সে-সম্বন্ধে আরও জেনে নিন।

ডিজিটের সঙ্গে সরাসরি কাজ করুন

আমাদের পিওএসপি (POSP) পার্টনার হিসাবে আপনি আমাদের সঙ্গে সরাসরি কাজ করবেন। আমাদের মাঝে অন্য কেউ থাকবে না। বর্তমানে ডিজিট ভারতের দ্রুততম ক্রমবর্ধমান ইন্স্যুরেন্স কোম্পানি। এখনও পর্যন্ত আমরা কনিষ্ঠতম কোম্পানি, যাকে 2019 সালের এশিয়ার সেরা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে পুরস্কৃত করা হয়েছে।

ইন্স্যুরেন্স করা এখন আরও সহজ

আমরা ইন্স্যুরেন্সকে আরও সহজ করে তোলায় বিশ্বাসী এবং সেই কারণেই আমাদের সব নথিপত্র এত সহজ হয় যে সেগুলি 15 বছরের একজন কিশোরও বুঝতে পারবে।

দারুণ অভ্যন্তরীণ সহায়তা

আমাদের মূল ভিত্তি হল প্রযুক্তি, যার সাহায্যে আমরা আপনাকে দিই একটি নিবেদিত সহায়তা টিম এবং একটি আধুনিক ওয়েব ও মোবাইল অ্যাপ, যার মাধ্যমে আপনি 24x7 বিক্রি করতে পারেন!

ফেসবুক রেটিং 4.8

আমরা ক্রেতা-সন্তুষ্টিতে বিশ্বাসী এবং আমাদের ফেসবুক রেটিং 5-এর মধ্যে 4.8, যা যে-কোনও ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে সর্বাধিক।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পলিসি

আমাদের হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলি এআইআইএমএস (AIIMs)-এর প্রাক্তন পরিচালক, ডাঃ এম সি মিশ্রর সহায়তায় তৈরি করা হয়েছে।

ক্লেম সেটলমেন্টের অনুপাত বেশি

ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে আমাদের ক্লেম সেটলমেন্টের অনুপাত বেশি এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যতগুলি ক্লেম পেয়েছি, সেগুলির মধ্যে 93% সেটল করা হয়েছে।

ক্যাশলেস ক্লেম

আমাদের 5900 টিরও বেশি হাসপাতালের নেটওয়ার্ক আছে, যেখানে আমাদের ক্রেতারা ক্যাশলেস ক্লেমের সুবিধা পেতে পারেন। অর্থাৎ, ক্লেম শুরু করার পরে তাঁরা নিশ্চিন্তে চিকিৎসা চালিয়ে যেতে পারেন!

কাগজপত্র-বিহীন প্রক্রিয়া

পলিসি ইস্যু করা থেকে ক্লেম রেজিস্টার করা পর্যন্ত আমাদের সব প্রক্রিয়াই সম্পূর্ণভাবে অনলাইনে হয়। আপনাকে কোনও কাগজপত্রের ঝামেলায় পড়তে হবে না। আপনার কেবল একটি স্মার্টফোন/কম্পিউটার এবং একটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তাই, এখন আপনি বাড়ি থেকে বা অন্য যে-কোনও জায়গা থেকেই কাজ করতে পারেন!

দ্রুত কমিশন সেটলমেন্ট

চিন্তা করবেন না, আমরা আপনার পাশে রয়েছি! আমাদের সব কমিশন দ্রুত সেটল করা হয়। প্রতিটি পলিসি ইস্যু হওয়ার পরে 15-তম দিনে আপনার অ্যাকাউন্টে কমিশন জমা করা হবে।

হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট/পিওএসপি (POSP) কীভাবে হবেন?

ডিজিটে হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট/পিওএসপি (POSP) কীভাবে হবেন?

ধাপ 1

উপরে দেওয়া পিওএসপি (POSP) ফর্ম পূরণ করে সাইন আপ করুন, সব বিবরণ লিখুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।

ধাপ 2

আমাদের সঙ্গে আপনার 15 ঘণ্টার প্রশিক্ষণ সম্পূর্ণ করুন।

ধাপ 3

নির্ধারিত পরীক্ষা দিন।

ধাপ 4

আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করুন এবং একজন প্রত্যয়িত পিওএসপি (POSP) হয়ে যান।

আপনি কত উপার্জন করতে পারেন?

হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে আপনার বিক্রি করা পলিসির সংখ্যার উপর আপনার আয় নির্ভর করে। একজন হেলথ ইন্স্যুরেন্স এজেন্টের কাছে বড় আয়ের ব্যাপক সুযোগ আছে। এর কারণ হল চিকিৎসার খরচ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

অর্থাৎ, বর্তমানে মানুষকে চিকিৎসা করানোর জন্য অনেক বেশি খরচ করতে হয় এবং তাঁরা নিজেদের ও পরিবারকে বড়সড় খরচ থেকে সুরক্ষিত রাখতে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কিনতে চান।

আপনি একজন ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে কত উপার্জন করতে পারেন, সে-সম্বন্ধে একটি ধারণা পেতে নীচের কমিশনের কাঠামোটি দেখুন:

মাসিক নেট প্রিমিয়াম

নেট প্রিমিয়ামের % হিসাবে কমিশন ও *পুরস্কার

আরোগ্য সঞ্জীবনী

<25 হাজার

1 বছর - 25% | 2 বছর - 23% | 3 বছর - 22%

15%

>=25 হাজার ও <50 হাজার

1 বছর - 28% | 2 বছর - 26% | 3 বছর - 25%

15%

>50 হাজার ও <1 লক্ষ

1 বছর - 30% | 2 বছর - 28% | 3 বছর - 26%

15%

>=1 লক্ষ

1 বছর - 35% | 2 বছর - 30% | 3 বছর - 28%

15%

শর্ত:

  • মাসে দু’বার পেমেন্ট করা হবে

  • মাসের সিদ্ধান্ত নেওয়ার জন্য পলিসি ইস্যু করার তারিখ বিবেচিত হবে

  • প্রতিটি স্ল্যাবের পেমেন্ট আলাদাভাবে বিবেচিত হবে

  • *শর্তাবলী প্রযোজ্য, প্রবিধানে নির্ধারিত সর্বোচ্চ সীমার সাপেক্ষে

  • নেট প্রিমিয়ামের অর্থ হল জিএসটি (GST) বাদ দিয়ে প্রিমিয়াম

আমি হেলথ ইন্স্যুরেন্স এজেন্ট কেন হব?

নিজেই নিজের বস হয়ে যান

একজন পিওএসপি (POSP) হওয়ার অন্যতম প্রধান সুবিধা হল আপনি নিজের সুবিধা অনুযায়ী স্বতন্ত্রভাবে কাজ করতে পারেন। এখন আপনি নিজেই নিজের বস হতে পারেন!

সময়ের সীমাবদ্ধতা নেই!

আপনি সম্পূর্ণ সময় কাজ করবেন, না আংশিক সময় করবেন, তা নিজে ঠিক করতে পারেন এবং সেই অনুযায়ী নিজের কাজের সময় সাজিয়ে নিতে পারেন।

বাড়ি থেকে কাজ করুন

ডিজিট ইন্স্যুরেন্সে আমরা প্রাথমিকভাবে অনলাইনে ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করি। অর্থাৎ, আপনি একজন পিওএসপি (POSP) হিসাবে বাড়ি থেকেই কাজ করতে পারেন এবং পলিসি বিক্রি ও ইস্যু করার জন্য আমাদের অনলাইন প্রক্রিয়া ব্যবহার করতে পারেন।

মাত্র 15 ঘণ্টার প্রশিক্ষণ

একজন পিওএসপি (POSP) হওয়ার জন্য অন্যতম প্রধান মানদণ্ড হল আইআরডিএআই (IRDAI) দ্বারা অফার করা 15 ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পূর্ণ করা; যেটি, সত্যি বলতে, এমন কিছু কঠিন নয়! কাজ শুরু করতে হলে আপনাকে শুধু এই 15 ঘণ্টা বিনিয়োগ করতে হবে!

বেশি উপার্জনের সম্ভাবনা

আপনার উপার্জন আপনার কাজের সময়ের উপর নির্ভর করে না, বরং তা আপনার ইস্যু করা পলিসির উপর নির্ভর করে। এটি আরও ভালভাবে বোঝার জন্য উপরে আমাদের আয়ের ক্যালকুলেটর দেখুন এবং প্রতিটি পলিসি বিক্রি করে আপনি কত উপার্জন করতে পারেন, তা দেখে নিন।

বিনিয়োগের জন্য কোনও মূল্য লাগে না

একজন পিওএসপি (POSP) হওয়ার জন্য একটি স্মার্টফোন, ভাল ইন্টারনেট কানেকশন ও বাধ্যতামূলক 15 ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া আপনার আর কিছুরই প্রয়োজন নেই। সুতরাং, আপনার তরফ থেকে আর্থিক বিনিয়োগ প্রায় নেই বললেই চলে, অন্যদিকে উপার্জনের সম্ভাবনা অনেক বেশি।

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নগুলি