ইন্টারন্যাশনাল ট্রাভেল ইনস্যুরেন্স
Premium Starting ₹395
24x7 Missed Call Facility
Travel Insurance
Trip Type
- Country
- Geography
এল-2 ভিসা: অর্থ, যোগ্যতার মানদণ্ড, আবেদনের প্রসেস, ডকুমেন্ট ও প্রয়োজনীয় ফি
প্রত্যেক প্রবাসী নিজের দেশের বাইরে কাজ করলেও তারা নিজেদের পরিবারের সাথে থাকতে চান। এল-2 ভিসা এল-1 ভিসা হোল্ডারদের এই সমস্যার সমাধান করে তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের নিয়ে আসার অনুমতি দেয়। এই নিবন্ধে এই ভিসা সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, যাতে আবেদনকারীরা আবেদন করার আগে এবিষয়ে স্পষ্টভাবে সবকিছু জানতে পারেন।
এল-2 ভিসা কী?
মার্কিন যুক্তরাষ্ট্রের এল-2 ভিসা একটি নন-ইমিগ্র্যান্ট পার্মিট, যা এল-1 ভিসা হোল্ডারদের যোগ্য নির্ভরশীল সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয়।
এল-2 ভিসার পাওয়ার যোগ্য হওয়ার মানদণ্ড কী?
এল-2 ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক যোগ্যতার মানদণ্ড নিম্নরূপ:
- যিনি নিজের স্বামী বা স্ত্রীর তরফ থেকে এল-2 ভিসার আবেদন করবেন, তাকে এল-1 ভিসার যোগ্য হোল্ডার হতে হবে।
- এল-1 ভিসার হোল্ডারের সন্তানদের বয়স 21 বছরের কম এবং তার অবিবাহিত হতে হবে।
এল-2 ভিসার জন্য কীভাবে আবেদন করবেন?
আইআর1-ভিসা
উৎস
এল-2 ভিসার জন্য আবেদন করতে নিচে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করুনু:
ধাপ 1 : আবেদনকারীদের ব্যক্তিগত ও অন্যান্য বিবরণ দিয়ে ফর্ম ডিএস-160 পূরণ করতে হবে এবং একটি সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের কনফার্মেশন পেজের একটি প্রিন্টআউট নিন, যেখানে ডিইএসি বারকোড রয়েছে।
ধাপ 2 : যথাযথ ভিসা অ্যাপ্লিকেশন ফি পে করুন এবং ভবিষ্যতের জন্য রিসিপ্ট রেখে দিন।
ধাপ 3: ইন্টারভিউয়ের জন্য একটি স্লট স্থির করুন। এই 13 বছরের বেশি ও 79 বছরের কম আবেদনকারীদের ক্ষেত্রে বৈধ। সুবিধা অনুযায়ী স্লট বুক করার পরে আবেদনকারী একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন, যেটি পরে অ্যাপ্লিকেশন প্রসেসে প্রয়োজন হবে।
এল-2 ভিসার জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন?
এল-2 ভিসার জন্য আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টগুলি প্রয়োজন:
- ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে 6 মাসের বেশি সময় পর্যন্ত বৈধ পাসপোর্ট
- প্রয়োজন অনুযায়ী ছবি
- পেমেন্টের রিসিপ্ট
- অ্যাপয়েন্টমেন্ট লেটার
- ডিএস-160-র কনফার্মেশন পেজ
- ফর্ম আই-129, ফর্ম আই-797 ও ফর্ম আই-129এস (এল ব্ল্যাঙ্কেট পিটিশনের ক্ষেত্রে প্রযোজ্য)-এর ফটোকপি
- এল-1 ভিসা হোল্ডারের পাসপোর্ট ও ভিসার ফটোকপি
- এল-1 ভিসা হোল্ডারের বর্তমান ও পূর্ববর্তী নিয়োগকর্তার এমপ্লয়মেন্ট লেটার
- এল-1 ভিসা হোল্ডারের সাথে তার সন্তানের সম্পর্কের প্রমাণ হিসাবে সন্তানের বার্থ সার্টিফিকেট এবং তার স্বামী বা স্ত্রীর সম্পর্কের প্রমাণ হিসাবে ম্যারেজ সার্টিফিকেট, বিয়ের রিসিপ্ট, অ্যালবাম, ম্যারেজ রেজিস্ট্রির ছবি ইত্যাদি
- এল-1 ভিসা হোল্ডার যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, তাহলে তাদের পেস্লিপ জমা দিতে হবে।
এল-2 ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফি কত?
আবেদনকারীদের প্রায় $154.99 অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে। এছাড়া, 15 বছরের উপরে প্রত্যেক নন-ইমিগ্র্যান্টকে $154.99 এবং 15 বছরের নিচে $15.49 পে করতে হবে।
এল-2 ভিসার প্রসেসিংয়ের সময় কত?
এল-2 ভিসার আবেদনের অনুরোধ প্রসেস করতে প্রায় 15 দিন থেকে 1 মাস পর্যন্ত সময় লাগে। তবে, এম্ব্যাসির কাজের চাপ অনুযায়ী এই সময় বদলাতে পারে।
এল-2 ভিসার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
এল-2 ভিসার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে নিচে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করুন:
ধাপ 1 : ইউএসসিআইএস-এর অফিশিয়াল পোর্টালে যান এবং ‘আপনার কেসের স্ট্যাটাস চেক করুন’ বিকল্পে যান।
ধাপ 2 : 13 সংখ্যার রিসিপ্ট নম্বর এন্টার করুন এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে ‘স্ট্যাটাস চেক করুন’-এ ক্লিক করুন।
এল-2 ভিসার বৈধতা ও রিনিউয়ালের প্রসেস কী?
এল-2 ভিসার বৈধতা এল-1 ভিসার মতোই। অর্থাৎ এল-2 ভিসা হোল্ডার ততদিন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন, যতদিন পর্যন্ত এল-1 ভিসার হোল্ডার এই দেশে থাকার যোগ্য।
এল-2 ভিসার রিনিউয়াল এল-1 ভিসার রিনিউয়াল বা এক্সটেনশনের উপর নির্ভর করে। এল-2 ভিসা হোল্ডার মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় এক্সটেনশন বা রিনিউয়ালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এম্ব্যাসি বা দূতাবাসে যেতে পারেন বা আবেদন করতে পারেন। তবে, এল-2 ব ভিসা হোলদার প্রথম বিকল্পটি বেছে নেন, তাহলে তাদের কয়েক সপ্তাহের জন্য দেশের বাইরে থাকতে হবে।
এল-2 ভিসা কী কী সুবিধা অফার করে?
এল-2 ভিসা হোল্ডার নিম্নলিখিত সুবিধাগুলি উপভোগ করেন:
- এল-2 ভিসা হোল্ডার ইএডি বা এমপ্লয়মেন্ট অথোরাইজেশন ডকুমেন্ট পাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফুল-টাইম চাকরি করতে পারেন।
- এল-1 ভিসা হোলদারের থাকার সময়কাল অনুযায়ী তিনি যতদিন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবেন, এল-2 আবেদনকারীরাও ততদিন সেখানে থাকতে পারবেন।
- আবেদনকারীরা ফুল-টাই অ্যাকাডেমিক কোর্সেও এনরোল করতে পারেন।
- এল-2 ভিসা হোল্ডাররা ভ্রমণের উদ্দেশ্যে ফিরে আসতে পারেন বা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়তে পারেন।
তাই, কোনও সমস্যা ছাড়া এল-2 ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীদের উপরে উল্লিখিত বিবরণ জেনে নেওয়া উচিত।