hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance
mobile-img

বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক করুন

২ মিনিটে তাৎক্ষণিক. ক্রেডিট স্কোরের উপর কোন প্রভাব নেই

desktop-img

হোম লোনের জন্য ক্রেডিট স্কোর প্রয়োজনীয়তা কত?

হোম লোনের জন্য ক্রেডিট স্কোর কেন গুরুত্বপূর্ণ?

হোম লোনের জন্য কোনও সর্বজনীন ন্যূনতম স্কোর না থাকলেও, আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব একটি কাট-অফ পয়েন্ট আছে। সাধারণত, ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর 750 এবং তার উপরে থাকলে হোম লোন অনুমোদনের জন্য ভাল বলে মনে করা হয়।

এইভাবে আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর আপনার ঋণ অনুমোদন প্রভাবিত করতে পারে:

ক্রেডিট স্কোর

আপনার ঋণের উপর প্রভাব

750 – 900

ভাল স্কোর হলে আপনার হোম লোনের অনুরোধ অনুমোদিত হওয়ার সম্ভাবনা বেশি, অনুমোদন প্রক্রিয়া দ্রুত হবে এবং আপনি আরও ভাল সুদের হার নিয়ে দরাদরি করার অবস্থানে থাকবেন।

600 – 749

গড় স্কোর থাকলে হোম লোনের অনুরোধ অনুমোদিত হতেও পারে। তবে, ঋণদাতারা মাসিক আয়, বিদ্যমান ঋণ, কর্মসংস্থানের স্থিতিশীলতা ইত্যাদি অন্যান্য বিষয়গুলি বিবেচনা করবে, অনুমোদন প্রক্রিয়া আরও বেশি সময় নেবে এবং আপনি সম্ভবত সেরা সুদের হার পাবেন না।

300 – 599

কম স্কোর এবং দুর্বল ক্রেডিট ইতিহাস আপনার লোন পাওয়ার সম্ভাবনা কমিয়ে দেবে, কিন্তু যে কয়েকজন ঋণদাতা আপনাকে হোম লোন অফার করবে তারা আপনাকে কম পরিমাণ ঋণ, বেশি সুদের হার বা জামানতের জন্য অনুরোধ করতে পারে, আর প্রত্যাখ্যাত হলে, আপনাকে ঋণযোগ্য হওয়ার জন্য ক্রেডিট স্কোর উন্নত করতে হবে।

কম ক্রেডিট স্কোর থাকলে কিভাবে হোম লোন পাবেন?

আপনি কি হোম লোনের জন্য আপনার যোগ্যতা উন্নত করতে পারেন?

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নাবলী

আপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর মানে কি?

up-arrow

ক্রেডিট স্কোর ব্যাপ্তি নিম্নরূপ: 300-579 – খারাপ 580-669 – মোটামুটি 670-739 – ভালো 740-799 – খুব ভালো 800-900 – চমৎকার আপনার স্কোর 700-750-এর উপরে থাকলে, ভালো বলে বিবেচিত হয়। কিন্তু, 650-এর নিচে ক্রেডিট স্কোর মোটামুটি বা খারাপ বলে বিবেচিত হয়। ভিন্ন ভিন্ন ক্রেডিট ব্যুরো সামান্য ভিন্ন স্কোরিং মডেল ব্যবহার করে, তাই ক্রেডিট ব্যুরোর তৈরি করা আপনার ক্রেডিট রিপোর্টের উপর ভিত্তি করে আপনার স্কোর সামান্য পরিবর্তিত হতে পারে।

ক্রেডিট স্কোর ব্যাপ্তি নিম্নরূপ:

  • 300-579 – খারাপ
  • 580-669 – মোটামুটি
  • 670-739 – ভালো
  • 740-799 – খুব ভালো
  • 800-900 – চমৎকার

আপনার স্কোর 700-750-এর উপরে থাকলে, ভালো বলে বিবেচিত হয়। কিন্তু, 650-এর নিচে ক্রেডিট স্কোর মোটামুটি বা খারাপ বলে বিবেচিত হয়। ভিন্ন ভিন্ন ক্রেডিট ব্যুরো সামান্য ভিন্ন স্কোরিং মডেল ব্যবহার করে, তাই ক্রেডিট ব্যুরোর তৈরি করা আপনার ক্রেডিট রিপোর্টের উপর ভিত্তি করে আপনার স্কোর সামান্য পরিবর্তিত হতে পারে।

হোম লোনের জন্য ন্যূনতম কত সিবিল স্কোর প্রয়োজন?

up-arrow

হোম লোনের জন্য সত্যি কোনও ন্যূনতম সিবিল স্কোর নেই কারণ আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি ব্যাংক এবং ঋণদাতার নিজস্ব কাট-অফ পয়েন্ট আছে। সাধারণত, 750 এবং তার উপরের সিবিল স্কোর হোম লোন অনুমোদনের জন্য ভাল বলে মনে করা হয়।

হোম লোনের জন্য সত্যি কোনও ন্যূনতম সিবিল স্কোর নেই কারণ আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি ব্যাংক এবং ঋণদাতার নিজস্ব কাট-অফ পয়েন্ট আছে। সাধারণত, 750 এবং তার উপরের সিবিল স্কোর হোম লোন অনুমোদনের জন্য ভাল বলে মনে করা হয়।

আপনার সিবিল স্কোর কি হোম লোনের অনুমোদন প্রভাবিত করে?

up-arrow

হ্যাঁ, আপনার সিবিল স্কোর আপনার হোম লোন অনুমোদন প্রভাবিত করতে পারে। বেশি ক্রেডিট স্কোর থাকার অর্থ আপনি ঋণদাতার পক্ষে ঝুঁকিপূর্ণ হবেন না এবং আপনার হোম লোন অনুমোদিত হবে। আর, কম স্কোর ঋণদাতার পক্ষে বিশেষ ঝুঁকিপূর্ণ হওয়ায়, আপনাকে হয় প্রত্যাখ্যান করা হতে পারে বা আপনাকে বেশি হারে সুদ দিতে হবে।

হ্যাঁ, আপনার সিবিল স্কোর আপনার হোম লোন অনুমোদন প্রভাবিত করতে পারে। বেশি ক্রেডিট স্কোর থাকার অর্থ আপনি ঋণদাতার পক্ষে ঝুঁকিপূর্ণ হবেন না এবং আপনার হোম লোন অনুমোদিত হবে। আর, কম স্কোর ঋণদাতার পক্ষে বিশেষ ঝুঁকিপূর্ণ হওয়ায়, আপনাকে হয় প্রত্যাখ্যান করা হতে পারে বা আপনাকে বেশি হারে সুদ দিতে হবে।

হোম লোনের আবেদন করার আগে আপনার কী করা উচিত?

up-arrow

হোম লোনের আবেদন করার আগে, এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে: নিজের সিবিল স্কোর এবং সিবিল রিপোর্ট পরীক্ষা করুন। নিজের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পেলে, যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করুন। কোনও বকেয়া পেমেন্ট থাকলে মিটিয়ে নিন, কারণ বেশি ক্রেডিট ব্যবহার আপনার স্কোরের ক্ষতি করতে পারে। সাম্প্রতিক কালের মধ্যে আপনার ঋণের আবেদন প্রত্যাখ্যাত হয়ে থাকলে অবিলম্বে নতুন ঋণের জন্য আবেদন করবেন না। আপনার ক্রেডিট স্কোর কম হলে, ঋণের আবেদন করার আগে তা উন্নত করার পদক্ষেপ নিন। ব্রাউজ করুন এবং যে ঋণদাতারা আপনাকে সবচেয়ে অনুকূল ডিল অফার করবে তাদের তালিকাভুক্ত করুন।

হোম লোনের আবেদন করার আগে, এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে:

  • নিজের সিবিল স্কোর এবং সিবিল রিপোর্ট পরীক্ষা করুন। নিজের রিপোর্টে কোনো ত্রুটি খুঁজে পেলে, যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করুন।
  • কোনও বকেয়া পেমেন্ট থাকলে মিটিয়ে নিন, কারণ বেশি ক্রেডিট ব্যবহার আপনার স্কোরের ক্ষতি করতে পারে।
  • সাম্প্রতিক কালের মধ্যে আপনার ঋণের আবেদন প্রত্যাখ্যাত হয়ে থাকলে অবিলম্বে নতুন ঋণের জন্য আবেদন করবেন না।
  • আপনার ক্রেডিট স্কোর কম হলে, ঋণের আবেদন করার আগে তা উন্নত করার পদক্ষেপ নিন।
  • ব্রাউজ করুন এবং যে ঋণদাতারা আপনাকে সবচেয়ে অনুকূল ডিল অফার করবে তাদের তালিকাভুক্ত করুন।