hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance
mobile-img

বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক করুন

২ মিনিটে তাৎক্ষণিক. ক্রেডিট স্কোরের উপর কোন প্রভাব নেই

desktop-img

ক্রেডিট খারাপ ক্রেডিট স্কোর কী?

খারাপ ক্রেডিট স্কোর কত?

বিভিন্ন ক্রেডিট ব্যুরোতে ভিন্ন ভিন্ন স্কোরিং মডেল আছে। তাই, সাধারণভাবে, 650-এর নিচে ক্রেডিট স্কোর থাকলে মোটামুটি বা খারাপ বলে বিবেচিত হয়। এদের ক্রেডিট স্কোর "সাবপ্রাইম" বলে ধরে নেওয়া হয়, এবং ঋণ পরিশোধ করা কঠিন হতে পারে বলে ঋণদাতা তাদের শ্রেণীবদ্ধ করে।

সাধারণ ক্রেডিট স্কোরের ব্যাপ্তি কেমন হতে পারে এখানে দেখান হলো:

ক্রেডিট স্কোর

ব্যাপ্তি

আপনি এই স্কোর কিভাবে পেয়েছেন?

এনএ/ এনএইচ

"প্রযোজ্য নয়" বা "কোনও ইতিহাস নেই"

কোনও ঋণ বা ক্রেডিট কার্ড ব্যবহার নেই সুতরাং, কোন ক্রেডিট ইতিহাস নেই।

300-549

খারাপ

ক্রেডিট কার্ডের বিল বা ইএমআই পরিশোধ না করা, ভুল ক্রেডিট ব্যবহার বা বহুবার ক্রেডিট অনুসন্ধান, আপনার লোন ডিফল্ট হওয়ার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করা হয়ে থাকে এবং ক্রেডিটের জন্য আবেদন গ্রাহ্য নাও হতে পারে।

550-649

মোটামুটি

অনিয়মিত বা দেরি করে ক্রেডিট কার্ডের বিল/ইএমআই পেমেন্টে বা বহুবার ক্রেডিট অনুসন্ধান, ঋণদাতার কাছে ঝুঁকি হিসেবে মনে হতে পারে, তবে সামান্য ক্রেডিটের জন্য আবেদন গ্রাহ্য হতে পারে, কিন্তু সুদের হার এবং ডাউন পেমেন্ট বেশি হবে।

650-749

ভালো

অতীতে পরিশোধের ধারাবাহিকতা ভাল থাকলে, খেলাপি হিসেবে কম ঝুঁকির বিবেচিত হয়ে থাকে, আবেদনকারী ক্রেডিটের জন্য অনুমোদন পেতে পারেন, কিন্তু ভাল রেট পাবেন না।

750-799

খুব ভাল

নিয়মিত ক্রেডিট পেমেন্ট, দীর্ঘ ক্রেডিট ইতিহাস, দায়িত্বপূর্ণ পরিশোধের ক্ষেত্রে দায়িত্ববান হলে, ঋণদাতার পক্ষে কম ঝুঁকি হিসাবে বিবেচিত হয়, লোন অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীর ক্রেডিট অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারে।

800-900

চমৎকার

দক্ষ আর্থিক ব্যবস্থাপনা, নিয়মিত ক্রেডিট পেমেন্ট, ক্রেডিটের কম ব্যবহার, এবং উদাহরণযোগ্য ক্রেডিট ইতিহাস থাকলে ঋণদাতার কাছে খুব কম ঝুঁকি হিসাবে বিবেচিত হয়, আবেদনকারী ক্রেডিট স্কোরের বিনিময়ে কম সুদ ও পছন্দসই শর্তের ঋণ পেতে পারেন।

ভাল খবর হল, অন্যান্য খারাপ গ্রেডের মত, খারাপ ক্রেডিট স্কোর স্থায়ী নয়। আপনার স্কোর কীভাবে প্রভাবিত হয় এবং কেন কম থাকে তা জানা থাকলে আপনার কয়েকটি মূল অভ্যাসে বদল আনলেই স্কোর বাড়াতে সাহায্য করতে পারে এবং ধীরে ধীরে আপনার স্কোর বাড়বে।

খারাপ ক্রেডিট স্কোর কীভাবে আপনাকে প্রভাবিত করবে?

উপরে যেমন বলা হয়েছে, একজন ব্যক্তির স্কোর 300-900-এর মধ্যে একটি সংখ্যা। এই সংখ্যাটি বেশ কিছু বিষয়ের ওপর ভিত্তি করে গণনা করা হয়। এই বিষয়গুলির প্রতিটির ক্রেডিট স্কোরের উপর আলাদা গুরুত্ব আছে, কিন্তু স্কোর গণনাকারী কোম্পানির উপর ভিত্তি করে এই গুরুত্ব পরিবর্তিত হতে পারে।

বিবেচ্য বিষয়গুলির মধ্যে আছে:

বিষয়

এই বিষয়গুলি কি ভাবে প্রভাবিত হয়?

অর্থ প্রদান ইতিহাস

ক্রেডিট কার্ডের বিল, ঋণ এবং ইএমআই-এর যথাসময়ে পরিশোধ আপনার স্কোর বাড়াবে, কিন্তু পরিশোধ না করা বা ভুলে যাওয়া বা খেলাপ করা আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দেবে।

ক্রেডিট ব্যবহার

আপনার ক্রেডিট লিমিট যত কম ব্যবহার করবেন, আপনার স্কোর বাড়াতে ততটাই সাহায্য করবে। আদর্শগতভাবে, আপনার ক্রেডিট লিমিট 30%-এর বেশি ব্যয় না করার চেষ্টা করা উচিত। তার চেয়ে বেশি ব্যবহার হলে আপনার স্কোর কমিয়ে আনবে।

ক্রেডিট সময়সীমা

আপনার অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড যত পুরনো হবে, আপনার ক্রেডিট স্কোরের পক্ষে তত ভাল, কারণ এর সাহায্যে সম্ভাব্য ঋণদাতা দেখবে আপনি আর্থিক বিষয়ে ধারাবাহিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ করেছেন।

ক্রেডিট মিশ্রণ

ক্রেডিট প্রধানত দুই প্রকার: অ-সুরক্ষিত ঋণ (উদাঃ ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণ) এবং সুরক্ষিত ঋণ (উদাঃ গাড়ির ঋণ বা হোম ঋণ)। উভয় প্রকার ঋণের মিশ্রণ ব্যবহারের সুপারিশ করা হয়।

ক্রেডিট অনুসন্ধান

একাধিক "হার্ড এনক্যোয়ারি" অর্থাৎ ক্রেডিট কার্ড, ঋণ ইত্যাদির আবেদন করা, বিশেষ করে অল্প সময়ের মধ্যে, আপনার স্কোর কমিয়ে দিতে পারে।

কোন কোন বিষয় আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত করবে না?

কিসে আপনার ক্রেডিট স্কোর কমতে পারে?

কিভাবে খারাপ ক্রেডিট স্কোর বাড়াবেন?

আপনার ক্রেডিট স্কোর না থাকলে কী করবেন?

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

খারাপ ক্রেডিট স্কোর থাকলেও কি কোনও ঋণের জন্য আবেদন করা যায়?

up-arrow

হ্যাঁ, আপনার ক্রেডিট স্কোর কম বা খারাপ হলেও ঋণ পাওয়া এখনো সম্ভব। ঋণের আবেদন করার আগে নিজের ক্রেডিট স্কোর বাড়ানোর চেষ্টা করা বাঞ্ছনীয় কিন্তু আপনি করতে না পারলেও নিম্নলিখিত উপায়গুলির মধ্যে যে কোনও একটি করতে পারেন: ক্রেডিট স্কোর কম থাকলে বেশি সুদের হারে ঋণ দিতে পারে এমন সব ঋণদাতার খোঁজ করুন। ভাল ক্রেডিট স্কোর আছে এমন সহ-আবেদনকারী বা গ্যারান্টারের সাথে যৌথ ঋণের আবেদন করুন, কারণ এটি আপনার যোগ্যতা বাড়াতে পারে। পরিমাণে কম কিন্তু সুরক্ষিত ঋণ বেছে নিন, যা ঋণদাতার জন্য কম ঝুঁকিপূর্ণ। নিজের ঋণদাতার সাথে কথা বলুন এবং প্রমাণ করুন আপনার আয় ইএমআই পরিশোধ সমর্থন করতে পারে।

হ্যাঁ, আপনার ক্রেডিট স্কোর কম বা খারাপ হলেও ঋণ পাওয়া এখনো সম্ভব। ঋণের আবেদন করার আগে নিজের ক্রেডিট স্কোর বাড়ানোর চেষ্টা করা বাঞ্ছনীয় কিন্তু আপনি করতে না পারলেও নিম্নলিখিত উপায়গুলির মধ্যে যে কোনও একটি করতে পারেন:

  • ক্রেডিট স্কোর কম থাকলে বেশি সুদের হারে ঋণ দিতে পারে এমন সব ঋণদাতার খোঁজ করুন।
  • ভাল ক্রেডিট স্কোর আছে এমন সহ-আবেদনকারী বা গ্যারান্টারের সাথে যৌথ ঋণের আবেদন করুন, কারণ এটি আপনার যোগ্যতা বাড়াতে পারে।
  • পরিমাণে কম কিন্তু সুরক্ষিত ঋণ বেছে নিন, যা ঋণদাতার জন্য কম ঝুঁকিপূর্ণ।
  • নিজের ঋণদাতার সাথে কথা বলুন এবং প্রমাণ করুন আপনার আয় ইএমআই পরিশোধ সমর্থন করতে পারে।

আপনার ক্রেডিট স্কোর কম কেন?

up-arrow

স্কোর নির্ধারণ করার জন্য ক্রেডিট স্কোরিং মডেলগুলি জটিল গণনা এবং অ্যালগরিদম ব্যবহার করে। তবে, আপনার ক্রেডিট স্কোর অনেক কারণে কম হতে পারে। এর মধ্যে আছে: পেমেন্ট মিস করা, অতিরিক্ত ক্রেডিট ব্যবহার, কোনও নতুন ঋণ বা ক্রেডিট কার্ডের সাম্প্রতিক আবেদন, এমনকি ক্রেডিট কার্ড ব্যবহার বা অ্যাকাউন্ট বন্ধ করা। তবে, ক্রেডিট রিপোর্টে নতুন তথ্য যোগ হওয়ার সাথে সাথে আপনার স্কোর মাসের যে কোনও সময় পরিবর্তিত হতে পারে, তাই নিজের স্কোর বাড়ানোর পদক্ষেপ নেওয়ার পরে আবার চেক করতে ভুলবেন না।

স্কোর নির্ধারণ করার জন্য ক্রেডিট স্কোরিং মডেলগুলি জটিল গণনা এবং অ্যালগরিদম ব্যবহার করে। তবে, আপনার ক্রেডিট স্কোর অনেক কারণে কম হতে পারে। এর মধ্যে আছে: পেমেন্ট মিস করা, অতিরিক্ত ক্রেডিট ব্যবহার, কোনও নতুন ঋণ বা ক্রেডিট কার্ডের সাম্প্রতিক আবেদন, এমনকি ক্রেডিট কার্ড ব্যবহার বা অ্যাকাউন্ট বন্ধ করা।

তবে, ক্রেডিট রিপোর্টে নতুন তথ্য যোগ হওয়ার সাথে সাথে আপনার স্কোর মাসের যে কোনও সময় পরিবর্তিত হতে পারে, তাই নিজের স্কোর বাড়ানোর পদক্ষেপ নেওয়ার পরে আবার চেক করতে ভুলবেন না।

কীভাবে নিজের খারাপ ক্রেডিট স্কোর ঠিক করতে পারেন?

up-arrow

আপনার ক্রেডিট স্কোর বাড়ানোর বিভিন্ন উপায় আছে, যেমন: ভুল আছে কি না জানার জন্য নিয়মিত নিজের ক্রেডিট স্কোর এবং ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন।  নিজের ক্রেডিট বিল এবং ইএমআই সময়মত পরিশোধ করুন।  যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ বকেয়া পরিশোধ করুন।  ক্রেডিট লিমিটের অতিরিক্ত ব্যবহার না করার চেষ্টা করুন।  নতুন ক্রেডিট আবেদন সীমার মধ্যে রাখুন। মনে রাখবেন, ক্রেডিট স্কোর বাড়ানোর কোন "দ্রুত সমাধান" নেই।

আপনার ক্রেডিট স্কোর বাড়ানোর বিভিন্ন উপায় আছে, যেমন:

  • ভুল আছে কি না জানার জন্য নিয়মিত নিজের ক্রেডিট স্কোর এবং ক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুন। 
  • নিজের ক্রেডিট বিল এবং ইএমআই সময়মত পরিশোধ করুন। 
  • যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ বকেয়া পরিশোধ করুন। 
  • ক্রেডিট লিমিটের অতিরিক্ত ব্যবহার না করার চেষ্টা করুন। 
  • নতুন ক্রেডিট আবেদন সীমার মধ্যে রাখুন।

মনে রাখবেন, ক্রেডিট স্কোর বাড়ানোর কোন "দ্রুত সমাধান" নেই।

কোন কোন বিষয় আপনার ক্রেডিট স্কোরের সবচেয়ে বেশি ক্ষতি করে?

up-arrow

একাধিক বিষয় একজন ব্যক্তির ক্রেডিট স্কোর প্রভাবিত করে। স্কোর তৈরির উপর এই বিষয়গুলির প্রতিটির আলাদা গুরুত্ব রয়েছে, নিম্নরূপ: 35% - অর্থপ্রদান ইতিহাস, বা সময়মতো বিল পরিশোধ করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। 30% - ক্রেডিট ব্যবহার, বা আপনি কতটা ক্রেডিট লিমিট ব্যবহার করেন। 15% - আপনার ক্রেডিট ইতিহাসের সময়সীমা। 10% - ক্রেডিট মিশ্রণ, বা আপনার বিভিন্ন ধরনের ঋণ এবং ক্রেডিট। 10% - নতুন ক্রেডিট অনুসন্ধান, বা আপনার সাম্প্রতিক ক্রেডিট গ্রহণ এবং আবেদন।

একাধিক বিষয় একজন ব্যক্তির ক্রেডিট স্কোর প্রভাবিত করে। স্কোর তৈরির উপর এই বিষয়গুলির প্রতিটির আলাদা গুরুত্ব রয়েছে, নিম্নরূপ:

  • 35% - অর্থপ্রদান ইতিহাস, বা সময়মতো বিল পরিশোধ করা সর্বাধিক গুরুত্বপূর্ণ।
  • 30% - ক্রেডিট ব্যবহার, বা আপনি কতটা ক্রেডিট লিমিট ব্যবহার করেন।
  • 15% - আপনার ক্রেডিট ইতিহাসের সময়সীমা।
  • 10% - ক্রেডিট মিশ্রণ, বা আপনার বিভিন্ন ধরনের ঋণ এবং ক্রেডিট।
  • 10% - নতুন ক্রেডিট অনুসন্ধান, বা আপনার সাম্প্রতিক ক্রেডিট গ্রহণ এবং আবেদন।