hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance
mobile-img

বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক করুন

২ মিনিটে তাৎক্ষণিক. ক্রেডিট স্কোরের উপর কোন প্রভাব নেই

desktop-img

ক্রিফ হাইমার্ক স্কোর: ব্যাপ্তি, গুরুত্ব এবং কিভাবে উন্নত করা যায়?

ক্রিফ ক্রেডিট স্কোর কাকে বলে?

ভালো এবং খারাপ ক্রিফ ক্রেডিট স্কোর কত?

উপরে যেমন বলা হয়েছে, ক্রিফ ক্রেডিট স্কোরের ব্যাপ্তি 300-900-এর মধ্যে। সর্বনিম্ন সম্ভাব্য স্কোর 300, ঋণগ্রহীতার ঝুঁকি নির্দেশ করে, এবং সর্বোচ্চ সম্ভাব্য স্কোর 900, ঋণগ্রহীতার দায়িত্বশীল ইতিহাস প্রকাশ করে। সাধারণত, 700-এর উপরে স্কোর থাকলে ভালো মনে করা হয়।

ক্রিফ স্কোর

ব্যাপ্তি

অর্থাৎ

এনএ/ এনএইচ

স্কোরবিহীন

আপনার কোনও ঋনের ইতিহাস নেই।

300-549

কম

আপনি ক্রেডিট পেমেন্ট করতে খেলাপি হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকতে পারেন, খারাপ ক্রেডিট ইতিহাস এবং পরিশোধ মিস করার রেকর্ড থাকায়, ঋণদাতারা ঋণ বা ক্রেডিট অনুমোদন নাও করতে পারে।

550-649

মাঝারি

অতীতে কিছু বিলম্বিত এবং খেলাপি পেমেন্টের কারণে আপনার স্কোর কম থাকায় আপনি এখনও ঋণদাতাদের পক্ষে ঝুঁকির কারণ হিসাবে বিবেচিত হতে পারেন এবং এইজন্য তাদের মধ্যে কেউ কেউ আপনার ঋণ অনুমোদন নাও করতে পারে।

650-749

বেশি

আপনি অতীতে যথাযথ পরিশোধের আচরণ প্রদর্শন করেছেন, 700-এর উপরে থাকা স্কোর ভালো হিসাবে বিবেচনা করা হয়, কারণ আপনার খেলাপি হওয়ার ঝুঁকি কম বলে মনে করা হয়।

750-900

দুর্দান্ত

আপনি কখনই অর্থপ্রদানে খেলাপ করেননি এবং অতীতে ক্রেডিট পরিশোধের দুর্দান্ত আচরণ প্রদর্শন করেছেন, আপনাকে নির্ভরযোগ্য বলে মনে করা হয় এবং ফলত ঋণদাতা আপনাকে ঋণ এবং ক্রেডিট কার্ড অফার করতে ইচ্ছুক হবে।

ক্রিফ হাইমার্ক ক্রেডিট স্কোর ভালো হওয়ার সুবিধা কী কী?

কয়েকটি প্রধান বিষয় ভিত্তি করে একজন ব্যক্তির ক্রিফ হাইমার্ক স্কোর গণনা করা হয়, আপনার ক্রেডিট স্কোরে প্রতিটি বিষয়ই আলাদা করে গুরুত্বপুর্ণ‌। বিষয়গুলি হল:

বিষয়

এই বিষয়গুলি কিভাবে প্রভাবিত হয়

অর্থ প্রদান ইতিহাস

সময়মত ক্রেডিট কার্ড বিল, ঋণ এবং ইএমআই পেমেন্ট বোঝায়। পেমেন্টে বিলম্ব বা খেলাপ আপনার ক্রেডিট স্কোর কমিয়ে দেবে।

ঋনের ইতিহাসের সময়সীমা

আপনার ঋনের ইতিহাসের সময়সীমা থেকে বোঝা যায় আপনার কতদিন যাবত ক্রেডিট অ্যাকাউন্ট আছে। পুরানো অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড ঋণদাতাদের আশ্বস্ত করতে পারে আপনি সময়মতো নিজের বিল পরিশোধ করেছেন।

ক্রেডিট ব্যবহার

আপনার ব্যবহার করা ক্রেডিট সীমার পরিমাণ বোঝায়। আদর্শগতভাবে, আপনার ক্রেডিট সীমার 30%-এর বেশি ব্যয় করা উচিত নয়, তার চেয়ে বেশি হলে আপনার স্কোর কমে যাবে।

ঋণের মিশ্রণ

ক্রেডিট মূলত দুই প্রকার: অ-সুরক্ষিত ঋণ (যেমন ক্রেডিট কার্ড এবং ব্যক্তিগত ঋণ) এবং সুরক্ষিত ঋণ (যেমন অটো লোন বা হোম লোন)। দুটি ঋণের মিশ্রণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

নতুন ক্রেডিট অনুসন্ধান

ক্রেডিট কার্ড, ঋণ ইত্যাদি ক্রেডিটের জন্য আপনি কতবার আবেদন করেছেন। অধিক সংখ্যক অনুসন্ধান আপনার স্কোর কমিয়ে আনতে পারে।

অনলাইনে কিভাবে নিজের ক্রিফ ক্রেডিট স্কোর চেক করবেন?

কিভাবে আপনি নিজের ক্রিফ ক্রেডিট স্কোর উন্নত করতে পারেন?

ব্যবসার জন্য ক্রিফ ক্রেডিট স্কোর কত?

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ক্রিফ হাইমার্ক এবং সিবিল-এর মধ্যে পার্থক্য কি?

up-arrow

ক্রিফ হাইমার্ক এবং সিবিল উভয়ই ক্রেডিট ব্যুরো। ভারতে লাইসেন্সপ্রাপ্ত চারটি ক্রেডিট তথ্য সংস্থার মধ্যে অন্যতম দুটি। উভয়ই স্বতন্ত্র ভোক্তা এবং কোম্পানিকে ক্রেডিট স্কোর এবং ক্রেডিট রিপোর্ট অফার করে। যাইহোক, তাদের মধ্যে একটি ছোট পার্থক্য আছে, উভয়েই প্রতি বছর বিনামূল্যে একটি ক্রেডিট রিপোর্ট অফার করে, পরবর্তী সিবিল রিপোর্টের দাম ₹550, কিন্তু একটি অতিরিক্ত ক্রিফ হাই মার্ক ক্রেডিট রিপোর্টের দাম ₹399।

ক্রিফ হাইমার্ক এবং সিবিল উভয়ই ক্রেডিট ব্যুরো। ভারতে লাইসেন্সপ্রাপ্ত চারটি ক্রেডিট তথ্য সংস্থার মধ্যে অন্যতম দুটি। উভয়ই স্বতন্ত্র ভোক্তা এবং কোম্পানিকে ক্রেডিট স্কোর এবং ক্রেডিট রিপোর্ট অফার করে।

যাইহোক, তাদের মধ্যে একটি ছোট পার্থক্য আছে, উভয়েই প্রতি বছর বিনামূল্যে একটি ক্রেডিট রিপোর্ট অফার করে, পরবর্তী সিবিল রিপোর্টের দাম ₹550, কিন্তু একটি অতিরিক্ত ক্রিফ হাই মার্ক ক্রেডিট রিপোর্টের দাম ₹399।

স্বতন্ত্র ব্যক্তিদের জন্য ক্রিফ হাইমার্ক কী কী পরিষেবা অফার করে?

up-arrow

ক্রেডিট স্কোর প্রদান করা ছাড়াও, ক্রিফ হাই মার্ক স্বতন্ত্র ভোক্তাদের জন্য বিভিন্ন পরিষেবা অফার করে, যেমন: ক্রিফ হাইমার্ক ক্রেডিট তথ্য রিপোর্ট - এই রিপোর্টে একজন ব্যক্তির ক্রেডিট ইতিহাস, ঋণ পরিশোধের আচরণ ইত্যাদি পাওয়া যায়। ক্ষুদ্রঋণ ক্রেডিট রিপোর্ট - এই রিপোর্টে ব্যাংক, এনবিএফসি, এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ইত্যাদি থেকে নেওয়া ব্যক্তির গ্রুপ ঋণের রেকর্ড থাকে।

ক্রেডিট স্কোর প্রদান করা ছাড়াও, ক্রিফ হাই মার্ক স্বতন্ত্র ভোক্তাদের জন্য বিভিন্ন পরিষেবা অফার করে, যেমন:

  • ক্রিফ হাইমার্ক ক্রেডিট তথ্য রিপোর্ট - এই রিপোর্টে একজন ব্যক্তির ক্রেডিট ইতিহাস, ঋণ পরিশোধের আচরণ ইত্যাদি পাওয়া যায়।
  • ক্ষুদ্রঋণ ক্রেডিট রিপোর্ট - এই রিপোর্টে ব্যাংক, এনবিএফসি, এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ইত্যাদি থেকে নেওয়া ব্যক্তির গ্রুপ ঋণের রেকর্ড থাকে।

ব্যবসার জন্য ক্রিফ হাইমার্ক কী কী পরিষেবা অফার করে?

up-arrow

 ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও ক্রিফ হাই মার্ক বিভিন্ন পরিষেবা প্রদান করে, যেমন: ব্যবসার ক্রেডিট স্কোর শনাক্তকরণ এবং প্রতারণা বিরোধী পরিষেবা  ভবিষ্যবাণীমূলক বিশ্লেষণ এবং স্কোরকার্ড ঋণের উৎপত্তি

 ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও ক্রিফ হাই মার্ক বিভিন্ন পরিষেবা প্রদান করে, যেমন:

  • ব্যবসার ক্রেডিট স্কোর
  • শনাক্তকরণ এবং প্রতারণা বিরোধী পরিষেবা 
  • ভবিষ্যবাণীমূলক বিশ্লেষণ এবং স্কোরকার্ড
  • ঋণের উৎপত্তি

কত ঘন ঘন আপনার ক্রেডিট স্কোর পরীক্ষা করা উচিত?

up-arrow

কোনও ব্যক্তির ক্রেডিট রিপোর্ট ব্যবহার করে তার ক্রেডিট স্কোর গণনা করা হয়। ক্রিফ হাইমার্কের মতো ক্রেডিট ব্যুরো বাধ্যতামূলকভাবে প্রতি বছর শুধুমাত্র একটি বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট অফার করে, ক্রেডিট স্কোর প্রতি বছর একাধিকবার চেক করা যেতে পারে। আপনি বছরে ন্যূনতম একবার নিজের ক্রেডিট স্কোর চেক করুন, যদিও প্রতি ত্রৈমাসিকে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। যাইহোক, আপনার ক্রেডিট কার্যকলাপ ঘন ঘন হলে আপনি আরও বেশি বার পরীক্ষা করতে পারেন। মনে রাখবেন আপনার ক্রেডিট স্কোর চেক করা মোটেও ক্রেডিট স্কোর প্রভাবিত করবে না, এমনকি আপনি বার বার চেক করলেও না।

কোনও ব্যক্তির ক্রেডিট রিপোর্ট ব্যবহার করে তার ক্রেডিট স্কোর গণনা করা হয়। ক্রিফ হাইমার্কের মতো ক্রেডিট ব্যুরো বাধ্যতামূলকভাবে প্রতি বছর শুধুমাত্র একটি বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট অফার করে, ক্রেডিট স্কোর প্রতি বছর একাধিকবার চেক করা যেতে পারে।

আপনি বছরে ন্যূনতম একবার নিজের ক্রেডিট স্কোর চেক করুন, যদিও প্রতি ত্রৈমাসিকে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। যাইহোক, আপনার ক্রেডিট কার্যকলাপ ঘন ঘন হলে আপনি আরও বেশি বার পরীক্ষা করতে পারেন।

মনে রাখবেন আপনার ক্রেডিট স্কোর চেক করা মোটেও ক্রেডিট স্কোর প্রভাবিত করবে না, এমনকি আপনি বার বার চেক করলেও না।

আগে কখনও আপনার ক্রেডিট কার্ড বা ঋণ না থাকলে কি আপনার ক্রেডিট স্কোর থাকবে?

up-arrow

আপনার কখনও ক্রেডিট কার্ড না থাকলে বা ঋণের আবেদন না করে থাকলে, ক্রেডিট ব্যুরোতে আপনার সম্পর্কে কোনো তথ্য থাকবে না। সুতরাং, আপনি নিজের ক্রেডিট স্কোর পরীক্ষা করলে এটি এনএইচ বা ইতিহাস নেই হিসাবে নির্দিষ্ট হবে।

আপনার কখনও ক্রেডিট কার্ড না থাকলে বা ঋণের আবেদন না করে থাকলে, ক্রেডিট ব্যুরোতে আপনার সম্পর্কে কোনো তথ্য থাকবে না। সুতরাং, আপনি নিজের ক্রেডিট স্কোর পরীক্ষা করলে এটি এনএইচ বা ইতিহাস নেই হিসাবে নির্দিষ্ট হবে।