hamburger
×
Digit General Insurance Logo
Powered By Digit
general-insurance
mobile-img

বিনামূল্যে ক্রেডিট স্কোর চেক করুন

২ মিনিটে তাৎক্ষণিক. ক্রেডিট স্কোরের উপর কোন প্রভাব নেই

desktop-img

ইনকাম ট্যাক্স রিটার্ন (আইটিআর) ফাইল করার শেষ তারিখ

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ কবে?

অ্যাডভান্স ট্যাক্স ইনস্টলমেন্ট পে করার শেষ তারিখ কবে?

  • স্ব-নিযুক্ত ব্যক্তি ও ব্যবসার মালিকদের জন্য অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট

ট্যাক্স ইনস্টলমেন্ট পে করার শেষ তারিখ (2022-23 অর্থবর্ষ)

প্রদেয় ট্যাক্সের পরিমাণ

1ম ইনস্টলমেন্ট - 15ই জুন বা তার আগে

অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটির ন্যূনতম 15%

2য় ইনস্টলমেন্ট - 15ই সেপ্টেম্বর বা তার আগে

অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটির ন্যূনতম 45%

তৃতীয় ইনস্টলমেন্ট - 15ই ডিসেম্বর বা তার আগে

অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটির ন্যূনতম 75%

চতুর্থ ইনস্টলমেন্ট - 15ই মার্চ বা তার আগে

ট্যাক্স লায়াবিলিটির 100%

  • কোম্পানির ক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট

ট্যাক্স ইনস্টলমেন্ট পে করার শেষ তারিখ

প্রদেয় ট্যাক্সের পরিমাণ

15ই জুন বা তার আগে

অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটির ন্যূনতম 15%

15ই সেপ্টেম্বর বা তার আগে

অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটির ন্যূনতম 45%

15ই ডিসেম্বর বা তার আগে

অ্যাডভান্স ট্যাক্স লায়াবিলিটির ন্যূনতম 75%

15ই মার্চ বা তার আগে

ট্যাক্স লায়াবিলিটির 100%

2023 সালে ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ তারিখ জানাই যথেষ্ট নয়, কারণ সংস্থাগুলিকে পরবর্তী মাসে এক মাসের অর্জিত টিডিএস পে করতে হয়। টিডিএস পেমেন্টের শেষ তারিখ হল পরের মাসের 7ম দিন।

একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি স্পষ্টভাবে বুঝে নেওয়া যাক:

2022-23 অর্থবর্ষ ধরা যাক। এই বছরের টিডিএস পেমেন্টের শেষ তারিখ নিম্নরূপ হবে:

অর্জিত টিডিএস-এর মাস

টিডিএস দেওয়ার শেষ তারিখ

এপ্রিল 2022

7ই মে 2022

মে 2022

7ই জুন 2022

জুন 2022

7ই জুলাই 2022

জুলাই 2022

7ই আগস্ট 2022

আগস্ট 2022

7ই সেপ্টেম্বর 2022

সেপ্টেম্বর 2022

7ই অক্টোবর 2022

অক্টোবর 2022

7ই নভেম্বর 2022

নভেম্বর 2022

7ই ডিসেম্বর 2022

ডিসেম্বর 2022

7ই জানুয়ারি 2023

জানুয়ারি 2023

7ই ফেব্রুয়ারি 2023

ফেব্রুয়ারি 2023

7ই মার্চ 2023

মার্চ 2023

7ই এপ্রিল 2023

এছাড়া, সেকশন 194IB-র অধীনে ব্যক্তি বা এইচইউএফ-এর ভাড়া থেকে টিডিএস এবং সেকশন 194IA অনুযায়ী স্থাবর সম্পত্তি বিক্রির জন্য টিডিএস পে করার শেষ তারিখ হল কার্যকর মাসের শেষ দিন থেকে 30 দিন। যেমন, 15ই জুন, 2022-এ ডিডাক্ট করা টিডিএস 30শে জুলাই, 2022 তারিখে বা তার আগে পে করতে হবে।

সঠিকভাবে ট্যাক্স ফাইলিং সম্পূর্ণ করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই টিডিএস পেমেন্টের শেষ তারিখ সম্পর্কেও জানতে হবে।

[উৎস 1]

[উৎস 2]

আপনার কখন টিডিএস রিটার্ন ফাইল করা উচিত?

ডিডাক্টর টিডিএস জমা করলে, তাকে অবশ্যই টিডিএস রিটার্ন ফাইল করতে হবে। 2022-23 অর্থবর্ষের জন্য টিডিএস রিটার্নের শেষ তারিখ নিম্নরূপ:

অর্থবর্ষের এক চতুর্থাংশ

চতুর্থাংশের সময়কাল

টিডিএস রিটার্ন ফাইল করার তারিখ

আর্থিক বছরের 1ম ত্রৈমাসিক

1লা এপ্রিল থেকে 30শে জুন

31শে জুলাই 2022

আর্থিক বছরের 2য় ত্রৈমাসিক

1লা জুলাই থেকে 30শে সেপ্টেম্বর

31শে অক্টোবর 2022

আর্থিক বছরের 3য় ত্রৈমাসিক

1লা অক্টোবর থেকে 30শে ডিসেম্বর

31শে জানুয়ারি 2023

আর্থিক বছরের 4র্থ ত্রৈমাসিক

1লা জানুয়ারি থেকে 31শে মার্চ

31শে এপ্রিল 2023

শেষ তারিখের আগে আইটিআর ফাইল করতে পারেননি? তাহলে আপনি কী করবেন, দেখে নিন।

আপনি বিলম্বিত রিটার্ন ফাইল করতে পারেন। এটি আগের উল্লেখের মতোই টিডিএস রিটার্ন ফাইল করার শেষ তারিখ। তবে, প্রযোজ্য আইটিআর ফর্ম ফাইল করার সময় প্রাথমিক পার্থক্য হল আপনাকে অবশ্যই 'সেকশন 139(4)-এর অধীনে ফাইল করা রিটার্ন' বেছে নিতে হবে।

এছাড়া, আইটিআর-এর শেষ তারিখের পরে ফাইল করা হলে, সেকশন 234F-এর অধীনে জরিমানা দিতে হয়। একজন ট্যাক্সপেয়ারের উপর ধার্য করা সর্বোচ্চ লেট ফাইলিং ফি ₹10,000। তবে, আইটি ডিপার্টমেন্ট ট্যাক্সপেয়ারদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য যাদের আয় ₹5,00,000-এর বেশি নয়, তাদের জন্য ₹1000 জরিমানা ধার্য করে।

নিচের টেবিলে দেরিতে রিটার্ন ফাইলের ক্ষেত্রে জরিমানার পেমেন্টের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে:

[উৎস]

রিটার্ন ফাইল করার তারিখ

₹5,00,000-এর বেশি মোট আয়সহ ট্যাক্সপেয়ারদের জন্য জরিমানা

₹5,00,000-এর কম মোট আয়সহ ট্যাক্সপেয়ারদের জন্য জরিমানা

অর্থবর্ষের 31 আগস্ট পর্যন্ত

লেট ফাইলিং ফি প্রযোজ্য নয়

লেট ফাইলিং ফি প্রযোজ্য নয়

অর্থবর্ষের 1 সেপ্টেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে

₹5,000

₹1,000

অর্থবর্ষের 1 জানুয়ারি থেকে 31 মার্চের মধ্যে

₹10,000

₹1,000

তবে, আমরা পরামর্শ দিই যে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখের আগে রিটার্ন ফাইল করুন। অবিলম্বে আইটিআর ফাইল করা আপনাকে কেবল দেশের একজন দায়িত্বশীল নাগরিক করে না, এটি বেশ কিছু সুবিধাও দেয়। এর মধ্যে কয়েকটি সুবিধা নিম্নরূপ:

  • সময়মতো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল দাখিল করলে ব্যক্তিদের গাড়ির লোন, বাড়ির লোন ইত্যাদির জন্য আবেদন করতে সুবিধা হয়।
  • আপনি সময়মতো আইটিআর ফাইল করলে, তাড়াতাড়ি রিফান্ড পাবেন।
  • আইটিআর আয়ের পাশাপাশি ঠিকানার প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে, যা লোন বা ভিসার আবেদনের সময় বাধ্যতামূলক।
  • ভিসা অ্যাপ্লিকেশনের সময়, বেশিরভাগ কনস্যুলেট ও দূতাবাস আপনাকে গত কয়েক বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে বলে।
  • শেষ তারিখের আগে আইটিআর ফাইল করলে আপনি জরিমানা ও পারসিকিউশন এড়াতে পারেন। মোট ট্যাক্সের প্রদেয় পরিমাণ ₹3,000-এর বেশি হলে, একজন ইনকাম ট্যাক্স অফিসার 2 বছর পর্যন্ত মেয়াদের জন্য কোনও ব্যক্তির পারসিকিউশনের প্রক্রিয়া শুরু করতে পারেন। এছাড়া, যদি একজন ব্যক্তির ₹25,00,000-এর বেশি ট্যাক্স প্রদেয় থাকে, তাহলে পারসিকিউশনের মেয়াদ 7 বছর পর্যন্ত বাড়তে পারে। আবার একজন ইনকাম ট্যাক্স অফিসার আয়ের কম রিপোর্টিয়ের জন্য বকেয়া ট্যাক্সের উপর 50% জরিমানা আরোপ করতে পারেন।
  • ট্যাক্সপেয়াররা ট্যাক্স না দিয়ে আইটিআর ফাইল করতে পারবেন না। সেকশন 234A ট্যাক্স পে করার শেষ তারিখের পর থেকে পেমেন্টের তারিখ পর্যন্ত প্রতি মাসে 1% হারে ইন্টাররেস্ট দেওয়া বাধ্যতামূলক করে। আপনি যখন সময়মতো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তখন আপনাকে অতিরিক্ত ইন্টারেস্টও দিতে হয় না। সুতরাং, আপনি ট্যাক্স পে করা ও রিটার্ন ফাইল করার জন্য যত বেশি অপেক্ষা করবেন, তত বেশি পে করতে হবে।

এর সাথেই আমরা আজকের আর্টিকেলের শেষে পৌঁছেছি। এই গাইডটি আপনার পক্ষে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা যাতে সহজ হয়, সে জন্য তৈরি করা হয়েছে। আমরা আশা করি যে সমস্ত গুরুত্বপূর্ণ ট্যাক্স-সম্পর্কিত তারিখগুলি জানার ফলে এই প্রক্রিয়াটি কম কষ্টকর ও আরও সুবিধাজনক হয়ে উঠবে।

প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নাবলী