hamburger

General Insurance

Life Insurance

ক্লেমস

রিসোর্সেস

জিরো ডেপ্রিসিয়েশন বাইক ইন্স্যুরেন্স

usp icon

9000+

Cashless Garages

usp icon

1000 Crore+

Paid-in Claims

usp icon

3 Cr+

Policies Sold

false
Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

Buy Online for Huge Savings

Digit Exclusive

Claim your Offer

Up to 80% Discount

Save big with Digit - Claim up to 80% discount on new bike insurance premium.

I agree to the Terms & Conditions

true
bike

Check Price

arrow
×
bike

Bike insurance Online, starting ₹752

It's a brand new Bike

Already have a Bike?

জিরো ডেপ্রিসিয়েশন টু হুইলার ইন্স্যুরেন্স

মানুষের স্বভাবই হল নিজেদের প্রিয় জিনিসগুলিকে সুরক্ষিত রাখা। বিশেষ করে যদি সেটি আপনার দু’চাকার গাড়ি হয়, এবং যদি সেটি আপনি কিছুদিন আগেই কিনে থাকেন! ভাবুন, যদি এমন কিছু থাকত, যেটি আপনাকে নিশ্চিত করত যে আপনার প্রিয় জিনিসগুলি সারাজীবন একইভাবে নতুন থাকবে!

জাদু বলে তো কিছু হয় না, তবে কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্সে আমাদের কাছে জিরো ডেপ্রিসিয়েশন কভার আছে এবং এটিকে সেই লক্ষ্যেই বানানো হয়েছে। আপনার বাইক যাতে নতুনের মতোই থাকে, সেটিকে আপনি যখন কিনেছিলেন, যেন সেই অবস্থাতেই থাকে। এটি ঠিক আপনার বাইকের অ্যান্টি-এজিং ক্রিমের মতো। বুঝলেন না? দাঁড়ান, একটু বিস্তারে বলি।

জিরো ডেপ্রিসিয়েশন বাইক ইন্স্যুরেন্স কী?

জিরো ডেপ্রিসিয়েশন ব্যাখ্যা করার আগে, প্রথমে জেনে নেওয়া যাক । আপনার বাইক যত পুরনো হয়, সেটির মূল্য ততই কমে এবং একেই বলে ডেপ্রিসিয়েশন বা মূল্যহ্রাস। তাই, আপনার বাইক কেনার সময় যদি সেটির মূল্য 1 লক্ষ টাকা হয় এবং এখন সেটির মূল্য যদি 50,000 টাকা হয়, তাহলে আপনার বাইকের 50,000 টাকা মূল্যহ্রাস হয়েছে।

আপনার বাইক যত পুরনো হয়, সেটির মূল্য ততই কমে এবং একেই বলে ডেপ্রিসিয়েশন বা মূল্যহ্রাস। তাই, আপনার বাইক কেনার সময় যদি সেটির মূল্য 1 লক্ষ টাকা থেকে থাকে এবং এখন সেটির মূল্য 50,000 টাকা হয়, তাহলে আপনার বাইকের 50,000 টাকা মূল্যহ্রাস হয়েছে।

কিন্তু যদি আপনার বাইকের জন্য আপনার কাছে জিরো ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স থাকে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি মূল্যহ্রাসের জন্য কিছু না (শূন্য) কেটে বাইকের বিভিন্ন অংশ বদলানোর প্রায় সম্পূর্ণ অর্থ আপনাকে দেবে। সহজ ভাষায়, একটি জিরো-ডেপ্রিসিয়েশন কভার থাকার অর্থ হল আপনার ইন্স্যুরেন্সকারীর কাছে আপনার বাইকটি সবসময় নতুনের মতোই থাকবে।

 

দেখুন: বিভিন্ন অ্যাড-অনসহ প্রিমিয়াম গণনা করার জন্য ব্যবহার করুন

দু’চাকার গাড়িতে মূল্যহ্রাস

গাড়ির বয়স মূল্যহ্রাসের % ভাগ
6 মাসের কম 5%
6 মাসের বেশি কিন্তু 1 বছরের কম 15%
1 বছরের বেশি কিন্তু 2 বছরের কম 20%
2 বছরের বেশি কিন্তু 3 বছরের কম 30%
3 বছরের বেশি কিন্তু 4 বছরের কম 40%
4 বছরের বেশি কিন্তু 5 বছরের কম 50%

তুলনা: জিরো ডেপ্রিসিয়েশন সহ ও ছাড়া বাইক ইন্স্যুরেন্স

জিরো ডেপ্রিসিয়েশন কভার সহ বাইক ইন্স্যুরেন্স জিরো ডেপ্রিসিয়েশন কভার ছাড়া বাইক ইন্স্যুরেন্স
জিরো ডেপ্রিসিয়েশন কভার সহ বাইক ইন্স্যুরেন্ ক্লেম পেমেন্টের সময় টাকার পরিমাণ বেশি হয়, কারণ মূল্যহ্রাস বিবেচনা করা হয় না। অর্থের পরিমাণ কম কারণ দু’চাকার গাড়ি ও সেটির অংশগুলির মূল্যহ্রাস গণনা করা হয়।
অংশগুলির মূল্যহ্রাস কভার করা হয় কভার করা হয় না
দু’চাকার গাড়ির বয়স এই অ্যাড-অনটি থাকলে আপনার দু’চাকার গাড়ির বয়স কোনও প্রভাব ফেলে না, কারণ মূল্যহ্রাস গণনা করা হয় না। আপনার দু’চাকার গাড়িটি কত পুরনো, তার ভিত্তিতে মূল্যহ্রাস হয়।

দু’চাকার গাড়ির অংশগুলিতে মূল্যহ্রাসের প্রযোজ্য হার

বাইকের উপাদান প্রযোজ্য মূল্যহ্রাস (শতাংশে)
নাইলন/রবার/টায়ার ও টিউব/প্লাস্টিকের অংশ/ব্যাটারি 50%
ফাইবার/কাচের উপাদান 30%
কাঁচের তৈরি অন্যান্য যে-কোনও অংশ শূন্য

জিরো ডেপ্রিসিয়েশন বাইক ইন্স্যুরেন্স সম্বন্ধে আরও তথ্য

কী-কী অন্তর্ভুক্ত?

  • বাইকের মূল্যহ্রাসযোগ্য অংশ, যেমন নাইলন, রবার, ফাইবারগ্লাস ও প্লাস্টিকের অংশের ক্ষেত্রে ক্ষতিপূরণের রাশি।
  • আপনার বাইক ইন্স্যুরেন্স বৈধ থাকাকালীন আপনার বাইক ইন্স্যুরেন্সের সবক’টি ক্লেমে আপনার জিরো ডেপ্রিসিয়েশন কভার প্রযোজ্য।
  • বর্তমানে যদি আপনার কাছে জিরো ডেপ্রিসিয়েশন কভার না থাকে, তাহলে আপনি এটি রিনিউয়াল করার সময়েও যোগ করে নিতে পারেন।

কী-কী অন্তর্ভুক্ত থাকে না?

  • যে-বাইকগুলি 5 বছরের বেশি পুরনো, সেগুলির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
  • বাইক নষ্ট হওয়া বা খারাপ হয়ে যাওয়ার ফলে আপনার বাইক বা সেটির অংশগুলির ক্ষতি এটি কভার করে না।
  • এটি আপনার বাইকের টায়ার, বাই-ফুয়েল কিট ও গ্যাস কিট কভার করে না।

জিরো ডেপ্রিসিয়েশন বাইক ইন্স্যুরেন্সের সুবিধা

  • বাইক ইন্স্যুরেন্স ক্লেম করার সময় আপনার সঞ্চয় বাড়ান, কারণ আপনাকে নিজের পকেট থেকে বিশেষ কিছু খরচ করতে হবে না।
  • আপনি নিজের ক্লেমের সম্পূর্ণ রাশি ফেরত পাওয়ার সুবিধা পাবেন (কম্পালসরি ডিডাকশনের পরে), কারণ আপনার ইন্স্যুরেন্স প্রদানকারী আপনার ক্লেমের রাশি থেকে আপনার মূল্যহ্রাস বাদ দিতে পারবেন না।
  • আপনার নতুন বাইক ও সেটির স্পেয়ার পার্টগুলির জন্য একটি সুরক্ষা কবচ।

জিরো ডেপ্রিসিয়েশন বাইক ইন্স্যুরেন্স সম্বন্ধে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নগুলি

জিরো ডেপ্রিসিয়েশন কভারের প্রিমিয়ামকে কোন-কোন বিষয়গুলি প্রভাবিত করে?

বিভিন্ন বিষয় আপনার জিরো ডেপ্রিসিয়েশন প্রিমিয়ামকে প্রভাবিত করে, যেমন আপনার গাড়ির বয়স, গঠন ও মডেল এবং আপনি কোন অঞ্চলে থাকেন।

জিরো-ডেপ্রিসিয়েশন অ্যাড-অন কি একজন নতুন বাইকের মালিকের জন্য লাভজনক?

হ্যাঁ, আপনার বাইক যদি নতুন হয় বা পাঁচ বছরের কম পুরনো হয়, তাহলে জিরো-ডেপ্রিসিয়েশন কভার অত্যন্ত লাভজনক। নতুন বাইকের ইন্স্যুরেন্স সম্বন্ধে আরও জানুন।

বাইক ইন্স্যুরেন্সের জিরো-ডেপ্রিসিয়েশন কভার কি একজন পুরনো বাইকের মালিকের জন্য লাভজনক?

এটি আপনার বাইকের বয়সের উপর নির্ভর করে! যদি আপনার বাইকের বয়স প্রায় পাঁচ বছর বা তার বেশি হয়, তাহলে আমরা জিরো-ডেপ্রিসিয়েশন কভার নেওয়ার পরামর্শ দিই না। পুরনো বাইকের ইন্স্যুরেন্স সম্বন্ধে আরও জানুন।

জিরো ডেপ্রিসিয়েশন বাইক ইন্স্যুরেন্স কভার পাওয়ার শর্তগুলি কী-কী?

এর শর্তগুলি হল আপনি এটি কেবল একটি কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্স পলিসিতেই পেতে পারেন এবং আপনার বাইকের বয়স পাঁচ বছরের কম হতে হবে।

আমি তিন বছরের পুরনো একটি সেকেন্ড-হ্যান্ড বাইক কিনছি। আমার কি জিরো ডেপ্রিসিয়েশন কভার নেওয়া উচিত?

আমরা সাধারণত নতুন বাইকের ক্ষেত্রে জিরো-ডেপ্রিসিয়েশন কভারের পরামর্শ দিই। তবে, যেহেতু আপনার সেকেন্ড-হ্যান্ড বাইকটির বয়স পাঁচ বছরের কম, তাহলে আপনি সেটির স্পেয়ার পার্টগুলির দামি হলে, জিরো কভার নিতে পারেন। যদি তা না হয়, তাহলে জিরো-ডেপ্রিসিয়েশন কভার না নেওয়াই ভাল। সেকেন্ড-হ্যান্ড বাইক ইন্স্যুরেন্স সম্বন্ধে আরও জানুন।

আমি কি থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্সের সঙ্গে একটি জিরো-ডেপ্রিসিয়েশন কভার কিনতে পারি?

না, আপনি একটি থার্ড-পার্টি বাইক ইন্স্যুরেন্সের সঙ্গে জিরো-ডেপ্রিসিয়েশন কভার কিনতে পারবেন না। জিরো-ডেপ্রিসিয়েশন কভার কেবল কম্প্রিহেন্সিভ বাইক ইন্স্যুরেন্সেই প্রযোজ্য।