hamburger

General Insurance

Life Insurance

ক্লেমস

রিসোর্সেস

বুয়া হেলথ ইন্সুরেন্স, উপ তো ২০% ডিসকাউন্ট

usp icon

9000+

Cashless Hospitals

usp icon

2.5 Crore+

Lives Insured

usp icon

4.5 Lacs+

Claims Settled

0% GST on Health Premiums
false

I agree to the Terms & Conditions

Get Exclusive Porting Benefits

0% GST on Health Premiums

I agree to the Terms & Conditions

true

Get exclusive Benefits

health

Check Prices

arrow
×
car

Buy Health Insurance, Up to 20% Discount

Port Existing Policy

Buy a New Health Policy

হেলথ ইন্স্যুরেন্স সম্বন্ধে সবকিছু যে অ্যাড-অন/রাইডারগুলি সম্বন্ধে আপনার জানা উচিত

আপনি একটি সাধারণ হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কিনেছেন এবং এই ভেবে নিশ্চিন্ত আছেন যে এখন থেকে আপনার শারীরিক সমস্যার যে-কোনও খরচ এতে কভার করা হয়েছে। কিন্তু এমন কিছু বিষয় আছে, যেগুলিকে একটি সাধারণ হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কভার করে না।

তাহলে সেগুলি কী ভাবে সামলাবেন?

এখানেই হেলথ ইন্স্যুরেন্স রাইডারগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে!

আপনার কাছে যদি ইতিমধ্যে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকে, তাহলে খুব সম্ভবত আপনি অ্যাড-অন বা রাইডার, এই শব্দগুলি শুনে থাকবেন। আসুন, এগুলি সম্বন্ধে বিশদে জানি।

হেলথ ইন্স্যুরেন্স রাইডার বা অ্যাড-অন কী?

এগুলি অতিরিক্ত সুবিধা বা কভারেজ, যেগুলি সাধারণভাবে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসির সুবিধাগুলিতে অন্তর্ভুক্ত থাকে না, কিন্তু অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে এগুলিকে আলাদাভাবে যোগ করা যায়।

পূর্ব-নির্ধারিত ঘটনার কারণে আপনার বর্তমান হেলথ ইন্স্যুরেন্স পলিসির সুবিধা অথবা ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ বাড়াতে আপনার হেলথ ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে অতিরিক্ত ভাবে হেলথ ইন্স্যুরেন্স অ্যাড-অন বা রাইডারগুলি নেওয়া যেতে পারে।

ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (আইআরডিএআই) (IRDAI) এর নিয়ম অনুযায়ী, একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসির সঙ্গে নেওয়া সব রাইডার বা অ্যাড-অনের মোট প্রিমিয়াম আসল প্রিমিয়াম রাশির 30%-এর বেশি হতে পারে না।

যেমন ধরুন, আপনার 5000 টাকা বার্ষিক প্রিমিয়ামে একটি ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে, যেটির ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ 700000 টাকা। এবার আপনি নিজের হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে আরও 5টি অ্যাড-অন যোগ করার সিদ্ধান্ত নিলেন। সেক্ষেত্রে, আইআরডিএআই (IRDAI) দ্বারা উল্লিখিত বিধান অনুযায়ী, সেই অ্যাড-অনগুলির জন্য আপনাকে যে-অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে, তা 1500 (5000 x 30%) টাকার বেশি হতে পারে না।

বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স অ্যাড-অনগুলি কী-কী?

ভারতে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলিতে একাধিক প্রকারের অ্যাড-অন হয়, যেগুলির নাম নীচে দেওয়া হল।

হেলথ ইন্স্যুরেন্স অ্যাড-অন কী কভার করে?
রুম রেন্ট ওয়েভার এই হেলথ ইন্স্যুরেন্স রাইডারের মাধ্যমে আপনি আপনার পলিসিতে হাসপাতালের রুমের জন্য প্রদত্ত উপসীমা বাড়াতে পারেন অথবা রুমের ভাড়ার কোনও উপসীমা না দেওয়ার বিকল্প বেছে নিতে পারেন।
ম্যাটার্নিটি কভার এই রাইডার গর্ভাবস্থা ও প্রসব সম্বন্ধীয় সব খরচ কভার করে।
হসপিটাল ক্যাশ কভার এটি হাসপাতালে থাকার সময় প্রত্যেক ইন্স্যুরেন্স করানো ব্যক্তিকে ইন্স্যুরেন্স প্রদানকারী দ্বারা প্রদত্ত দৈনিক নগদ ভাতা।
ক্রিটিকাল ইলনেস কভার এই অ্যাড-অন ক্যান্সার, হৃদরোগ ইত্যাদির মতো গুরুতর অসুস্থতার ফলে হওয়া খরচের ক্ষেত্রে আর্থিক সহায়তা দেয়।
পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার এই অ্যাড-অনটি কোনও ব্যক্তির অ্যাক্সিডেন্ট-জনিত সবধরনের আঘাতের জন্য ক্ষতিপূরণ দেয়, যার মধ্যে আছে অক্ষমতা, মৃত্যু ইত্যাদি।
জোন আপগ্রেড একজন ইন্স্যুরেন্স করানো ব্যক্তি যে-অঞ্চলে চিকিৎসা করাতে চান, তার ভিত্তিতে এই অ্যাড-অনটি তাঁকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেয়।
আয়ুষ (AYUSH) ট্রিটমেন্ট কভার এই অ্যাড-অনে আপনি বিকল্প চিকিৎসা পদ্ধতিগুলির (আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি) জন্য আর্থিক সহায়তা পান।

বিস্তারিতভাবে হেলথ ইন্স্যুরেন্স পলিসির অ্যাড-অনগুলির প্রকার

1. রুম রেন্ট ওয়েভার

একটি সাধারণ হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে, হাসপাতালের রুমের ভাড়ায় নির্দিষ্ট সীমা থাকে। আপনি যখন এই ধরনের হেলথ ইন্স্যুরেন্স পলিসিগুলিতে রুম রেন্ট ওয়েভার যোগ করেন, তখন তা রুমের ভাড়ার সীমা বাড়িয়ে দেয় অথবা তার কোনও সীমা থাকে না।

কোনও সীমা না থাকলে, রুমের ভাড়া ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণের সমানও হতে পারে। যদি আপনি কোনও মেট্রো শহরের হাসপাতালে ভর্তি হয়ে থাকেন, তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ হেলথ ইন্স্যুরেন্স রাইডার, কারণ সেখানের হাসপাতালগুলিতে রুমের ভাড়া তুলনামূলক ভাবে বেশি হয়।

যেমন, আপনার সাধারণ হেলথ ইন্স্যুরেন্স পলিসিতে রুমের ভাড়ার সীমা প্রতি দিন 1500 টাকা। কিন্তু আপনি দেখলেন যে, আপনি যে-হাসপাতালে ভর্তি হতে চাইছেন, সেখানকার রুমের ভাড়ার ক্ষেত্রে এটি যথেষ্ট নয়। তখন আপনি রুম রেন্ট ওয়েভার অ্যাড-অন নিয়ে সেই উপসীমাকে প্রতি দিন 4000 টাকায় বাড়িয়ে নিলেন।

2. ম্যাটার্নিটি কভার

ম্যাটার্নিটি কভারে আপনি গর্ভাবস্থা ও প্রসব সংক্রান্ত সব খরচের কভার পাবেন। কিছু ইন্স্যুরেন্স কোম্পানি ম্যাটার্নিটি কভারে পলিসির মেয়াদের সীমা পর্যন্ত বা শিশুর জন্মের পরে 3 মাস পর্যন্ত শিশুর খরচের জন্য কভার প্রদান করে।

3. হসপিটাল ক্যাশ কভার

এই হেলথ ইন্স্যুরেন্স রাইডারে আপনি যে-সময়কালে হাসপাতালে ভর্তি থাকেন, সেই সময়ের জন্য ইন্স্যুরেন্স প্রদানকারী আপনাকে দৈনিক নগদ ভাতা প্রদান করে। এই ভাতা পাওয়ার জন্য ইন্স্যুরেন্স করানো ব্যক্তিকে 24 ঘণ্টা বা 1 দিনের থেকে বেশি সময়ের জন্য হাসপাতালে ভর্তি থাকতে হয়।

এটি হাসপাতালে ভর্তি থাকাকালীন লস অফ পে-এর ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হয় এবং এটিকে যাতায়াত, খাবার ইত্যাদি প্রয়োজনীয় খরচের জন্য ব্যবহার করা যেতে পারে।

4. ক্রিটিকাল ইলনেস কভার

এই অ্যাড-অনে ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ইন্স্যুরেন্স করানো ব্যক্তিকে চিকিৎসার সামগ্রিক খরচ নির্বিশেষে এককালীন বড় অঙ্কের রাশি প্রদান করে, যদি তাঁর যে-কোনও গুরুতর অসুখ হয়ে থাকে।

মনে করুন, আপনার একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি আছে, যেটির ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ 5 লক্ষ টাকা। এটি ছাড়াও আপনি একটি ক্রিটিকাল ইলনেস কভার নিতে চাইলেন, সেটির ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ 15 লক্ষ টাকা পর্যন্ত।

আপনার যদি ক্যান্সার হয়ে থাকে এবং আপনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করেন, তাহলে আপনার চিকিৎসার মোট খরচ 9.5 লক্ষ হলেও কোম্পানি তখনই আপনাকে 15 লক্ষ টাকা দেবে।

5. পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার

কোনও অ্যাক্সিডেন্টের কারণে ইন্স্যুরেন্স করানো ব্যক্তির হওয়া ক্ষতির জন্য এই অ্যাড-অন আর্থিক কভারেজ দেয়। এই ক্ষতিগুলির মধ্যে রয়েছে আংশিক অক্ষমতা, স্থায়ী অক্ষমতা, মৃত্যু ইত্যাদি।

অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যুর ক্ষেত্রে ইন্স্যুরেন্স করানো ব্যক্তির পরিবার এই অ্যাড-অনে এককালীন বড় অঙ্কের টাকা পান।

6. জোন আপগ্রেড

জোন আপগ্রেডের মাধ্যমে আপনি বিভিন্ন শহুরে অঞ্চলে চিকিৎসার জন্য অধিকতর আর্থিক কভারেজ পেতে পারেন। অঞ্চলগুলিকে শহরের চিকিৎসার খরচের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যে-অঞ্চলে চিকিৎসার খরচ যত বেশি, সেটির স্থান তত উপরে।

সামান্য বেশি প্রিমিয়ামের বদলে এই অ্যাড-অনটি আপনাকে বিভিন্ন অঞ্চল বা এলাকায় চিকিৎসার খরচের বৈষম্য সামলাতে সাহায্য করে। তবে, পরবর্তীকালে এটি আপনার মোট প্রিমিয়ামের 10%-20% বাঁচিয়েও দেয়।

ভারতের বিভিন্ন অঞ্চল:

·         জোন A - দিল্লি/এনসিআর (NCR), মুম্বই (নবি মুম্বই, ঠাণে ও কল্যাণ অন্তর্ভুক্ত)

·         জোন B - হায়দরাবাদ, সেকন্দ্রাবাদ, বেঙ্গালুরু, কলকাতা, আহমেদাবাদ, বরোদা, চেন্নাই, পুণে ও সুরত

·         জোন C - A ও B জোনের শহরগুলি ছাড়া বাকি সব শহর জোন C-র অন্তর্ভুক্ত

বর্তমানে ডিজিটে আমাদের দু’টি জোন আছে: জোন এ (গ্রেটার হায়দ্রাবাদ, দিল্লি এনসিআর, গ্রেটার মুম্বাই) এবং জোন বি (অন্যান্য সব স্থান)। আপনি যদি জোন বি-তে থাকেন তাহলে প্রিমিয়ামে অতিরিক্ত ছাড় পাবেন। শুধু তাই নয়, আমাদের কোনো জোনভিত্তিক কো-পেমেন্টও নেই।

7. আয়ুষ কভার

বিকল্প চিকিৎসা পদ্ধতিগুলি সম্বন্ধীয় হাসপাতালে ভর্তির খরচের জন্য আপনি আর্থিক কভারেজ পেতে পারেন। এই পদ্ধতিগুলির মধ্যে রয়েছে - আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি।

এই কভারটি কেবল প্রবীণ নাগরিক বা 60 বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে উপলব্ধ।

হেলথ ইন্স্যুরেন্স অ্যাড-অনগুলি সম্বন্ধে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নগুলি

অ্যাড-অনগুলি কি ক্যাশলেস সেটলমেন্টের ক্ষেত্রেও উপলব্ধ?

হ্যাঁ, অ্যাড-অনগুলি আপনার ইন্স্যুরেন্স প্রদানকারীর নেটওয়ার্ক হাসপাতালগুলিতে ক্যাশলেস সেটলমেন্টের ক্ষেত্রেও উপলব্ধ।

একটি জোন আপগ্রেড কভারের ক্ষেত্রে শহরগুলিকে কীভাবে ভাগ করা হয়?

এক্ষেত্রে, কোনও শহরে চিকিৎসা করানোর খরচের ভিত্তিতে ইন্স্যুরেন্স কোম্পানি শহরগুলিতে ভাগ করে।

হসপিটাল ক্যাশ কভার কি চিকিৎসা ছাড়া অন্য কাজে ব্যবহার করা যায়?

হ্যাঁ, হসপিটাল ক্যাশ কভারে পাওয়া নগদ ভাতা ব্যবহারের কোনও সীমাবদ্ধতা নেই।