hamburger

General Insurance

Life Insurance

ক্লেমস

রিসোর্সেস

হিরো মায়েস্ট্রো ইন্স্যুরেন্স

usp icon

9000+

Cashless Garages

usp icon

1000 Crore+

Paid-in Claims

usp icon

3 Cr+

Policies Sold

false
Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

Buy Online for Huge Savings

Digit Exclusive

Claim your Offer

Up to 80% Discount

Save big with Digit - Claim up to 80% discount on new bike insurance premium.

I agree to the Terms & Conditions

true
bike

Check Price

arrow
×
bike

Bike insurance Online, starting ₹752

It's a brand new Bike

Already have a Bike?

অনলাইনে হিরো মায়েস্ট্রো ইন্স্যুরেন্স কিনুন / রিনিউ করান

হিরো মায়েস্ট্রো টু-হুইলার - কীজন্য ভারতের সেরা টু-হুইলারগুলির মধ্যে এদের স্থান অন্যতম প্রধান এবং এর জন্য টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসি কেনার আগে আপনার কী-কী সন্ধান করা উচিত সে-সম্পর্কে সমস্ত কিছু জানুন!

হিরো ধারাবাহিকভাবে ভারতের অন্যতম সেরা টু-হুইলার গাড়ি সরবরাহ করে আসছে। হিরো কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এবং বৈশিষ্ট্য-সমৃদ্ধ অফারগুলির মধ্যে একটি হল মায়েস্ট্রো। বাজেট-ফ্রেন্ডলি বিভাগের দিকে লক্ষ্য করে, মায়েস্ট্রো স্কুটারগুলি তাদের মূল্যের মধ্যে চিত্তাকর্ষক পারফরমেন্স এবং অতুলনীয় মান অফার করে।

আপনি কি আপনার হিরো মায়েস্ট্রো বাড়িতে আনতে প্রস্তুত?

একটি মায়েস্ট্রোর মালিক হওয়া এমন একটি বিষয় যা নিয়ে আপনার গর্ব করা উচিত। তবে, গাড়ি চালানোর সময় দুর্ঘটনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার বাইক এবং আপনার আর্থিক সুরক্ষার যত্ন নিতে হবে। একটি হিরো মায়েস্ট্রো ইন্স্যুরেন্স পলিসি আপনাকে এই জাতীয় ঘটনাগুলি থেকে উদ্ভূত যে-কোনও আর্থিক দায়বদ্ধতা হ্রাস করতে সহায়তা করবে। 

তার উপর, আপনার মায়েস্ট্রোর জন্য টু-হুইলার ইন্স্যুরেন্স নেওয়া ঐচ্ছিক নয়। 1988 সালের মোটর ভেহিকেলস অ্যাক্ট অনুযায়ী, সমস্ত মোটরচালিত যানবাহনের কমপক্ষে একটি থার্ড পার্টি লায়াবিলিটি কভার থাকা উচিত। আপনি যদি এই প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হন তবে আপনি সেই অপরাধের জন্য 2000 টাকা এবং অপরাধের পুনরাবৃত্তির জন্য 4,000 টাকা পর্যন্ত ট্র্যাফিক জরিমানা দিতে দায়বদ্ধ হতে পারেন।

হিরো প্লেজার ইন্স্যুরেন্সে কী-কী কভার করা হয়?

কেন আপনি ডিজিটের হিরো প্লেজার ইন্স্যুরেন্স কিনবেন?

হিরো প্লেজার-এর জন্য ইন্স্যুরেন্স প্ল্যানগুলি

থার্ড পার্টি কম্প্রিহেন্সিভ

অ্যাক্সিডেন্টের ফলে আপনার নিজের টু-হুইলারের ক্ষতি

×

আগুন লাগার ফলে আপনার নিজের টু-হুইলারের ক্ষতি

×

প্রাকৃতিক দূর্যোগের ফলে আপনার নিজের টু-হুইলারের ক্ষতি

×

থার্ড পার্টির গাড়ির ক্ষতি

×

থার্ড পার্টির সম্পত্তিজনিত ক্ষতি

×

পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার

×

থার্ড পার্টির আহত/মৃত্যুর ক্ষেত্রে

×

আপনার স্কুটার বা বাইক চুরির ক্ষেত্রে

×

আপনার আইডিভি কাস্টমাইজ করুন

×

কাস্টমাইজড অ্যাড-অনগুলির সঙ্গে অতিরিক্ত সুরক্ষা

×
Get Quote Get Quote

কম্প্রিহেন্সিভ এবং থার্ড পার্টি টু-হুইলার ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য সম্পর্কে আরও জানুন

কীভাবে একটি ক্লেম ফাইল করবেন?

আপনি আমাদের টু-হুইলার ইন্স্যুরেন্স প্ল্যান কেনার পর বা রিনিউ করার পরে সম্পুর্ণ চিন্তামুক্ত থাকতে পারেন, কারণ আমাদের একটি তিন ধাপের সম্পূর্ণ ডিজিটাল ক্লেম প্রক্রিয়া আছে।

ধাপ 1

শুধু 1800-258-5956 নম্বরে কল করুন। কোনও ফর্ম ভরতে হবে না।

ধাপ 2

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে সেলফ-ইন্সপেকশনের জন্য একটি লিঙ্ক পান। ধাপে ধাপে একটি গাইডেড প্রক্রিয়ার মাধ্যমে আপনার স্মার্টফোন থেকে নিজের গাড়ির ক্ষতিগুলির ছবি তুলুন।

ধাপ 3

আপনার পছন্দের মেরামতের পদ্ধতি বেছে নিন, যেমন রিইম্বার্সমেন্ট বা আমাদের গ্যারেজের নেটওয়ার্কের মাধ্যমে ক্যাশলেস প্রক্রিয়া।

ডিজিট ইন্স্যুরেন্স ক্লেমগুলি কত দ্রুত সেটল করা হয়? আপনার ইন্স্যুরেন্স সংস্থা স্যুইচ করার সময় এটিই প্রথম প্রশ্ন যা আপনার মনে আসা উচিত। আপনি সঠিক পথেই হাঁটছেন! ডিজিটের ক্লেম রিপোর্ট কার্ড পড়ুন

হিরো মায়েস্ট্রো: ভারতের অন্যতম সেরা স্কুটার

মাত্র আট বছর আগে বাজারে আসা হিরো মায়েস্ট্রো দেশের পুরনো স্কুটার রেঞ্জগুলির সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হয়েছে। হিরো মায়েস্ট্রো লন্ডনের O2 অ্যারেনায় চালু হয়েছিল, হিরো এবং হন্ডা দু’টি পৃথক সত্তা গঠন হওয়ার ঠিক পরেই।

• মায়েস্ট্রো, হিরোর দ্বিতীয় স্কুটার রেঞ্জ ছিল, যা প্রাথমিকভাবে মোটরসাইকেলের উপর দৃষ্টি নিবদ্ধ করে। সাশ্রয়ী মূল্যের পাশাপাশি আকর্ষণীয় ডিজাইন এবং একাধিক বৈশিষ্ট্য এর জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে।

• 110cc ইঞ্জিনযুক্ত এই স্কুটারটি 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

• 2016 সালে, মায়েস্ট্রো এজ CNBC-TV18 ওভারড্রাইভ অ্যাওয়ার্ডসে স্কুটার অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে। (1)

• সমালোচকরা USB 3.0 চার্জিং পোর্টের মতো অত্যাধুনিক বৈশিষ্ট্যগুলির সাথে আরামদায়ক রাইডের জন্য এই গাড়িটির বহু প্রশংসা করেছেন।

• সরকারী নিয়মাবলীর সাথে সামঞ্জস্য রেখে, হিরো ধোঁয়া নির্গমন কমাতে BS-VI অনুবর্তী ইঞ্জিন সহ মায়েস্ট্রো এজ 125 চালু করেছে।

• হিরো মায়েস্ট্রো 2017 সালে ভারতের সবচেয়ে জনপ্রিয় স্কুটারগুলির মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিল। একই বছরের জুলাই মাসে, হিরো 40,000 এরও বেশি মায়েস্ট্রো ইউনিট বিক্রি করে, বাজারে তার আধিপত্যকে সুনিশ্চিত করে। (2)     

সুতরাং, তাই প্রশংসার ভিত্তিতে, মায়েস্ট্রো তার সাশ্রয়ী মূল্য এবং উন্নত কর্মক্ষমতার জন্য পরিচিত সেরা স্কুটারগুলির মধ্যে একটি।

তবে ভারতীয় রাস্তায় চলাচলকারী প্রতিটি টু-হুইলারের মতো, মায়েস্ট্রোও দুর্ঘটনা, চুরি এবং অন্যান্য ক্ষতির মতো ঝুঁকির মুখোমুখি হতে পারে।

সুতরাং, যদি আপনি একটি হিরো মায়েস্ট্রো কেনেন তবে নিশ্চিত করুন যে আপনার দুর্ঘটনার বিরুদ্ধে পর্যাপ্ত সুরক্ষাও রয়েছে। এটির সর্বোত্তম উপায় হল স্কুটার কেনার সময় মায়েস্ট্রো ইন্স্যুরেন্স নেওয়া।

তবে, আপনি একটি পলিসি কেনার আগে, আপনাকে অবশ্যই দেশের ইন্স্যুরেন্স সরবরাহকারীদের সম্পর্কে প্রয়োজনীয় গবেষণা করতে হবে।

ডিজিট এমন একটি ইন্স্যুরেন্স সংস্থা যা মালিকদের জন্য টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসিগুলির একটি রেঞ্জ সরবরাহ করে। 

কেন আপনার হিরো মায়েস্ট্রো টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসির জন্য ডিজিটকেই বাছা উচিত? (

বেশ কয়েকটি কারণ ডিজিটকে আপনার স্কুটার ইন্স্যুরেন্সের জন্য সর্বোত্তম পছন্দ করে তোলে। একনজরে দেখে নেওয়া যাক নীচের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

• অনলাইনে কেনা এবং ক্লেম করা - একজন মায়েস্ট্রো-মালিক হিসাবে, আপনি নতুন কিছু সুবিধা সন্ধান করতে চাইবেন যা ইন্স্যুরেন্স কেনা এবং ক্লেমগুলির ক্ষেত্রে আপনার ঝামেলা কমায়। ডিজিট এটি বুঝতে পারে এবং তাই, তারা টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসি কেনা এবং ক্লেম করার জন্য একটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া নিয়ে এসেছে। ডিজিটের সহজতর স্মার্টফোনের মাধ্যমে সেলফ-ইন্সপেকশন প্রক্রিয়াটি এই ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। এই কাগজবিহীন পদ্ধতিটি আপনার অ্যাপ্লিকেশনের দ্রুত সমাধান করে, এইজন্য আপনার সামগ্রিক ঝামেলাও কমে যায়।

• 24x7 গ্রাহক সহায়তা এবং সাশ্রয়ী মূল্য  - একটি দুর্ঘটনার কারণে আপনাকে মধ্যরাতে হিরো মায়েস্ট্রো ইন্স্যুরেন্স পলিসি ক্লেম করার প্রয়োজন হতে পারে। এরকম সময়ে, আপনার একটি প্রতিক্রিয়াশীল ইন্স্যুরেন্স সরবরাহকারীর প্রয়োজন যারা আপনাকে সময় নির্বিশেষে সহজেই সহায়তা করতে পারে। ডিজিট দ্বারা প্রদত্ত 24x7 কাস্টমার কেয়ার পরিষেবা আপনাকে এই ধরনের পরিস্থিতিতে সহায়তা করে। কেবল কল করুন এবং ক্লেম ফাইলের প্রক্রিয়া শুরু করুন।

• 4400 এরও বেশি নেটওয়ার্ক গ্যারেজ  - আপনার নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনার স্কুটারের দুর্ঘটনাজনিত ক্ষতি মেরামত করা কখনও-কখনও কঠিন হতে পারে, বিশেষত যদি ইতিমধ্যে আপনার একটি ঠিকঠাক ইন্স্যুরেন্স প্ল্যান থাকে। ডিজিটের অনুমোদিত গ্যারেজের শক্তিশালী নেটওয়ার্ক আপনাকে সারা দেশে 1,000 টিরও বেশি গ্যারেজে ক্যাশলেস মেরামতের সুবিধা দেয়।

• সহজ রিনিউয়াল প্রক্রিয়া - হিরো মায়েস্ট্রো ইন্স্যুরেন্স রিনিউয়ালের জন্য পলিসি হোল্ডাররা একটি দ্রুত এবং সহজ পদ্ধতির সুবিধা নিতে পারেন। কোম্পানির ডিজিটাল উপস্থিতির সাথে সামঞ্জস্য রেখে, ভোক্তারা ইন্টারনেটের মাধ্যমেও তাদের রিনিউয়াল করতে পারেন। প্ল্যানটি সফলভাবে রিনিউ করার জন্য আপনাকে কোনও কাগজপত্র জমা দিতে হবে না বা ইন্সপেকশনের জন্যও অপেক্ষা করতে হবে না।

• আইডিভি (IDV) কাস্টমাইজ করার ক্ষমতা  - ইনশিওর্ড ডিক্লেয়ার্ড ভ্যালু একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের পরিমাণকে বোঝায় যা আপনি নিজের স্কুটারটির মোট মূল্য হিসেবে বা চুরি গেলে আপনার ইন্স্যুরেন্স সংস্থার কাছ থেকে পেতে দায়বদ্ধ। এই মূল্যটি গাড়ির তালিকাভুক্ত মূল্য বিবেচনা করে গণনা করা হয়, যার থেকে মোট ডেপ্রিসিয়েশন বিয়োগ করা হয়। উচ্চতর আইডিভি সর্বদা এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনাগুলিতে আপনার টু-হুইলারের বেশিরভাগ বিনিয়োগ মূল্য পুনরুদ্ধারের জন্য আকাঙ্ক্ষিত। ডিজিট আপনাকে প্রয়োজন অনুযায়ী আইডিভি কাস্টমাইজ করার সুবিধা দেয়। আপনি যদি আরও বেশি আইডিভি বাছেন, তবে আপনার হিরো মায়েস্ট্রোর মেরামত-অযোগ্য ক্ষতি হলে আপনি উচ্চতর পরিমাণ ক্লেম করতে পারেন।

• আকর্ষণীয় এনসিবি(NCB)-গুলি  - আপনার ডিজিট পলিসিতে যদি একটি ক্লেম-মুক্ত বছর থেকে থাকে তবে আপনি রিনিউয়ালের সময় আপনার পলিসি প্রিমিয়ামের উপর একটি আকর্ষণীয় ছাড় পাবেন। এনসিবি ধারাবাহিকভাবে ক্লেম-মুক্ত মেয়াদের সাথে জমা হতে থাকে এবং যা 50% পর্যন্ত হতে পারে, যার ফলে পলিসি প্রিমিয়ামগুলিতে আরও বেশি ছাড় পাওয়া যায়।

• পলিসি বিকল্পগুলির বৃহত্তর সংখ্যা  - ডিজিট আপনাকে বেশ কয়েকটি টু-হুইলার ইন্স্যুরেন্স বিকল্প থেকে বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি দেয়। 

• a)  থার্ড পার্টি লায়াবিলিটি টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসি  - আপনি যদি কোনও দুর্ঘটনায় জড়িত হন এবং কোনও তৃতীয় পক্ষের গাড়ি, সম্পত্তি বা ব্যক্তির ক্ষতি করেন তবে আপনি উল্লিখিত ক্ষতির জন্য আর্থিকভাবে দায়বদ্ধ। এই কভারের সাহায্যে, আপনি কোনও দুর্ঘটনার কারণে হওয়া সমস্ত তৃতীয় পক্ষের দায়বদ্ধতার জন্য কভারেজ পেতে পারেন।

• b) কম্প্রিহেন্সিভ টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসি  - থার্ড পার্টি লায়াবিলিটির জন্য অর্থ প্রদানের পাশাপাশি, কম্প্রিহেন্সিভ কভারেজ এটা নিশ্চিত করে যে আপনি যে-কোনও দুর্ঘটনা, আগুন, প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ ইত্যাদির সময় আপনার নিজের স্কুটারের ক্ষতির জন্য পলিসি ক্লেম করতে পারেন। তার উপর, আপনি নিজের স্কুটারের অপূরণীয় ক্ষতি বা চুরির ক্ষেত্রেও সহায়তা চাইতে পারেন।

আবার, যদি আপনি সেপ্টেম্বর 2018 এর পরে আপনার হিরো মায়েস্ট্রোটি কিনে থাকেন তবে আপনি ডিজিট থেকে একটি ওন ড্যামেজ টু-হুইলার ইন্স্যুরেন্স কভার কিনতে পারেন। এই ধরনের একটি পরিকল্পনা থার্ড পার্টি লায়াবিলিটি ছাড়াও একটি কম্প্রিহেন্সিভ প্ল্যানের সুবিধাও দেয়। এই পলিসিটি, যদিও, শুধুমাত্র নতুন স্কুটার মালিকদের জন্য উপযুক্ত, সেকেন্ড হ্যান্ড মায়েস্ট্রো মালিকদের জন্য নয়।

অ্যাড-অনগুলির সাথে আপনার প্ল্যানটি তৈরি করুন - মায়েস্ট্রো ইন্স্যুরেন্স বাছাই করার সময়, আপনার অল-রাউন্ড কভারেজের সন্ধান করা উচিত। সৌভাগ্যবশত, ডিজিট চিন্তাশীল এবং সাশ্রয়ী মূল্যের অ্যাড-অন কভারগুলির সাথে এই ধরনের ফ্লেক্সিবিলিটি দেয়, যেমন:

জিরো ডেপ্রিসিয়েশন কভার

ব্রেকডাউন অ্যাসিস্টান্স

• কনজিউমেবল কভার

• রিটার্ন টু ইনভয়েস কভার

• ইঞ্জিন অ্যান্ড গিয়ার প্রোটেকশন কভার

এই অ্যাড-অন কভারগুলি আপনার আর্থিক সুরক্ষাকে আরও বাড়িয়ে তোলে।

জনপ্রিয় মডেলগুলির জন্য হিরো মায়েস্ট্রো ইন্স্যুরেন্স পলিসি

মায়েস্ট্রো এজ এবং মায়েস্ট্রো এজ 125 - হিরো তার হিরো মায়েস্ট্রো-র দু’টি মডেল তৈরি করে। উভয়ের জন্যই ডিজিট মডেল-নির্দিষ্ট ইন্স্যুরেন্স পলিসি দেয়।

• হিরো মায়েস্ট্রো এজ - হিরো মায়েস্ট্রো এজ একটি ডুয়াল ভালভ 110cc সিঙ্গল-ইঞ্জিন ফিচারযুক্ত। একটি অটোমেটিক ক্লাচ এবং 8.7 Nm এর সর্বোচ্চ টর্কের সাথে, মায়েস্ট্রো-তে উল্লেখযোগ্য পাঞ্চ আছে। একটি মায়েস্ট্রো এজ ইন্স্যুরেন্স প্ল্যান আপনাকে স্কুটারের ক্ষতি থেকে উদ্ভূত আর্থিক দায়বদ্ধতা কম করতে সহায়তা করতে পারে। তার সঙ্গে, এটি আপনাকে দুর্ঘটনার সময় তৃতীয় পক্ষের ক্ষতির ফলে উদ্ভূত হতে পারে এমন কোনও আইনি ঝামেলা এড়াতেও সহায়তা করতে পারে।

• হিরো মায়েস্ট্রো এজ 125 - মায়েস্ট্রো এজ 125 ভারতের প্রথম ফুয়েল-ইনজেকশন ভিত্তিক স্কুটার। গাড়িটিতে বেশ কয়েকটি সেন্সর রয়েছে যা স্মার্ট ফুয়েল ডেলিভারির সুবিধা দেয়। এর প্রযুক্তি চিত্তাকর্ষক আপহিল ড্রাইভ, পাওয়ার-প্যাকড পারফরম্যান্স এবং আরও অনেক বিশেষ সুবিধা সুনিশ্চিত করে। এই স্কুটারের 125cc ইঞ্জিন শক্তিশালী গতি সরবরাহ করতে সক্ষম। তার উপর, 10.2 Nm-এর সর্বোচ্চ টর্ক স্পেসিফিকেশন, এরকম বাজেট-ফ্রেন্ডলি স্কুটার থেকে পাওয়া অভাবনীয়।

তবে, আপনার কাছে থাকা মায়েস্ট্রোর মডেল যাই হোক না কেন, আপনার সেটির জন্য ইন্স্যুরেন্স পলিসি কেনার কথা মনে রাখা উচিত।

আপনার নির্দিষ্ট চাহিদা এবং প্রয়োজনীয়তা বিবেচনা করার পরে আপনার ডিজিট টু-হুইলার ইন্স্যুরেন্স প্ল্যানটি বাছুন।

হিরো মায়েস্ট্রো-ভেরিয়েন্টগুলি এবং এক্স-শোরুম মূল্য

ভেরিয়েন্টগুলি এক্স-শোরুম মূল্য (শহরভিত্তিক পরিবর্তন হতে পারে)
মায়েস্ট্রো এজ VX, 53 Kmpl, 110.9 cc ₹ 51,530
মায়েস্ট্রো এজ ZX, 53 Kmpl, 110.9 cc ₹ 52,930

ভারতে হিরো মায়েস্ট্রো ইন্স্যুরেন্স সম্পর্কে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নগুলি

পলিসি রিনিউয়ালের আগে ইন্স্যুরেন্স সংস্থা কি আমার মায়েস্ট্রো স্কুটারটি ইন্সপেকশন করবে?

না। ডিজিটের সাথে আপনার পলিসি রিনিউয়াল প্রক্রিয়ার সময় ইন্সপেকশনের প্রয়োজন হয় না।

 

আমার মায়েস্ট্রো ইন্স্যুরেন্স কি আমাকে বন্যার কারণে মেরামতের জন্য টাকা দিতে সহায়তা করতে পারে?

আপনি যদি একটি কম্প্রিহেন্সিভ পলিসি নেন তবে আপনি ভূমিকম্প এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার স্কুটারের ক্ষতি মেরামত করার জন্য আর্থিক সহায়তা ক্লেম করতে পারেন।

আমার মায়েস্ট্রো ইন্স্যুরেন্স পলিসি কি বৈদ্যুতিক ইঞ্জিনের ক্ষতি মেরামত করতে সহায়তা করবে?

বেস পলিসিগুলি আপনার স্কুটারের ইঞ্জিনের বৈদ্যুতিক এবং তরল ক্ষতি কভার করবে না। তবে, আপনি যদি অ্যাড-অন হিসেবে ইঞ্জিন অ্যান্ড গিয়ার প্রোটেকশন কভারটি বেছে নেন তবে আপনি এই ধরনের ক্ষতির জন্যও ক্লেম ফাইল করতে পারেন।