hamburger

General Insurance

Life Insurance

ক্লেমস

রিসোর্সেস

বাইক ইন্স্যুরেন্স তুলনা করুন

usp icon

9000+

Cashless Garages

usp icon

1000 Crore+

Paid-in Claims

usp icon

3 Cr+

Policies Sold

false
Get Instant Policy in Minutes*

I agree to the Terms & Conditions

Buy Online for Huge Savings

Digit Exclusive

Claim your Offer

Up to 80% Discount

Save big with Digit - Claim up to 80% discount on new bike insurance premium.

I agree to the Terms & Conditions

true
bike

Check Price

arrow
×
bike

Bike insurance Online, starting ₹752

It's a brand new Bike

Already have a Bike?

কেন টু হুইলার ইন্স্যুরেন্সের তুলনা করবেন?

আপনি যখন একটি নতুন শার্ট কিনতে চান, আপনি কি শুধুমাত্র দোকানে গিয়ে যে-কোনও একটি শার্ট কিনে ফেলেন? অবশ্যই না! আপনি দোকানে রাখা শার্টগুলি ভাল ভাবে দেখবেন, তুলনা করবেন, একটি পছন্দ করে ট্রায়াল রুমে গিয়ে পরে দেখেন সেটি আপনাকে মানাচ্ছে কিনা এবং ভাল দেখাচ্ছে কিনা।

তারপর পেমেন্ট কাউন্টারে যাওয়ার আগে আপনি দেখেন যে শার্টটি অক্ষত আছে কিনা এবং অবশেষে পেমেন্ট করেন। বাইক ইন্স্যুরেন্স কেনার আগেও আপনার একই কাজ করা উচিত, উপলব্ধ বিকল্পগুলি দেখে নিন এবং আপনার জন্য সবচেয়ে উপযুক্ত পলিসিটি বেছে নিন, কারণ আপনি পলিসির জন্য অর্থ প্রদানের পরে কোনও প্রতিকূল শর্তাবলী দেখে মোটেই ঘাবড়ে যেতে চাইবেন না।

আপনি পলিসি কেনার পরে যদি দেখতে পান যে আরও একটি সস্তা পলিসি, যা আপনার জন্য উপযুক্ত, তা বাজারে উপলব্ধ, তাহলে অনুশোচনা হওয়াই স্বাভাবিক, তাই না? তাই আপনার একটি পলিসি কেনার আগে একাধিক বাইক ইন্স্যুরেন্স পলিসি দেখে তুলনা করা অতি আবশ্যক।

কেন আপনার বাইক ইন্স্যুরেন্স তুলনা করা উচিত?

ইন্স্যুরেন্স প্রদানকারীদের নির্ভরযোগ্যতা পরীক্ষা করুন

আপনি তাদের নির্ভরযোগ্যতার ভিত্তিতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলির তুলনা এবং তাদের র‌্যাঙ্ক করতে পারেন। আপনি লোকেদের রিভিউগুলি দেখে জানতে পারেন কোন কোম্পানিগুলি দুর্দান্ত পরিষেবা দেয় এবং সমস্ত ক্লেমের সেটলমেন্ট ভালভাবে করে। তাহলে আপনার একটি উপযুক্ত ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজে পাওয়া সহজ হবে।

আপনার পলিসির শর্তাবলী জানুন

আপনি যখন নিজেই পলিসিটি বুঝতে পারেন, তখন আপনাকে কোনও বিশেষজ্ঞ বা ইন্স্যুরেন্স এজেন্টের উপর নির্ভর করতে হয় না। পলিসিতে কী-কী কভার করা হয়েছে এবং কী-কী করা হয়নি, সে-সম্পর্কে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হলে, আপনি নিজেই একটি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারেন। এটি শুধুমাত্র তখনই সম্ভব হতে পারে যদি আপনি অসংখ্য ইন্স্যুরেন্স প্রদানকারীর পলিসি ভালভাবে পরীক্ষা এবং তুলনা করেন।

ক্লেম প্রক্রিয়ার সামঞ্জস্য সম্পর্কে সচেতন হন

বিভিন্ন পলিসিগুলির বিষয়ে সঠিক গবেষণা এবং তুলনা করলে আপনি শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলির ক্লেমের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন, এবং আপনি এও বুঝতে পারবেন যে বাস্তবে ক্লেম করার পরে কী-কী পদক্ষেপ নেওয়া হবে। তারপরে আপনি এমন একটি পলিসি বেছে নিন যা আপনার কাছে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়।

একটি সাশ্রয়ী মূল্যের ডিল পান

আপনি ভারতে উপলব্ধ শীর্ষস্থানীয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলির অফার করা ডিলগুলি দেখতে পারেন। বিভিন্ন কোম্পানি কত প্রিমিয়ামের বিনিময়ে কী-কী কভারেজ দেয়, তা পরীক্ষা করা আপনাকে একটি যথার্থ সিদ্ধান্ত নিতে এবং অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে।

অফার এবং ডিসকাউন্টের সুবিধা পান

কিছু ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কোনও-কোনও বাইক ইন্স্যুরেন্স প্ল্যানগুলির উপর দুর্দান্ত ছাড় দিতে পারে। যদি আপনি গবেষণা এবং তুলনা করতে অক্ষম হন তবে সেগুলি মিস করবেন। নিশ্চিতভাবে আপনি নিশ্চয়ই ডিসকাউন্ট মিস করতে চাইবেন না!

অনলাইনে বাইক ইন্স্যুরেন্স তুলনা করার সময় যে-যে বিষয়গুলি আপনার বিবেচনা করা উচিত

  • কভারেজ : থার্ড পার্টি লায়াবিলিটি পলিসি  এবং কম্প্রিহেন্সিভ পলিসির বাইরে আপনি নিজের বাইকের জন্য কোন ধরনের কভার চান সে-সম্পর্কে আপনার নিশ্চিত হওয়া উচিত। ভারতে, থার্ড-পার্টি পলিসি বাধ্যতামূলক এবং এটি কোনও ব্যক্তি বা সম্পত্তির ক্ষতির বিরুদ্ধে ইন্স্যুরেন্সকৃত ব্যক্তিকে কভার করে। এর প্রিমিয়াম ইঞ্জিনের ক্ষমতার উপর নির্ভর করে এবং এটি আইআরডিএআই (IRDAI) দ্বারা নির্ধারিত হয়। তবে কম্প্রিহেন্সিভ পলিসি নিজস্ব ক্ষতি এবং টিপি (TP) লায়াবিলিটি উভয়ই কভার করে। এমন একজন ইন্স্যুরেন্স প্রদানকারীর সন্ধান করুন যে কম প্রিমিয়ামে ব্যাপক কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স অফার করে।

  • আইডিভি (IDV): ইনশিওর্ড ডিক্লেয়ারেড ভ্যালু বা ইন্স্যুরেন্সকৃত ঘোষিত মূল্যের সহজ অর্থ হল, আজকের হিসাবে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে আপনার বাইকের বাজার মূল্য। প্রিমিয়াম বাড়ানো বা কমানোর জন্য কোম্পানি আইডিভি (IDV) কাস্টমাইজ করার বিকল্প দেয় কিনা তা দেখুন। যদি এটি অজানা থাকে, তবে কম প্রিমিয়াম মূল্যে আপনাকে আকৃষ্ট করার জন্য ইন্স্যুরেন্স প্রদানকারী আপনার আইডিভি (IDV) কমিয়ে দিতে পারে। বাইক ইন্স্যুরেন্সে আইডিভি (IDV) সম্পর্কে আরও জানুন।

  • প্রিমিয়াম : আপনার বিবেচনাধীন ইন্স্যুরেন্স কোম্পানির প্রস্তাবিত মূল্যগুলির তুলনা করুন এবং এমন একটি টু-হুইলার ইন্স্যুরেন্স বেছে নিন যা কম প্রিমিয়ামে সর্বোচ্চ কভারেজ দেয়। কিন্তু মনে রাখবেন যে সবসময় কম প্রিমিয়াম বেছে নেওয়াই সেরা নয়! তাই শর্তগুলি ভালভাবে পড়ুন এবং বুঝুন।

  • অ্যাড-অন : অ্যাড-অনগুলি কভারেজের ব্যাপ্তি বাড়ানোর জন্য আলাদা খরচে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্সের সাথে স্বতন্ত্র ভাবে পাওয়া যায়। দেখে নিন কোন ইন্স্যুরেন্স প্রদানকারী আপনার প্রয়োজন এবং বাজেটের সাথে মানানসই অ্যাড-অন প্রদান করে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলি বিভিন্ন অ্যাড-অন দেয়, যেমন ইঞ্জিন প্রোটেকশন, জিরো-ডেপ্রিসিয়েশন, রিটার্ন টু ইনভয়েস ইত্যাদি। একটি পরামর্শ: আপনার যে-অ্যাড-অনের সত্যিই প্রয়োজন, শুধুমাত্র সেটির জন্যই অর্থ প্রদান করুন, অন্যথায় এটি অপ্রয়োজনীয়ভাবে প্রিমিয়াম বাড়িয়ে দেবে। বাইক ইন্স্যুরেন্সে অ্যাড-অন কভার সম্পর্কে আরও জানুন।

  • ক্লেমের প্রক্রিয়া ও সেটলমেন্টের অনুপাত : ক্লেম প্রক্রিয়াটি সহজ এবং দ্রুত কিনা সেটি নিশ্চিত করুন। এই ডিজিটাল দুনিয়ায় অনলাইনে কাগজবিহীন ক্লেম প্রক্রিয়ার জন্য খোঁজ করুন। পলিসি-হোল্ডারদের প্রধান উদ্বেগের মধ্যে একটি হল, তাদের যখন প্রয়োজন হবে, তখন ক্লেমগুলি সময়মতো সেটলমেন্ট হবে কি না। কোম্পানির দ্বারা সেটল করা ক্লেমের সংখ্যাটিকে প্রাপ্ত ক্লেমের সংখ্যার দ্বারা ভাগ করে ক্লেম সেটলমেন্টের অনুপাত গণনা করা হয়। অতএব, এই অনুপাত যত বেশি হবে, কোম্পানি তত বেশি নির্ভরযোগ্য হবে।

  • গ্রাহক পরিষেবার সহজলভ্যতা : একবার প্রিমিয়াম পরিশোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলে, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আত্মতুষ্ট হয়ে যেতে পারে। আমরা সকলেই সেই পরিস্থিতিতে পড়েছি যখন আমরা প্রবল উৎসাহের সাথে কিছু কিনে ফেলেছি এবং গ্রাহক সহায়তার প্রয়োজনের সময়ে তা আর পাইনি। ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য এবং ভাল গ্রাহক পরিষেবার সহজলভ্যতা সর্বদা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

  • মেয়াদ দীর্ঘতর হলে, প্রিমিয়ার কম হয় : ইন্স্যুরেন্স অনেকের জন্যই জটিল হতে পারে! তাই আপনি হাতে যে-ডিসকাউন্টই পেয়ে থাকুন, তার সবচেয়ে বেশি লাভ উঠিয়ে নিন। দীর্ঘ মেয়াদের জন্য বেছে নিলে এক বছরের পলিসির তুলনায় সামান্য পরিমাণ ছাড় দেওয়া হবে।

  • গ্যারেজের নেটওয়ার্ক : সারা দেশে ছড়িয়ে থাকা গ্যারেজগুলির একটি বিস্তৃত নেটওয়ার্ক আপনাকে এই ধরনের প্রয়োজনের ক্ষেত্রে ক্যাশলেস সুবিধা পেতে সাহায্য করবে। দীর্ঘমেয়াদী সময়ে আপনার টু-হুইলারকে সুরক্ষিত রাখার জন্য আপনার বাড়ির কাছাকাছি এই ধরনের অনুমোদিত গ্যারেজগুলির খোঁজ রাখা অপরিহার্য হয়ে ওঠে।

  • রিভিউ : আপনার কেনা অন্য যে-কোনও প্রোডাক্টের মতো, ইন্স্যুরেন্স পলিসিগুলিও ব্যবহারকারীদের রিভিউয়ের জন্য অনলাইনে পরীক্ষা করা দরকার। গুগল রিভিউ এবং ফেসবুক রেটিং আপনাকে প্রোডাক্টটি সম্পর্কে একটি বাস্তব ধারণা দেয় এবং এটি আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে পারে।

  • কী-কী কভার করা হয় না : যদিও ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ইন্স্যুরেন্স পলিসিতে কভার করা বিষয়গুলিকে বিশেষভাবে প্রদর্শন করে, তবে কভারেজের আওতায় কোন-কোন সুবিধাগুলি উপলব্ধ 'নেই', তা খতিয়ে দেখে নেওয়া গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন, যখন আপনি এটির জন্য ক্লেম করবেন, তখন আপনার ঠিক যা প্রয়োজন তা পলিসির আওতায় নেই, তা জানতে পারলে আপনি হতাশ হবেন না কি?

  • ডিডাক্টিবল : আপনার ইন্স্যুরেন্স কভারেজ শুরু হওয়ার আগে স্বেচ্ছামূলক এবং বাধ্যতামূলক ডিডাক্টিবলের বিষয়গুলি আসে। এটি মূলত একটি অর্থ পরিমাণ যা আপনার ক্লেমের অর্থ থেকে কেটে নেওয়া হবে।  তাই, একটি ইন্স্যুরেন্স পলিসিতে যত বেশি ডিডাক্টিবল থাকবে, প্রিমিয়ামের পরিমাণ তত কম হবে এবং এর উল্টোটাও প্রযোজ্য।

কীভাবে টু-হুইলার ইন্স্যুরেন্স পলিসির তুলনা করবেন?

অনলাইনে টু হুইলার ইন্স্যুরেন্সের তুলনা করুন অফলাইনে টু হুইলার ইন্স্যুরেন্সের তুলনা করুন
আপনার ড্রয়িং রুমে বসেই নিজের ল্যাপটপ খুলুন। ওয়েবসাইটে লগ ইন করে পলিসিগুলি তুলনা করুন। ব্যস, আপনি সম্পূর্ণ প্রস্তুত। আপনার এলাকার পরিচিত ইন্স্যুরেন্স এজেন্টের কাছে যান, যিনি দরদাম করে আপনার জন্য সঠিক পলিসিগুলি বেছে দেবেন।
আপনার বাইকের বিবরণ নিজেই পূরণ করুন। প্রয়োজনে স্পেসিফিকেশন, আইডিভি (IDV), অ্যাড-অন যোগ করুন। আপনার বাইকের সমস্ত বিবরণ দিয়ে এজেন্টকে সাহায্য করুন যাতে তিনি আপনাকে উপযুক্ত পলিসি দেওয়ার জন্য তথ্যগুলি প্রক্রিয়া করতে পারেন।
নতুন যুগের ফিনটেক কোম্পানিগুলি আপনার দ্বারা নির্দিষ্ট করা বিবরণ অনুযায়ী পলিসি এবং মূল্যের একটি তালিকা তৈরি করবে। ব্রোকার তাঁর গবেষণা শেষ করার পর বিভিন্ন কোম্পানির মূল্যগুলি আপনাকে জানাবেন।

অনলাইনে বাইক ইন্স্যুরেন্সর তুলনা করার সুবিধা

সময় বাঁচায়

অনলাইনে বাইক ইন্স্যুরেন্স তুলনা করার একটি বড় সুবিধা হল স্বাচ্ছন্দ্য। আপনার বিশদ বিবরণ দিয়ে আপনি অনলাইনে বিনামূল্যে পলিসির মূল্য জানতে পারেন এবং বিভিন্ন পলিসির তুলনা করতে পারেন যা অবশ্যই আপনার মূল্যবান সময় বাঁচাবে।

সহজ পদ্ধতি

অনলাইনে বাইক ইন্স্যুরেন্স তুলনা করার জন্য প্রক্রিয়াটি খুবই সহজ। আপনি নিজের সময়মতো গবেষণা করতে পারেন কারণ অনলাইনে ইন্স্যুরেন্স তুলনা করা আপনাকে নির্দিষ্ট চাহিদা অনুযায়ী পলিসি বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দেয়।

ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটর

একটি পলিসি নির্বাচন করার ক্ষেত্রে আমাদের সকলেরই বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে। প্রিমিয়াম ক্যালকুলেটরের মতো টুলগুলির সাহায্যে অনলাইনে ইন্স্যুরেন্স তুলনা করতে পারলে আপনাকে অন্য কারও উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। আপনি চাইলে রাত দুটোর সময়ও আপনার প্রিমিয়াম গণনা করতে পারেন!

সহজ এবং স্বতন্ত্র সিদ্ধান্তগ্রহণ

অনলাইনে বাইক ইন্স্যুরেন্সের তুলনা করলে এটি আপনাকে সশরীরে একটি ইন্স্যুরেন্স ব্রোকারের কাছে যাওয়ার তুলনায় আরও অনেক বেশি বিকল্প দেবে। সঠিক কভারেজ নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারনেট হল আপনার পলিসির জন্য বিভিন্ন অ্যাড-অন যোগ করার এবং মিলিয়ে দেখার সেরা জায়গা।

অনলাইনে বাইক ইন্স্যুরেন্স তুলনা করার সময় মনে রাখার জন্য চেকলিস্ট

ইন্স্যুরেন্স কোম্পানিটির নির্ভরযোগ্যতা - বাজারে কয়েক ডজনেরও বেশি ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্সকারী কোম্পানির ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য একটু সময় দেওয়া আবশ্যক।  কোম্পানির ক্লেম সেটলমেন্টের অনুপাত নিশ্চিত করার সময় আপনি অনলাইন রিভিউগুলি দেখতে পারেন।

আপনি কত টাকা দেবেন  - ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটরগুলি কভারেজের জন্য আপনি যে-পরিমাণ অর্থ প্রদান করবেন তা জানাবে।  আপনি বিশদ বিবরণ পূরণ করার সাথে সাথে বোতাম টিপলেই, আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পরিমাণ দেখা যাবে। অ্যাড-অনগুলির খরচ দেখুন এবং এর সাথে জড়িত প্রকৃত ঝুঁকিগুলির সাথে এটি মেপে নিন।

আপনার প্রয়োজনের স্বচ্ছতা  - একজন পলিসি ক্রেতা হিসেবে, বাইক ইন্স্যুরেন্স কিনতে যাওয়ার সময় আপনার কী ধরনের অ্যাড-অন লাগবে তা জানা আপনার অধিকার। আপনার সমস্ত চাহিদা পূরণ করতে, সঠিক অ্যাড-অনগুলির সাথে নিখুঁত পলিসিটি বেছে নিয়ে এগিয়ে যাওয়ার আগে স্বচ্ছতা থাকা খুবই গুরুত্বপূর্ণ।

উভয় ডিডাক্টিবল - এটি একটি জুয়ার মতো, তাই আপনার তাস সঠিকভাবে খেলুন। শুধুমাত্র আপনিই জানেন কোন নির্দিষ্ট ঝুঁকিগুলি আপনি কভার করতে চান। কম ঝুঁকিপূর্ণ কভার বিকল্পগুলির জন্য উচ্চতর স্বেচ্ছামূলক ডিডাক্টিবল বেছে নেওয়া আপনার প্রিমিয়ামের ভার অনেকটাই কমিয়ে দেবে।