বুয়া হেলথ ইন্সুরেন্স, উপ তো ২০% ডিসকাউন্ট
9000+
Cashless Hospitals
2.5 Crore+
Lives Insured
4.5 Lacs+
Claims Settled
I agree to the Terms & Conditions
Get Exclusive Porting Benefits
Buy Health Insurance, Up to 20% Discount
Port Existing Policy
ভারতের হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলির তুলনা
হেলথ ইন্স্যুরেন্স আপনার আপৎকালীন প্রয়োজনগুলির জন্য সবচেয়ে প্রয়োজনীয় এবং এটি আপনাকে আর্থিকভাবে সাহায্য করে। কিন্তু বাজারের বিভিন্ন বিকল্পের অফার দেখে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন, তাই না? সেই কারণেই হেলথ ইন্স্যুরেন্সগুলির তুলনা করার সহজ উপায় নিয়ে আসা হয়েছে। এটি আপনার সময় বাঁচায় এবং আপনাকে সেই বিষয়গুলির মূল্যায়ন করতে সাহায্য করে, যা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ। এখন সেই সব হেলথ ইন্স্যুরেন্স পলিসি অনলাইনে উপলব্ধ হওয়ায় সেগুলি কেনাও অনেক সহজ হয়ে গিয়েছে।
হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলির তুলনা কেন করা উচিত?
আপনি নিজের জন্য হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কেনার আগে সেগুলির তুলনা করে নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে-কারণে প্ল্যানগুলির তুলনা করা উচিত, সেগুলি হল:
হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলির তুলনা করার সময় যে-বিষয়গুলি দেখে নিতে হবে
এখানে কিছু বিষয় বলা হল, যেগুলির ভিত্তিতে আপনার তুলনা করা উচিত।
- ইন্স্যুরেন্স কোম্পানি: কোম্পানি ও প্রোডাক্টটি আইআরডিএ দ্বারা রেজিস্টার্ড কিনা দেখে নিন। কোম্পানি সম্বন্ধে অনলাইন রিভিউগুলি পড়ুন অথবা সেগুলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কোম্পানি সম্বন্ধে সাধারণ মানুষের রিভিউগুলি দেখুন। আপনার জিজ্ঞাস্যগুলির জন্য তাদের সক্রিয় গ্রাহক সহায়তা কেন্দ্র আছে কিনা দেখে নিন। ক্লেম সেটলমেন্টের অনুপাত দেখে নিন।
- হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলির প্রকারভেদ: আপনি একটি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানে কী চান, তা ঠিক করুন। এর কয়েকটি প্রকার হল ইন্ডিভিজুয়াল পলিসি, ফ্যামিলি ফ্লোটার ও সিনিয়র সিটিজেন পলিসি। প্রত্যেকটি প্রকারের নিজস্ব সীমাবদ্ধতা ও সুবিধা আছে। আপনার প্রয়োজনের কথা মাথায় রেখে প্ল্যানের প্রকার বেছে নিন। তারপর বাজারের অন্যান্য পলিসিগুলির সঙ্গে সেটির তুলনা করুন।
- নেটওয়ার্ক হাসপাতালের তালিকা: আপনি সাধারণত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কেনেন। এটি সহজেই নেটওয়ার্ক হাসপাতালে হতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ক্যাশলেস চিকিৎসা পরিষেবার জন্য হাসপাতালগুলির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। আপনার শহরে নেটওয়ার্ক হাসপাতাল আছে কিনা, তা দেখে নিন।
- ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ: বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে এক বছরে ইন্স্যুরেন্সের বিভিন্ন অর্থ পরিমাণ অফার করতে পারে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অফার করা ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ ও আপনি তার জন্য যে-পরিমাণ প্রিমিয়াম দেবেন, তা দেখে নেওয়া উচিত। এটি বিভিন্ন ইন্স্যুরেন্স প্রদানকারীর ক্ষেত্রে বিভিন্ন হতে পারে।
- ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ রিফিল: কখনও-কখনও আপনি এক বছরে একাধিকবার অসুস্থ হতে পারেন বা হাসপাতালে ভর্তি হতে পারেন। দু’বারের চিকিৎসার খরচ ইন্স্যুরেন্সের মোট অর্থ পরিমাণের থেকে বেশি হয়ে যেতে পারে। তাহলে, তখন কী করবেন? আপনাকে দেখে নিতে হবে যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ রিফিল করতে দিচ্ছে কিনা।
- আজীবন রিনিউ করার যোগ্য: সর্বাধিক 65 বছর বয়সে একটি হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান শুরু করা যায়। আইআরডিএ হেলথ ইন্স্যুরেন্স প্রদানকারীদের জন্য আজীবন রিনিউ করার সুবিধা বাধ্যতামূলক করেছে। আপনাকে নিশ্চিতভাবে দেখে নিতে হবে যে আপনার প্ল্যানে সেই সুবিধা আছে কিনা। কারণ আপনার বয়স যত বাড়বে, হেলথ প্ল্যান তত বেশি গুরুত্বপূর্ণ হবে।
- ওয়েটিং পিরিয়ড: আপনি ভাবতে পারেন যে পলিসি শুরু হওয়ার তারিখ থেকে আপনার হেলথ প্ল্যান আপনাকে কভার করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি সত্যি নয়। প্রতিটি হেলথ প্ল্যানের ওয়েটিং পিরিয়ড বা অপেক্ষার সময়কাল থাকে। সেই সময়ের মধ্যে হওয়া কোনও অসুস্থতা কভার করা হবে না। অপেক্ষার এই সময়কাল সাধারণ অসুস্থতা, আগে থেকে থাকা রোগ, মাতৃত্ব ও অন্যান্য কিছু রোগের ক্ষেত্রে প্রযোজ্য।
- প্রিমিয়াম: আপনি আপৎকালীন চিকিৎসায় সুবিধা পাওয়ার জন্য হেলথ ইন্স্যুরেন্স কেনার কথা ভাবেন। হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ ও সেটির অন্যান্য সুবিধাগুলির ভিত্তিতে আলাদা হতে পারে। তাই ভালভাবে মূল্যায়ন করুন এবং নিশ্চিত করুন যে আপনি সামান্য কভারেজের জন্য বিশাল পরিমাণ অর্থ দিচ্ছেন না। অকারণে অত্যাধিক বেশি প্রিমিয়াম দেওয়া নিরর্থক।
- সাব লিমিট: সাব লিমিট বা আনুষঙ্গিক সীমাবদ্ধতার ভিত্তিতে বিভিন্ন হেলথ প্ল্যানের অফার করা কভারেজ ভিন্ন হতে পারে। আনুষঙ্গিক সীমাবদ্ধতা হল নির্দিষ্ট রোগের চিকিৎসা, হাসপাতালের রুমের ভাড়া, অ্যাম্বুলেন্সের খরচ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের পূর্বনির্ধারিত ক্যাপিং। আপনাকে সম্ভাব্য সর্বোত্তম সুবিধাগুলি দেখে নিতে হবে।
- ডে-কেয়ার প্রক্রিয়ার জন্য কভার: হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান চূড়ান্ত করার আগে পলিসিটি ডে-কেয়ার প্রক্রিয়া কভার করে কিনা, তা দেখে নিতে হবে। এই চিকিৎসাগুলিতে 24 ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকা বাধ্যতামূলক নয়।
- জটিল অসুস্থতার সুবিধাগুলি দেখে নিন: ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক কিডনি বিকল হওয়া ও অন্যান্য কিছু রোগকে জটিল অসুস্ততা বলা হয়। এগুলি আপনার হেলথ ইন্স্যুরেন্সে কভার করা আছে কিনা, দেখে নিন। ইন্স্যুরেন্স প্রদানকারীরা অতিরিক্ত সুবিধা বা পৃথক অ্যাড-অন কভার হিসাবে জটিল অসুস্থতা কভার করে থাকে।
- উপলব্ধ অ্যাড-অনগুলি: কোন-কোন অ্যাড-অনগুলি হেলথ ইন্স্যুরেন্স কভারের সাথে দেওয়া হয় তা দেখে নিন। মাতৃত্ব ও প্রজননে অক্ষমতার জন্য এবং নবজাতকের যত্নের জন্য, আয়ুষ, জোন আপগ্রেড ও জটিল অসুস্থতার জন্য কভার - এগুলি হল ইন্স্যুরেন্স প্রদানকারী দ্বারা প্রদত্ত কিছু সুবিধা।
- 0% কো-পেমেন্ট: কো-পেমেন্টের শর্তাবলী জানতে আপনার পলিসিটি দেখুন। আপনি একটি 0% কো-পেমেন্ট প্ল্যান বেছে নিন যাতে ক্লেমের সময় আপনাকে টাকা না দিতে হয়।
- বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা: আপনার ইন্স্যুরেন্স প্রদানকারীকে জিজ্ঞাসা করুন তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা দেয় কিনা। ইন্স্যুরেন্স প্রদানকারীরা সাধারণত ক্লেম-মুক্ত বছরে বিনামূল্যে চেক-আপ করতে দেয় অথবা হেলথ প্ল্যানের সঙ্গে একটি কমপ্লিমেন্টারি বার্ষিক হেলথ চেক-আপ প্রদান করে।
- মানসিক অসুস্থতা বা ব্যারিয়াট্রিক সার্জারির খরচ: হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানটি মানসিক অসুস্থতা বা ব্যারিয়াট্রিক সার্জারির মতো রোগ কভার করে কিনা দেখে নিন। এগুলি স্থূল না মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়।
- জোন আপগ্রেড অ্যাড-অন: একটি হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম একটি জোনে চিকিৎসার খরচের সূচক। আপনি যদি জোন B-তে একটি পলিসি কেনেন এবং জোন A-তে কোনও হাসপাতালে চিকিৎসা করান, তাহলে ক্লেম করার সময় আপনাকে নিজের পকেট থেকে কিছু অর্থ দিতে হবে। সেই কারণে আপনার ইন্স্যুরেন্স প্রদানকারী জোন আপগ্রেড অ্যাড-অন দেয় কিনা দেখে নিন।
- দৈনিক হসপিটাল ক্যাশ: হাসপাতালে ভর্তি হলে হাসপাতালের বিলের থেকেও অনেক বেশি খরচ হয়। দৈনিক হসপিটাল ক্যাশ আপনার স্ন্যাক্স, চা, কফি ও অন্যান্য জিনিসের জন্য দৈনন্দিন খরচ পরিচালনা করতে সাহায্য করে। এই সুবিধাটি হাসপাতালে ভর্তি হওয়ার 1 দিন পর থেকে 30 দিন পর্যন্ত প্রযোজ্য। এই সুবিধাটি আপনার ইন্স্যুরেন্স প্রদানকারী কভার করে কিনা দেখে নিন।
- অঙ্গ দানের ব্যয়: অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে অঙ্গ প্রদানকারীর প্রয়োজন থাকলে অঙ্গ দানকারীর হাসপাতালে ভর্তির খরচ কভার করা হবে কিনা দেখে নিন।
- আয়করে সুবিধা: ইন্স্যুরেন্স কোম্পানি আপনার দেওয়া প্রিমিয়ামের জন্য আয়কর ছাড়ের সার্টিফিকেট দেবে কিনা। হেলথ ইন্স্যুরেন্সে করের সুবিধা সম্বন্ধে আরও জানুন।
গুরুত্বপূর্ণ:
- করোনা হেলথ ইন্স্যুরেন্সের সুবিধাগুলি জানুন
- ওপিডি (OPD) কভারেজ-সহ মেডিক্যাল ইন্স্যুরেন্স
অনলাইন বনাম অফলাইন তুলনা
|
অনলাইনে তুলনা করুন |
অফলাইনে তুলনা করুন |
|
ধাপ 1: এমন ওয়েবসাইট বা কোম্পানি খুঁজে নিন, যেগুলি তুলনাগুলি দেখায়। অথবা আপনি বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির অনলাইন হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন এবং নিজেই তুলনার একটি তালিকা তৈরি করতে পারেন। |
ধাপ 1: এমন একজন এজেন্টকে খুঁজে নিন যিনি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স অফার করতে পারেন। সেই ব্যক্তির সঙ্গে দেখা করে তাঁকে আপনার প্রয়োজনগুলি বিস্তারে জানান। |
|
ধাপ 2: পোর্টাল আপনাকে কিছু প্রয়োজনীয় তথ্য জিজ্ঞাসা করবে, যেমন আপনার শহর (জোন), জন্মতারিখ, কতজনকে আপনি কভার করাতে চান, যোগাযোগের বিবরণ ও ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ। পোর্টাল এই তথ্যগুলি প্রক্রিয়া করবে এবং তারপর আপনাকে একটি কোট দেওয়া হবে। তারপর আপনি সেটি অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানি ও প্ল্যান বেছে নিতে পারেন। |
ধাপ 2: এজেন্টকে আপনার বয়স, আগে থেকে থাকা রোগ, জটিল অসুস্থতা, চিকিৎসাগত ইতিবৃত্ত, পারিবারিক ইতিবৃত্ত, ইন্স্যুরেন্সের অর্থ পরিমাণ ও অন্যান্য সবকিছু জানান। সঠিক তথ্য প্রদান করুন। |
|
ধাপ 3: এরপর ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আগের থেকে থাকা রোগ, সাধারণ লক্ষণ, ওষুধ বা সাপ্লিমেন্টের কথা জিজ্ঞাসা করবে। এগুলির মধ্যে কোনওটি থাকলে, সেটি আপনার প্রিমিয়ামকে প্রভাবিত করবে। |
ধাপ 3: এজেন্ট বিভিন্ন ইন্স্যুরেন্স প্রদানকারীর কাছ থেকে কোটগুলি জেনে তা আপনাকে জানাবে। ভালোভাবে পড়ে সেই অনুযায়ী ইন্স্যুরেন্স কোম্পানি বেছে নিন। |
|
ধাপ 4: এরপর আপনাকে নাম, বয়স, লিঙ্গ ও ওজনের মতো কিছু ব্যক্তিগত বিবরণ দিতে হতে পারে। এটি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কিছু ব্যক্তিগত বিবরণও জিজ্ঞাসা করতে পারে। |
- |
অনলাইন বা অফলাইনে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানগুলির তুলনা - কোনটি ভাল?
|
অনলাইন |
অফলাইন/এজেন্ট |
|
| সময় বাঁচায় |
অনলাইনে হেলথ ইন্স্যুরেন্স তুলনা করলে তা অনেক কম সময়ে হয়। |
আপনার এজেন্টকে তুলনা করতে বললে তাতে অনেক বেশি সময় লাগবে। |
| সাশ্রয়ী |
অনলাইন তুলনা সাশ্রয়ী কারণ এতে মাঝে কোনও ব্যক্তি থাকেন না। এতে পরিচালন ব্যয়ও কমে। |
এজেন্টের কাছে তুলনা করানো হলে তাতে কমিশন থাকতে পারে। ইন্স্যুরেন্স প্রদানকারীর থেকে কোট নেওয়া হলে তাতেও পরিচালন ব্যয় থাকবে। |
| পক্ষপাত-শূন্য সিদ্ধান্ত |
অনলাইনে তুলনা করা হলে তাতে পক্ষপাতপূর্ণ সিদ্ধান্তের কোনও সম্ভাবনাই নেই, কারণ সেখানে মাঝে কোনও ব্যক্তি থাকেন না। |
অফলাইনে তুলনা করার সময় পক্ষপাতপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা অনেক বেশি থাকে। এজেন্ট আপনাকে এমন হেলথ প্ল্যানের পরামর্শ দিতে পারেন, যাতে বেশি কমিশন পাবেন। |
| কভার সম্বন্ধে সচেতনতা |
অনলাইনে তুলনা করার সময়, আপনি ওয়েবসাইটে প্ল্যান সম্বন্ধে সব বিবরণ দেখতে পাবেন এবং কোনও বিষয়ে সংশয় থাকলে আপনি গ্রাহক সহায়তা কেন্দ্রেও কথা বলতে পারেন। |
অপরদিকে, অফলাইনে বা এজেন্টের মাধ্যমে হেলথ প্ল্যানের তুলনা করার সময় এজেন্ট কিছু প্রাসঙ্গিক তথ্য জানাতে ভুলে যেতে পারেন। |
| সুবিধাজনক |
অনলাইনে হেলথ প্ল্যানগুলির কোট তুলনা করা বেশ সুবিধাজনক। |
এজেন্টকে কোটের তুলনা করতে বললে তা অসুবিধাজনক হয়ে উঠতে পারে। |
অনলাইনে কেন হেলথ ইন্স্যুরেন্সের তুলনা করবেন?
অনলাইনে খাবার থেকে ক্যাব এবং গ্রসারি থেকে পলিসি, সবকিছুই উপলব্ধ। অনলাইন কেনাকাটা অনলাইন তুলনাকে আরও সুবিধাজনক করে তুলেছে। আপনার আঙুলের ডগায় একটিমাত্র প্ল্যাটফর্ম থেকে অনেক বিকল্প দেখা যায়। আর যখন হেলথ ইন্স্যুরেন্সের কথা ওঠে, তখন আপনি অনলাইনে যেভাবে তা তুলনা করবেন, তা হল:
হেলথ ইন্স্যুরেন্সের তুলনা না করলে কী হবে?
ভাবুন যে আপনি অসুস্থতার কারণ না জেনেই ডাক্তারের সঙ্গে দেখা করতে গেছেন। হেলথ ইন্স্যুরেন্সগুলির তুলনা করা আবশ্যিক। যদি আপনি তুলনামূলক মূল্যায়ন না করেন, তাহলে আপনি: