অনলাইনে কার ইন্স্যুরেন্স
9000+
Cashless Garages
2900 Crore+
Paid-in Claims
1.2 Cr+
Policies Sold
I agree to the Terms & Conditions
Buy Online for Huge Savings
Car insurance Online, Up to 90% Discount
It's a Brand New Car
থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স কী?
থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স বা থার্ড পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স আপনাকে কোনও থার্ড-পার্টি গাড়ি, ব্যক্তি বা সম্পত্তি হারানো অথবা ক্ষতির ক্ষেত্রে যে-কোনও দায়বদ্ধতা থেকে কভার করে। দুর্ভাগ্যজনক বিষয় হল এটি আপনার নিজের গাড়ির ক্ষতিকে কভার করে না।
ভারতে মোটর ভেহিকলস আইন অনুযায়ী থার্ড-পার্টি ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক, নাহলে আপনাকে বড় মাপের জরিমানা দিতে হবে; এছাড়াও আপনার গাড়ি যদি কোনও থার্ড-পার্টি গাড়ি, ব্যক্তি বা সম্পত্তির ক্ষতি করে ফেলে, তাহলে এটি আপনাকে খরচের হাত থেকেও বাঁচায়।
যেমন, আপনি যদি কোনওভাবে অন্য একটি গাড়ির হেডলাইট ভেঙে ফেলেন, তাহলে অপর পক্ষের যে-ক্ষতি হয়েছে, তা আপনার থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স কভার করবে।
কার ইন্স্যুরেন্স তুলনা করা সম্বন্ধে আরও জানুন।
থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্সের মূল্য
একটি থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটর একটি কম্প্রিহেন্সিভ কার ইন্স্যুরেন্স প্রিমিয়াম ক্যালকুলেটরের মতো নয়, বরং এটি কেবল আপনার ইঞ্জিনের সিসি (cc)-র উপর নির্ভর করে এবং সেই অনুযায়ী এর প্রিমিয়াম আইআরডিএআই (IRDAI) দ্বারা নির্ধারিত হয়।
| ব্যক্তিগত গাড়ি, যার ইঞ্জিনের ক্ষমতা নিম্নরূপ | প্রিমিয়ামের হার |
|---|---|
| 1000 সিসি (cc)-র বেশি নয় | ₹2,072 |
| 1000 সিসি (cc)-র বেশি কিন্তু 1500 সিসি (cc)-র কম | ₹3,221 |
| 1500 সিসি (cc)-র বেশি | ₹7,890 |
থার্ড পার্টি কার ইন্স্যুরেন্সে কী কভার করা হয়?
থার্ড পার্টি ইন্স্যুরেন্সে কী কভার করা হয় না?
আপনার থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স পলিসিতে কী-কী কভার করা হয় না, তা জানাও সমানভাবে গুরুত্বপূর্ণ, যাতে আপনি ক্লেম করার সময় হঠাৎ কোনও অজানা বিষয় সামনে না এসে পড়ে। এখানে এই ধরনের কিছু পরিস্থিতির কথা বলে হয়েছে:
থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে আপনার নিজের গাড়ির ক্ষতি কভার করা হবে না।
আপনি মদ্যপ অবস্থায় বা বৈধ চার-চাকা গাড়ির লাইসেন্স ছাড়া গাড়ি চালালে, সেই পরিস্থিতিতে আপনার থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স আপনাকে কভার করবে না।
আপনার যদি লার্নার্স লাইসেন্স থাকে এবং সামনের প্যাসেঞ্জার সিটে একজন বৈধ ড্রাইভিং লাইসেন্স হোল্ডার না থাকেন, তাহলে সেই পরিস্থিতিতে আপনার ক্লেম কভার করা হবে না।
ডিজিটের থার্ড পার্টি কার ইন্স্যুরেন্সের প্রধান বৈশিষ্ট্যগুলি
| প্রধান বৈশিষ্ট্যগুলি | ডিজিটের সুবিধা |
|---|---|
| প্রিমিয়াম | ₹2072/- থেকে শুরু |
| কেনার প্রক্রিয়া | স্মার্টফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটেই কেনা যায়! |
| ক্লেম সেটলমেন্ট | ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে 96% ক্লেম সেটল হয়েছে |
| থার্ড পার্টির ব্যক্তিগত ক্ষতি | সীমাহীন |
| থার্ড পার্টির সম্পত্তির ক্ষতি | 7.5 লক্ষ পর্যন্ত |
| পার্সোনাল অ্যাক্সিডেন্টে কভার | 15 লক্ষ পর্যন্ত |
| পার্সোনাল অ্যাক্সিডেন্টে কভারের প্রিমিয়াম | ₹220/- |
থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স কীভাবে ক্লেম করবেন?
- অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, সংশ্লিষ্ট থার্ড পার্টিকে একটি এফআইআর (FIR) ফাইল করতে হবে এবং চার্জ শিট পেতে হবে।
- যদি ক্ষতিপূরণের বিষয় থাকে, তাহলে আমরা তা আপনার তরফে সামলাব। আমাদের শুধু 1800-103-4448 নম্বরে কল করুন।
- যদি কোনও নিয়ম লঙ্ঘন না হয়ে থাকে, তাহলে আমরা আপনার তরফে অর্থবিহীন সেটলমেন্টের চেষ্টা করব। পরিস্থিতির প্রয়োজনে আমরা আপনাকে কোর্টে প্রতিনিধিত্ব করব।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি যদি একজন ভাল নাগরিক হন এবং আপনার যে-কোনও অবহেলার ক্ষেত্রে নিজের দোষ স্বীকার করেন, তাহলেও আপনার ডিজিট থার্ড পার্টি কভার ভালভাবেই বজায় থাকবে।
- পার্সোনাল অ্যাক্সিডেন্ট সম্বন্ধীয় ক্লেমের জন্য আপনাকে কেবল 1800-258-5956 নম্বরে কল করতে হবে এবং বাকি বিষয়টা আমরা সামলে নেব!
থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স ক্লেম করার সময় যে-বিষয়গুলি বিবেচনা করতে হবে
- কোনও অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, ক্ষতি হওয়ার সময়ে সংশ্লিষ্ট থার্ড-পার্টিকে অবশ্যই এফআইআর (FIR) ফাইল করতে হবে- তারপরে ইন্স্যুরেন্স কোম্পানিকে জানাতে হবে। এটি না করা হলে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া যাবে না।
- একটি অ্যাক্সিডেন্টে থার্ড-পার্টির কাছে বিপক্ষের দোষ প্রমাণ করার জন্য বৈধ সাক্ষ্যপ্রমাণ থাকতে হবে।
- সামান্য ক্ষতি বা লোকসানের ক্ষেত্রে সবসময় আদালতের বাইরে বিবাদ মেটানোর পরামর্শ দেওয়া হয়, কারণ এফআইআর (FIR) ফাইল করা ও মোটর ভেহিকল ট্রাইব্যুনালে সবকিছু মিটমাট করা বেশ সময়-সাপেক্ষ।
- আইআরডিএআই (IRDAI)-এর নিয়মাবলী অনুযায়ী, মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল ক্লেমের রাশি স্থির করবে। থার্ড-পার্টির ব্যক্তিগত ক্ষতির ক্ষেত্রে যেমন কোনও উর্ধ্বসীমা নেই, তেমনই থার্ড-পার্টির গাড়ি বা সম্পত্তির ক্ষতি ও হারিয়ে যাওয়ার ক্ষেত্রে 7.5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ সীমিত।
গ্রাহকরা আমাদের সম্বন্ধে কী বলেন
গো ডিজিট টিম, আপনাদের সহায়তা ও দ্রুত সাড়া দেওয়া সত্যিই প্রশংসনীয়। আমার গাড়িতে একটি মোটরবাইক পিছন থেকে ধাক্কা মেরেছিল। রিয়ার বাম্পার, ট্রাঙ্ক ও টেল লাইট ভেঙে গিয়েছিল। তাঁরা খুব তাড়াতাড়ি আমায় প্রশ্নের জবাব দিয়েছিলেন এবং সবকিছু ক্যাশলেস ও পেপারলেস হওয়ায় সবকিছু সহজেই মিটমাট হয়ে গিয়েছিল। এগিয়ে যাও বন্ধু।
দারুণ পরিষেবা! পেপারলেস ক্লেম রেজিস্টার ও সেটলমেন্ট হয়েছিল। সহায়তা ও দ্রুত সাড়া দেওয়ার জন্য শ্রী অবরিন্দ রেড্ডি ও তাঁর টিমকে ধন্যবাদ জানাই। তাঁদের পেশাদারিত্ব ও প্রতিশ্রুতিবদ্ধতার জন্য আমি গো ডিজিট কার ইন্স্যুরেন্সকে ভীষণভাবে রেকমেন্ড করছি।
এই দ্বিতীয় বার আমি ডিজিটের মাধ্যমে আমার কার পলিসি রিনিউ করলাম। ডিজিটের এক্সিকিউটিভ গোকুল আয়েঙ্গার সব রকম ভাবে চেষ্টা করে আমাকে সবচেয়ে ভাল অফারটি দিয়েছিলেন। আশা করি আমি সারা বছর একইভাবে সাহায্য ও সার্ভিস পেতে থাকব।
থার্ড পার্টি কার ইন্স্যুরেন্সের সুবিধা
বর্তমানে প্রযুক্তিগত উন্নতির ফলে অনলাইনে থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স কেনা মাত্র কয়েক মিনিটের ব্যাপার। আপনার কাছে কেবল আপনার গাড়ির বিবরণ (গাড়ির রেজিস্ট্রেশন নম্বর/গাড়ির গঠন ও মডেল) এবং পরিচয়পত্র (আধার/প্যান) থাকতে হবে এবং আপনার পলিসি আপনাকে ইমেল করে দেওয়া হবে!
গাড়ি চালানোর সময় যদি দুর্ভাগ্যবশত আপনি কাউকে শারীরিকভাবে আহত করেন বা কোনও ব্যক্তির মৃত্যু হয়, তাহলে আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স সীমাহীন দায়বদ্ধতায় এই ক্ষতি কভার করে।
আপনি যদি কারোর সম্পত্তি বা গাড়ির ক্ষতি করে ফেলেন, তাহলে আপনার থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স 7.5 লক্ষ টাকা পর্যন্ত তাঁদের ক্ষতি কভার করে!
যদি আপনার অন্য কোনও পলিসিতে (যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্স) পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার না থাকে, তাহলে আপনার থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স আপনাকে তা দেয়, যাতে কোনও অ্যাক্সিডেন্টে হওয়া স্থায়ী অক্ষমতা বা মৃত্যু থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন।
একদিকে রাস্তায় অসংখ্য গাড়ি, তার উপর ট্রাফিক নিয়ম না মানায় অগুনতি ভুল। যখন আপনার দোষে আপনি অন্য কাউকে বা কারোর গাড়ি/সম্পত্তিতে আঘাত করেন, তখন আপনার থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স পলিসি সেই ক্ষতির জন্য সব খরচ দেয়, যাতে আপনাকে অপ্রত্যাশিত খরচ না করতে হয়।
মোটর ভেহিকলস আইন অনুযায়ী, প্রত্যেক গাড়ির মালিকের কাছে অন্তত একটি থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স থাকতেই হবে। আপনি যদি আপনার গাড়িকে আরও সুরক্ষিত রাখতে চান, তাহলে আপনি এর সঙ্গে একটি কম্প্রিহেন্সিভ কার ইন্স্যুরেন্স পলিসিও করতে পারেন, যেটিতে থার্ড-পার্টি দায়বদ্ধতার পাশাপাশি আপনার নিজের গাড়ির সুরক্ষার কভারেজও থাকে।
আপনি যদি অন্তত একটি থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনার 2,000 টাকা জরিমানা এবং/অথবা তিন মাসের জেল হতে পারে।
থার্ড পার্টি কার ইন্স্যুরেন্সের অসুবিধা
দুর্ভাগ্যবশত, থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স আপনার নিজের গাড়ির ক্ষতি ও হারিয়ে যাওয়া কভার করবে না।
কোনও প্রাকৃতিক দুর্যোগের জন্য আপনার চার-চাকা গাড়ির ক্ষতি হলে, তা থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স কভার করবে না।
থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স হল আপনার চার-চাকা গাড়ির জন্য সবচেয়ে সাধারণ একটি প্ল্যান এবং এটিকে অতিরিক্ত সুবিধা ও কভার দিয়ে কাস্টমাইজ করা যায় না। তবে, আপনি এটি কম্প্রিহেন্সিভ কার ইন্স্যুরেন্সের মাধ্যমে করতে পারেন।
ভারতে কার ইন্স্যুরেন্স প্ল্যানের বিভিন্ন ধরন
| থার্ড-পার্টি | কম্প্রিহেন্সিভ |
অ্যাক্সিডেন্টের ফলে নিজের গাড়ির ক্ষতি/হারিয়ে যাওয়া |
|
আগুন লাগার ফলে নিজের গাড়ির ক্ষতি |
|
প্রাকৃতিক দুর্যোগের ফলে নিজের গাড়ির ক্ষতি |
|
থার্ড-পার্টি গাড়ির ক্ষতি |
|
থার্ড-পার্টি সম্পত্তির ক্ষতি |
|
পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার |
|
থার্ড পার্টি ব্যক্তির আঘাত/মৃত্যু |
|
আপনার গাড়ির চুরি |
|
বাড়ি থেকে গাড়ি পিক-আপ ও সেখানেই ড্রপ |
|
আপনার আইডিভি (IDV) কাস্টমাইজ করা |
|
কাস্টমাইজড অ্যাড-অন সহ অতিরিক্ত সুরক্ষা |
|
| Get Quote | Get Quote |
কম্প্রিহেন্সিভ ও থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মধ্যে পার্থক্য সম্বন্ধে আরও জানুন
ভারতে গাড়ির জনপ্রিয় মডেলগুলির জন্য থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স
ভারতে গাড়ির জনপ্রিয় ব্র্যান্ডগুলির জন্য থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স
থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স কেনার বিষয়ে প্রায়শই জিজ্ঞাস্য প্রশ্নগুলি
আমি যদি একটি বৈধ থার্ড-পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসি ছাড়া গাড়ি চালানোর সময় ধরা পড়ি, তাহলে কী হবে?
আপনি যদি একটি বৈধ থার্ড-পার্টি লায়াবিলিটি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানোর সময় ধরা পড়েন, তাহলে আপনার 2,000 টাকা জরিমানা হবে। এছাড়া আপনার লাইসেন্স বাতিল করা হতে পারে এবং/অথবা 3 মাস পর্যন্ত জেলও হতে পারে।
আপনি যদি থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স ক্লেম করেন তাহলে আপনি কি নিজের এনসিবি (NCB) হারাবেন?
না, হারাবেন না। আপনার এনসিবি (NCB) বা নো ক্লেম বোনাস একই থাকবে।
থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স কি বাধ্যতামূলক?
হ্যাঁ, মোটর ভেহিকলস আইন, 1988 অনুযায়ী অন্তত একটি থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স পলিসি থাকা বাধ্যতামূলক।
অ্যাক্সিডেন্টের সময় যদি অন্য কেউ আমার গাড়ি চালান, তাহলে কি ডিজিট আমার ক্ষতি কভার করবে?
অ্যাক্সিডেন্টের সময় যেই গাড়ি চালান না কেন, ডিজিট ইন্স্যুরেন্স আপনার ক্ষতি কভার করবে। কিন্তু যদি চালকের বৈধ লাইসেন্স না থাকে অথবা চালকের কাছে লার্নিং লাইসেন্স থাকলেও পাশের সিটে একজন লাইসেন্স হোল্ডার ছাড়া গাড়ি চালাচ্ছিলেন, তাহলে তা কভার করা হবে না এবং আপনার ক্লেম বাতিল হতে পারে।
আমার গাড়ির জন্য কি থার্ড-পার্টি ইন্স্যুরেন্স যথেষ্ট?
আচ্ছা, আপনি কি নিজের গাড়ির যে-কোনও ক্ষতির জন্য খরচ করতে রাজি? আপনি জানেন যে এতে কত বেশি খরচ হতে পারে! সংজ্ঞা অনুযায়ী থার্ড পার্টি কেবল অপর পক্ষকেই কভার করে অর্থাৎ অন্য যাঁরা আপনার অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত হন। কম্প্রিহেন্সিভ পলিসি সেই সব ক্ষতি কভার করে, যেগুলি থার্ড পার্টি কভার দ্বারা করা হয় না। থার্ড পার্টি ও কম্প্রিহেন্সিভ কার ইন্স্যুরেন্সের পার্থক্য সম্বন্ধে আরও জানতে এই নিবন্ধটি পড়ুন।
যদি অন্য কোনও শহর/রাজ্যে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কী হবে?
ডিজিট ইন্স্যুরেন্স আপনাকে শহর বা রাজ্য নির্বিশেষে কভার দেয়।
এই পলিসির অংশ হিসাবে সর্বাধিক ক্ষতিপূরণ কত?
থার্ড-পার্টির ব্যক্তিগত ক্ষতির ক্ষেত্রে, ক্ষতিপূরণের কোনও সর্বাধিক সীমা নেই এবং থার্ড-পার্টির সম্পত্তি বা গাড়ির ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণের সর্বাধিক পরিমাণ 7.5 লক্ষ।
অনলাইনে থার্ড পার্টি কার ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য আমাকে কী-কী নথিপত্র জমা দিতে হবে?
আপনার কাছ থেকে কিছু চাওয়া না হলে আপনাকে থার্ড-পার্টি কার ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য ব্যক্তিগতভাবে কোনও নথিপত্র দিতে হবে না। থার্ড-পার্টি ক্লেমের ক্ষেত্রে, সংশ্লিষ্ট থার্ড-পার্টিকে একটি এফআইআর (FIR) চার্জ শিট ফাইল করতে হবে, যদি তিনি লোকসান বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ চান।