9000+ Cashless Hospitals
Up to 20% Discount
General Insurance
Life Insurance
ক্লেমস
রিসোর্সেস
Check Prices
Buy Health Insurance, Up to 20% Discount
Port Existing Policy
Buy a New Health Policy
We require some time to check & resolve the issue. If customers policy is expiring soon, please proceed with other insurers to issue the policy.
While we would never want to lose a customer, you are requested to consider exploring other insurers in case your policy is expiring soon.
জনশ্রী বীমা যোজনা দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষদের জন্য একটি জীবন বীমা প্রকল্প। এই নিবন্ধে জনশ্রী বীমা যোজনার কভারেজ এবং শিক্ষা সহায়তা যোজনার মাধ্যমে দেওয়া বিভিন্ন বিশেষ সুবিধা সম্পর্কে জানানো হয়েছে।
আপনি নিজে এই স্কিম কেনার কথা ভাবলে বা অন্য কাউকে বিশদে জানাতে চাইলে এই নিবন্ধটি আপনার সন্দেহ দূর করার উপযুক্ত জায়গা! পুরো প্রকল্পটি আমরা বিশদে এবং সর্বাঙ্গীণরূপে দেখেছি।
ভারত সরকার এবং ভারতীয় জীবন বীমা কর্পোরেশন মিলে 2000 সালে জনশ্রী বিমা যোজনা শুরু করেছিল। গ্রাম এবং শহর উভয় ক্ষেত্রে জীবন বীমা প্রদানের জন্য এই প্রকল্প তৈরি করা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রোগ্রামটি মূলত দারিদ্র্যসীমার নীচে বা প্রান্তিকভাবে উপরে থাকা জনগোষ্ঠীর উদ্দেশ্যে প্রস্তুত করা হয়।
বর্তমানে, এই স্কিমে পঁয়তাল্লিশটি বিভিন্ন পেশাগত গোষ্ঠীকে কভার করা হয়। দুটি পূর্বপ্রচলিত ব্যবস্থা - সামাজিক সুরক্ষা গোষ্ঠী বীমা প্রকল্প এবং গ্রামীণ গোষ্ঠী জীবন বীমা প্রকল্প - এই একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আশা করি জনশ্রী বিমা যোজনা সম্পর্কে আপনার ধারনা এখন পরিষ্কার!
জনশ্রী বীমা যোজনার গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য নিম্নরূপ:
যে কোনও স্কিম বেছে নেওয়ার আগে, সবাই সাইন আপ করার বেনিফিট জানতে চায়। এখানে জনশ্রী বীমা যোজনার কিছু সুবিধা জানানো হয়েছে।
জেবিওয়াই বা জনশ্রী বীমা যোজনার কভারেজে সাইন আপ করার এগুলি কিছু বেনিফিট।
জেবিওয়াই প্রোগ্রামে বীমা কভারেজ ছাড়াও কিছু বিশেষ ছাড় অফার করে। সেগুলি নিচে বলা হল:
এই প্রকল্পে মহিলা অংশগ্রহণকারীদের জন্য বেশ কিছু সুবিধা প্রদান করা হয়। এটি তাদের সন্তানদের শিক্ষায় সাহায্য করে। 30,000 টাকা কভারেজের একটি টার্ম ইনস্যুরেন্স প্ল্যান আছে। এক বছর পরে এই পরিমাণ প্রদান করা হয়। বার্ষিক প্রিমিয়াম হিসাবে বেনিফিসিয়ারিকে 200 টাকা দিতে হবে। মহিলা সদস্যদের 100 টাকা দিতে হবে এবং এলআইসি বাকি 100 টাকা প্রদান করে।
এই প্ল্যান শুধুমাত্র বিশেষ কিছু শিশুকে কভার করে। তাদের অভিভাবকদের জেবিওয়াই সদস্য হতে হবে। 11 এবং 12 শ্রেণীর পড়ুয়াদের প্রতি ছয় মাসে 600 টাকা বৃত্তি দেওয়া হয়। প্রতি পরিবারে মাত্র দুইজন বাচ্চাকে এই বৃত্তি দেওয়া হয়।
জেবিওয়াই গ্রুপ প্রায় পঁয়তাল্লিশটি বিভিন্ন গোষ্ঠীর কর্মীদের কভার করে। সেগুলি নিচে দেওয়া সারণীতে দেখানো হয়েছে।
List of 45 Categories of Workers:
জেবিওয়াই কেনার জন্য যোগ্যতার মাপকাঠি নিম্নরূপ।
জনশ্রী বিমা যোজনার অনলাইন আবেদন ফর্ম ডাউনলোড এবং প্রিন্ট করার জন্য নিচের লিঙ্ক ব্যবহার করতে পারেন - https://www.pdffiller.com/29825639-fillable-janshri-bima-yojanamp-form। এছাড়াও, একজন ব্যক্তি নোডাল এজেন্সি বা স্ব-সহায়ক গোষ্ঠীর অংশ হিসেবে আবেদন করতে পারেন। আরেকটি উপায় যে কোনও এলআইসি অফিসের মাধ্যমে আবেদন করা।
জনশ্রী বিমা যোজনার লক্ষ্য অর্থনৈতিকভাবে প্রান্তিক শ্রমিক এবং তাদের সন্তানদের জন্য বীমা পলিসির মাধ্যমে সহায়তা করা। এই প্রকল্পের আর্থিক সহায়তার মাধ্যমে মহিলা এবং শিশুরা লাভবান হয়।
না, দুর্ঘটনার কারণে স্থায়ী বা আংশিক অক্ষমতার ক্ষেত্রেও এখানে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সুতরাং, এই প্রকল্পে শুধুমাত্র কোনও ব্যক্তির মৃত্যু কভার করা হয় না।
হ্যাঁ, এই স্কিমে আরও বেশি অংশগ্রহণে উৎসাহ দেওয়াই সরকারের লক্ষ্য, তাই এই জিএসটি থেকে অব্যাহতিপ্রাপ্ত।
জেবিওয়াই স্কিম পিরিয়ড 1 বছর।